
শাহেদ মতিউর রহমান
পাঠ্যবই নিয়ে এবার স্বস্তিতে আছেন সবাই। ২০২৭ সালের পাঠ্যবই বছর শুরুর এক থেকে দেড় মাস আগেই মুদ্রণ ও সরবরাহও শতভাগ শেষ হয়েছে। বিগত বছরগুলোর মতো বইয়ের মান নিয়ে এবার নেই কোনো অভিযোগ। আশা করা হচ্ছে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই এবার শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া সম্ভব হবে। ইতোমধ্যে জেলা উপজেলাতেও শতভাগ বই পৌঁছে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সূত্র জানিয়েছে গতকাল রোববার পর্যন্ত প্রাথমিকের শতভাগ, মাধ্যমিকের ৯৮ শতাংশ বই ছাপা শেষ । শুরু থেকে এবার যথাযথ প্রক্রিয়ার তিনস্তরে বইয়ের মান নিশ্চিত করতে নজরদারি বা তদারকি করা হয়েছে। বিশেষ করে ইনস্পেকশন এজেন্ট বা পিডিআই কোম্পানির কড়া নজরদারি এবং কঠোর সতর্ক অবস্থানে থাকার কারণেই এবার নি¤œমানের বই ছাপা রোধ করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ২৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেয়ার পরিকল্পনায় রাখা হয়েছে।
যদিও বিগত বছরগুলোতে বই ছাপার কাজ নিয়ে আমাদের অভিজ্ঞতা মোটেই ভালো ছিল না। বিশেষ করে বছরের পর বছর পাঠ্যবই ছাপা ও বিতরণে বিলম্ব, নি¤œমানের কাগজ ব্যবহার এবং বইয়ের ঘাটতি নিয়ে শিার্থী-অভিভাবকদের যে উদ্বেগ ছিল, ২০২৭ শিাবর্ষে তা অনেকটাই কেটে গেছে। এবার নির্ধারিত সময়ের আগেই বিনামূল্যের পাঠ্যবই ছাপা ও বিতরণের কাজ শেষ করেছে জাতীয় শিাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। প্রাথমিক স্তরের শতভাগ এবং মাধ্যমিক স্তরের ৯৮ শতাংশ বই ছাপা শেষ হয়েছে। অধিকাংশ বই ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছেছে। ফলে নতুন শিাবর্ষ শুরুর আগেই শিার্থীদের হাতে বই তুলে দেয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
অবশ্য দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে এবার পাঠ্যবই নিয়ে এমন অগ্রগতিকে শিা খাতের জন্য ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে শুধু সময়মতো বই পৌঁছানোই নয়, বইয়ের কাগজ, ছাপা, বাঁধাই ও বিষয়বস্তুর মান নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। কারণ অতীতে দ্রুত কাজ শেষ করতে গিয়ে নি¤œমানের বই সরবরাহের অভিযোগ উঠেছে। এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু নয়া দিগন্তকে জানিয়েছেন, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ৩১ কোটি বই ছাপিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া একটি বিশাল কর্মযজ্ঞ। এই কাজের পেছনে দীর্ঘ দিন অনেক লোকজনের দেখভাল করতে হয়। এরপরেও মানসম্পন্ন বই দেয়া একটি বড় চ্যালেঞ্জও বটে। কিন্তু এরপরও এবার সেই নির্ধারিত সময়ের এক মাস আগেই মানসম্পন্ন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া নিঃসন্দেহে সরকার তথা এনসিটিবির একটি বড় সফলতা বা অর্জন। এই কাজের পেছনে যারা পরিশ্রম করেছেন তাদেরকে তিনি ধন্যবাদও জানান। এ বিষয়ে এনসিটিবির সংশ্লিষ্ট শাখা সূত্র জানায় এ পর্যন্ত প্রাথমিক স্তরের সব বই ছাপা শেষ হয়েছে। মাধ্যমিকের বই ছাপা হয়েছে ৯৮ শতাংশ। অধিকাংশ বই আজ সোমবারের মধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে দেয়ার ল্য রয়েছে। নতুন করে যুক্ত হওয়া চারটি বই ১৫ ডিসেম্বরের মধ্যে ছাপা ও সরবরাহ শেষ করার পরিকল্পনা রয়েছে।
অপরদিকে প্রাথমিক স্তরের বই পরিদর্শনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের দেয়া তথ্য অনুযায়ী, প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক স্তরের আট কোটি ২১ লাখ ৬৭ হাজার ৬৩০ কপি বই ছাপা, প্রাক্-সরবরাহ পরিদর্শন (পিডিআই) শেষে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে। মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ের মান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ইন্ডিপেনডেন্ট ইন্সপেকশন সার্ভিস বিডির দেয়া তথ্য অনুযায়ী এবার প্রায় ২২ কোটি বইয়ের মধ্যে ৯৮ শতাংশ উপজেলা পর্যায়ে পৌঁছেছে বলে এই পরিদর্শন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বেলাল জানিয়েছেন। উল্লেখ্য এবারের অগ্রগতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, গত কয়েক বছরের তুলনায় মুদ্রণ ও সরবরাহের কাজ অনেক আগে শেষ করার উদ্যোগ। এতে শিাবর্ষের শুরুতে বই না পাওয়ার কারণে পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা কমবে।
দুই শ্রেণীতে যুক্ত হচ্ছে চারটি নতুন বই
২০২৭ শিাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীতে নতুন চারটি বই যুক্ত হচ্ছে। চতুর্থ শ্রেণীর জন্য ‘বাংলাদেশের খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণীর জন্য ‘আনন্দের সঙ্গে শেখা’ ও ‘আমার কারিগরি শিা’ বই প্রণয়ন করা হয়েছে। এসব বইয়ের মোট এক কোটি ৫৫ লাখ ৫৬ হাজার ৩৩ কপি ছাপানোর উদ্যোগ নেয়া হয়েছে। ১৫ ডিসেম্বরের মধ্যে বইগুলোর মুদ্রণ ও সরবরাহ শেষ করার ল্য রয়েছে। নতুন বইগুলো বাধ্যতামূলক হলেও এ বিষয়ে বার্ষিক পরীা হবে না; ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিার্থীদের অগ্রগতি যাচাই করা হবে।
নি¤œমানের বই ঠেকাতে কঠোর নজরদারি
পাঠ্যবইয়ের মান নিয়ে অতীতের অভিজ্ঞতা এবারো সতর্ক করেছে সংশ্লিষ্টদের। অতীতে অনুসন্ধানী এক প্রতিবেদনে নি¤œমানের কাগজ ব্যবহার, মুদ্রণপ্রতিষ্ঠানের অনিয়ম এবং বইয়ের মান যাচাইয়ে গাফিলতির অভিযোগ উঠে এসেছিল। বিশেষ করে কাগজের জিএসএম, উজ্জ্বলতা, বাঁধাই ও ছাপার মান নিয়ে প্রশ্ন ছিল। এসব অভিযোগের কারণে শিার্থীরা অনেক েেত্র অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যাওয়া বই পেয়েছে। তবে এবার এসব সমস্যা এড়াতে শিা মন্ত্রণালয় ও এনসিটিবির যৌথ উদ্যোগে ৫৩টি মনিটরিং দল কাজ করছে। সূত্র বলছে শুরুর দিকে নি¤œমানের কাগজ ও ছাপার কারণে প্রায় ৯ লাখ ৫০ হাজার ফর্মা এবং ১২ হাজার মুদ্রিত বই বাতিল করা হয়েছে। কাজের ধীরগতির কারণে ৩২টি মুদ্রণপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এনসিটিবির প থেকে বলা হয়েছে, শুধু বই ছাপা শেষ করলেই দায়িত্ব শেষ হবে না। কাগজের মান, মুদ্রণ, বাঁধাই এবং বইয়ের স্থায়িত্ব নিশ্চিত করতে হবে। নি¤œমানের বই সরবরাহ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনা হবে। শিাপ্রতিষ্ঠানের প্রধান ও মাঠপর্যায়ের শিা কর্মকর্তাদেরও বই গ্রহণের সময় মান যাচাইয়ের দায়িত্ব দেয়া হয়েছে। অবশ্য পাঠ্যবই ছাপা ও বিতরণে আগের বছরগুলোর অভিজ্ঞতা ছিল বেশ হতাশাজনক। ২০১০ সালে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি শুরুর পরও প্রতি বছর সব বই ১ জানুয়ারির মধ্যে শিার্থীদের হাতে পৌঁছানো সম্ভব হয়নি। ২০২৪ শিাবর্ষে বই সরবরাহ শেষ করতে ৮ এপ্রিল এবং ২০২৫ শিাবর্ষে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময় লেগেছিল। পরবর্তী সময়েও বই ছাপা ও বিতরণে বিলম্ব শিার্থীদের পাঠদানকার্যক্রমে প্রভাব ফেলেছে। কিন্তু এবার আগের বছরের তুলনায় এক মাস আগে বই উপজেলা পর্যায়ে পৌঁছানোর বিষয়টিকে বড় অগ্রগতি হিসেবেই বিবেচনায় নেয়া হয়েছে। সূত্র আরো বলছে এবার আগে ভাগে দরপত্র আহ্বান, মুদ্রণপ্রতিষ্ঠানের সমতা অনুযায়ী কাজ বণ্টন, নিয়মিত অগ্রগতি পর্যবেণ এবং নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়ার কারণে কাজের গতি বেড়েছে। পাশাপাশি মাধ্যমিকের বইয়ের মুদ্রণ ও সরবরাহের অগ্রগতি নিয়মিত পর্যবেণ করায় শেষ মুহূর্তের জটিলতা কমেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









