
নিজস্ব প্রতিবেদক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সাথে কনসেশন চুক্তি স্বারিত হবে আজ সোমবার। আগামী ১৪ মাসে এই বিমানবন্দরটির পূর্ণাঙ্গ অপারেশন শুরু করার ল্য নির্ধারণ করা হয়েছে। গতকাল রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপরে (বেবিচক) সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিক।
বেবিচক চেয়ারম্যান বলেন, দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা, কারিগরি ও আর্থিক বিষয়গুলোর বিশ্লেষণ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল (আজ) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রণাবেণের ল্েয জাপানি কনসোর্টিয়ামের সাথে বহুল প্রতিক্ষিত কনসেশন চুক্তি স্বারিত হতে যাচ্ছে। জাতীয় স্বার্থ সুরা, বিমানবন্দরের নিরাপত্তা ও আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ চুক্তি সম্পাদনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, কনসেশন চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ফাইটের সংখ্যা বৃদ্ধি করে টার্মিনাল হস্তান্তরের ১৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টার্মিনাল পরিচালনা ও রণাবেণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং যাত্রীসেবার মান নিশ্চিত করতে বেবিচকের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। চুক্তিতে বেবিচক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের মধ্যে রাজস্ব বণ্টনের সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। চুক্তি অনুযায়ী নির্ধারিত কার্যক্রম শুরুর তারিখ থেকে যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩.৫ শতাংশ মাসিক ভিত্তিতে বেবিচককে প্রদান করবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। পরবর্তী সময়ে তৃতীয় টার্মিনালের পূর্ণ সমতা অর্জনের নির্ধারিত তারিখ অথবা প্রকৃত পূর্ণ সমতা অর্জনের তারিখ যেটি আগে হবে, সে তারিখ থেকে বেবিচকের রাজস্বের অংশ বৃদ্ধি পেয়ে ২৭ শতাংশে উন্নীত হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









