রক্ত পরিশোধন করে যে সব খাবার
ads

দেহের ‘ফুয়েল’ হিসেবে কাজ করে রক্ত। কিন্তু নিত্যদিনের খাবারের সাথে বিভিন্ন ধরনের বিষ বা টক্সিন এই রক্তকে দূষিত করে ফেলে। রক্তের এই দূষণের মাত্রা মাত্রা বেড়ে গেলে হেলাফেলা করা ঠিক নয়। এতে নানা ধরনের রোগ-বালাই হয়। বিশেষ করে কিডনিসহ দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যেতে পারে টক্সিনের কারণে। তাই রক্তকে পরিশুদ্ধ করার প্রয়োজন পড়ে। কারণ রক্ত বিশুদ্ধ থাকলে পুরো দেহটাই সুন্দরভাবে কাজ করতে পারে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। মাথাব্যথা, কান্তিভাব, চুলকানিসহ বিভিন্ন চর্মরোগ থেকে মুক্ত থাকা যায়। শরীরে রক্ত পরিশোধন বা পরিষ্কার রাখার মূল কাজটি আসলে আমাদের লিভার (যকৃৎ) এবং কিডনি (বৃক্ক) স্বাভাবিকভাবেই করে থাকে। 
খাদ্যতালিকায় যেসব খাবার সহজেই রাখা যায়
পর্যাপ্ত পানি ও লেবু : দিনে নিয়মিত পানি খেলে কিডনির মাধ্যমে বর্জ্য বের হতে সুবিধা হয়। লেবুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের স্বাভাবিক প্রক্রিয়াকে সমর্থন দেয়।
 সবুজ শাকসবজি : পালং শাক, পাটশাক, ধনেপাতা বা ব্রকলির মতো সবুজ শাকসবজি অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারে ভরপুর, যা লিভার ও হজমের জন্য উপকারী।
রসুন, আদা ও হলুদ : রান্নায় বা খাবারে রসুন, আদা ও হলুদ ব্যবহার করলে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ কমানোর উপাদান পাওয়া যায়।
বিটরুট ও গাজর : এসব সবজিতে থাকা ফাইবার, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সামগ্রিক সুষম খাদ্যের অংশ হিসেবে ভালো কাজ করে।
ফল ও আঁশযুক্ত খাবার : আপেল, আমলকী বা বেরি জাতীয় ফলে থাকা পেকটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট হজম ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক।
ব্যবহারিক টিপস ও সতর্কতা : দৈনন্দিন খাবারের পাতে অর্ধেকটা সবজি/ফল, এক-চতুর্থাংশ কার্বোহাইড্রেট (যেমন ভাত বা রুটি) এবং এক-চতুর্থাংশ প্রোটিন (যেমন মাছ, ডাল, ডিম বা গোশত) রাখার চেষ্টা করুন।
অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, চিনি এড়িয়ে চললে লিভার ও কিডনির ওপর বাড়তি চাপ পড়ে না। ইন্টারনেট।