১৫ ডিসেম্বর রাতে সারা দেশে বড় ধরনের নাশকতার ছক
ads

- পরিকল্পনা বাস্তবায়নে ২টি বিশেষ ইউনিট গঠন
- ভারত থেকে টেলিগ্রামে প্রশিণ দিচ্ছেন গোয়েন্দা ও সাবেক সেনাকর্মকর্তারা
- ১৬ ডিসেম্বর ভারত সীমান্তবর্তী এলাকায় সমাবেশে বক্তব্য দেবেন শেখ হাসিনা

ইকবাল মজুমদার তৌহিদ

আগামী ১৫ ডিসেম্বর রাতে রাজধানীসহ সারা দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো। সংশ্লিষ্ট একাধিক বিশ^স্ত সূত্র ও অনুসন্ধানে পাওয়া তথ্যে জানা গেছে, এই নাশকতা বাস্তবায়নে দু’টি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে এবং সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র সংগ্রহসহ নানামুখী প্রস্তুতি চলছে।
সূত্র মতে, গঠিত দু’টি ইউনিটের একটির কোড নাম ‘জঝড’ (জবাড়ষঁঃরড়হ ঝঃঁফবহঃং ডধৎৎরড়ৎং) এবং অন্যটির নাম ‘অজঞ’ (অঃঃধপশরহম জবংবৎাব ঞরস)। ‘জঝড’ ইউনিটের মূল দায়িত্ব হলো রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে অচলাবস্থা তৈরি করা এবং ‘অজঞ’ ইউনিটের কাজ হলো সারা দেশে নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করা। অপোকৃত দুর্বল অবস্থানে থাকা নেতাকর্মীদের নিয়ে গঠিত এই দুই ইউনিটকে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে সশস্ত্র প্রশিণ দিচ্ছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা ও বাংলাদেশের সাবেক একাধিক সেনাকর্মকর্তা।
অর্থায়নের আশ^াসে ছদ্মপরিচয়ে প্রতিবেদকের সাথে কথা বলেন ‘জঝড’ ইউনিটের এক সদস্য। তিনি জানান, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার জন্য প্রায় এক হাজার ৫০০ সাধারণ নাগরিককে নানাভাবে জিম্মি করা হয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী রয়েছেন। এই ব্যক্তিদের দলবদ্ধভাবে রাস্তায় না নামিয়ে এককভাবে পাঠিয়ে টেলিগ্রামের নিয়ন্ত্রণে হামলা চালানো হবে। পুরো অপারেশন পর্যবেণের জন্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দলটির সাবেক বিশেষজ্ঞরা ইতোমধ্যে অবস্থান নিয়েছেন।
এ ছাড়া কেপিআইভুক্ত (গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো) স্থাপনাগুলোতে হামলার জন্য আওয়ামীপন্থী সরকারি কর্মকর্তাদের সহযোগিতা নেয়ার পরিকল্পনা রয়েছে। এেেত্র গণপূর্ত ও এলজিইডির প্রকৌশলীদের মূল টার্গেট করা হয়েছে এবং ইতোমধ্যে একাধিক প্রকৌশলীকে এই পরিকল্পনায় যুক্ত করা হয়েছে। এমনকি সরকারের মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রভাব খাটিয়ে সম্প্রতি এসব কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ স্থানে পদায়নও করা হয়েছে বলে সূত্রটি দাবি করেছে।
বিশ^স্ত সূত্রগুলো জানায়, ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর পাশাপাশি সিলেট ও বগুড়া জেলায় অতিমাত্রায় তাণ্ডব চালানোর পরিকল্পনা রয়েছে। চলমান সহিংসতায় ককটেল ও পেট্রলবোমা ব্যবহৃত হলেও ১৫ ডিসেম্বর মরণঘাতী অস্ত্র ব্যবহার করা হতে পারে। এজন্য ইতোমধ্যে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র তৈরির পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাইপথে অস্ত্র সংগ্রহ করে দায়িত্বপ্রাপ্তদের হাতে পৌঁছে দেয়া হয়েছে।
১৬ ডিসেম্বর ভারত সীমান্তে সমাবেশের পরিকল্পনা
আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের অন্য একটি সূত্র নিশ্চিত করেছে, ১৬ ডিসেম্বর পলাতক শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে এসব নাশকতার ছক আঁকা হলেও ওই দিন তার দেশে ফেরার কোনো সিদ্ধান্ত নেই। তবে রাজনৈতিক ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টায় বাংলাদেশের খুলনা বিভাগের সীমান্তবর্তী এলাকার বিপরীতে ভারতের অভ্যন্তরে নেতাকর্মীদের জড়ো করার পরিকল্পনা রয়েছে। সেখানে উপস্থিত হয়ে শেখ হাসিনা বক্তব্য দিতে পারেন, যা হবে মতাচ্যুত হওয়ার পর জনসম্মুখে তার প্রথম বক্তব্য। এ উপলে বিভিন্ন দেশে পলাতক শীর্ষ নেতাকর্মীরা ইতোমধ্যে ভারতে যেতে শুরু করেছেন।
এই পরিকল্পনা বাস্তবায়নে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানককে আহ্বায়ক করে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেনÑ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য খসরু চৌধুরী, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ।
প্রবাসী নেতাকর্মীদের সাথে সমন্বয় করে ভারতে যাওয়া নিশ্চিত করার দায়িত্ব দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, শামীম ওসমান এবং সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম খানকে। এর অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন দেশের প্রবাসী সংগঠনগুলো। যুক্তরাষ্ট্রে এসব নেতার বৈঠকের একাধিক ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে। এ ছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি দল ভারতে গিয়ে শেখ হাসিনার সাথে সাাৎ করেছে, যেখানে তার স্ত্রী ও যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি সেবুল মিয়া উপস্থিত ছিলেন।
সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের বরাত দিয়ে একটি সূত্র জানায়, আওয়ামী লীগ এখনো শেখ হাসিনাকেই বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী মনে করে এবং সরকার পুনঃপ্রতিষ্ঠায় ভারতসহ বিভিন্ন দেশের কূটনৈতিক আনুকূল্য চাইছে। যদিও এখন পর্যন্ত কোনো দেশ সরাসরি সাড়া দেয়নি। তবুও ডিসেম্বরের মধ্যেই বর্তমান সরকারকে মতাচ্যুত করতে দেশের অভ্যন্তরে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ ও আন্তর্জাতিক লবিং চালানো হচ্ছে। দলটির মূল ল্য এখন একটি সেনাসমর্থিত সরকার গঠন করা, যার নেতৃত্বে থাকবেন আওয়ামীপন্থী সেনাকর্মকর্তারা। এই গ্রুপে আওয়ামী লীগের একাধিক নেতার সন্তান রয়েছেন, যারা যেকোনো মুহূর্তে অভ্যুত্থান ঘটানোর প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে সূত্রের দাবি।
এ প্রসঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেন, ‘বাংলাদেশকে আরেকবার স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। যার নেতৃত্ব দেবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী ও জনগণ। আর বিজয়ের মাস ডিসেম্বরেই দেশের জনগণ তাদের সেই স্বাধীনতার স্বাদ গ্রহণের জন্য অপোয় আছে।’