নিজস্ব সার্ভারেই ‘সার্বভৌম কম্পিউটিং’ পাঞ্জাবে
ads

আলমগীর কবির লাহোর (পাকিস্তান)
দাফতরিক কাজের গতি ও দতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। সরকারি নথি ও সারসংপে তৈরি, তদন্তের দিকনির্দেশনা এবং প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে এ প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে। তবে বিদেশী কাউড ব্যবস্থার ওপর নির্ভর না করে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব অবকাঠামোয় উন্মুক্ত এআই মডেল স্থাপন করেছে পাঞ্জাব ইনফরমেশন টেকনোলজি বোর্ড (পিআইটিবি)। কর্মকর্তাদের ভাষ্য, এআই সিদ্ধান্ত গ্রহণের বিকল্প নয়; বরং এটি কর্মকর্তাদের কাজের সহায়ক হিসেবে কাজ করছে।
গত ২৮ নভেম্বর লাহোরে পিআইটিবি কার্যালয়ে সফররত ১৩ সদস্যের বাংলাদেশী সাংবাদিক প্রতিনিধি দলের সাথে মতবিনিময়ে এসব তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তারা জানান, দীর্ঘসূত্রতা কমানো, নাগরিক সেবা সহজ করা, স্বচ্ছতা বৃদ্ধি এবং তথ্য সুরার ল্েযই প্রযুক্তির সম্প্রসারণ ঘটানো হচ্ছে।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত পিআইটিবি পাঞ্জাব সরকারের প্রযুক্তিগত শাখা হিসেবে কাজ করছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদে শিাবিদ, শিল্প প্রতিনিধি ও জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন। সংস্থাটিতে প্রায় দুই হাজার কর্মী কাজ করেন, যাদের বেশির ভাগই এক বছরের চুক্তিতে নিয়োজিত। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি সাত শতাধিক প্রকল্প সম্পন্ন করেছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সরকারি বিভাগের চাহিদা অনুযায়ী সরাসরি চুক্তিতেও প্রযুক্তিগত সমাধান তৈরি করে পিআইটিবি।
নাগরিক সেবা, তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, জ্ঞানভিত্তিক অর্থনীতি, প্রশিণ ও প্রশাসনিক অটোমেশনÑ এসব েেত্র পিআইটিবির পদচারণা রয়েছে। ৪৪টি প্রশাসনিক বিভাগের সাথে কাজ করতে আলাদা দল গঠন করা হয়েছে। এসব দল সংশ্লিষ্ট দফতরের সমস্যা চিহ্নিত করে ই-ফাইলিং, প্রকল্প ব্যবস্থাপনা, অনলাইন পেমেন্ট, তথ্যভাণ্ডার ও জিআইএস সেবা তৈরি করে।
এআই ব্যবহারের অন্যতম উদাহরণ ইলেকট্রনিক ফাইল ব্যবস্থাপনা ‘ই-ফস’। সাধারণ ভাষায় বিষয়ের বিবরণ ও সংযুক্ত নথি দিলে এ ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে নথির ধরন শনাক্ত করে নির্ধারিত কাঠামোয় খসড়া নোট তৈরি করে। মুখ্যমন্ত্রী, গভর্নর বা মন্ত্রিসভার জন্য সারসংেেপর খসড়াও তৈরি করতে পারে এটি; এমনকি অনুপস্থিত গুরুত্বপূর্ণ তথ্যও ধরিয়ে দেয়। তবে চূড়ান্ত যাচাই ও অনুমোদন দেন সংশ্লিষ্ট কর্মকর্তাই।
আইনশৃঙ্খলা ও বিচারপ্রক্রিয়াতেও এআই যুক্ত হয়েছে। অপরাধ মামলার এজাহার বিশ্লেষণ করে ‘প্রসিকিউটর এআই’ তদন্তের খসড়া দিকনির্দেশনা বা ‘লাইন অব ইনকোয়ারি’ তৈরি করে। প্রসিকিউটর তা পর্যালোচনা ও সংশোধনের পর স্বার করলে তদন্ত কর্মকর্তার কাছে যায়। প্রতিটি নির্দেশনা এফআইআরের বিপরীতে সংরতি থাকে, যা পরবর্তী সময়ে যাচাই করা সহজ। পাশাপাশি সরকারি ক্রয়প্রক্রিয়ায় দরপত্রের খসড়া, প্রস্তাব বিশ্লেষণ ও তুলনামূলক বিবরণী তৈরিতেও এআই যুক্ত হচ্ছে, যদিও মূল্যায়ন ও সিদ্ধান্তের দায়িত্ব কর্তৃপরে হাতেই থাকে।
পিআইটিবি জানিয়েছে, তাদের ব্যবহৃত এআই কেবল বাইরের তথ্যের ওপর নির্ভরশীল নয়; বরং দফতরের নিজস্ব তথ্যভাণ্ডার ও ব্যবহারকারীর অনুমতির সীমার মধ্যে কাজ করে। তথ্যের নিরাপত্তা রাখতে নিজস্ব বৃহৎ ভাষা মডেল (এলএলএম) তৈরি না করে আন্তর্জাতিক উন্মুক্ত ওজনের মডেল নিজেদের সার্ভারে স্থাপন করা হয়েছে। স্থানীয়ভাবে এসব মডেল পরিচালনায় তথ্য বিদেশী কাউডে পাঠাতে হয় নাÑ এ ব্যবস্থাকে কর্মকর্তারা ‘সার্বভৌম কম্পিউটিং’ বলছেন। নিজস্ব ভবন আরফা করিম সফটওয়্যার টেকনোলজি পার্কসহ প্রদেশের বিভিন্ন স্থানে উচ্চমতাসম্পন্ন সার্ভার ও তথ্যকেন্দ্র গড়ে তোলা হচ্ছে।
ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সুরতি রেখে জনস্বার্থের তথ্য পরিচয় গোপন করে উন্মুক্ত করার পরিকল্পনাও রয়েছে। যেমন, গত মাসে কতটি এক হাজার ৩০০ সিসির গাড়ি নিবন্ধিত হয়েছেÑ এমন সামগ্রিক তথ্য সাংবাদিক ও গবেষকেরা পেতে পারেন, কিন্তু ব্যক্তিগত তথ্য প্রকাশ পাবে না। তথ্য অধিকার আইনের আওতায় সংশ্লিষ্ট বিভাগ তথ্য প্রকাশের সিদ্ধান্ত নেবে।
ব্যবসা সহজীকরণে অনলাইন আবেদনের ব্যবস্থা চালু হয়েছে। আগে পেট্রল পাম্পের অনুমোদনে ১৮-১৯টি দফতরের ছাড়পত্রে প্রায় দুই বছর লাগলেও এখন অনলাইনে আবেদনের ১৫ দিনের মধ্যে সাড়া দেয়ার ল্য নির্ধারিত হয়েছে। সরেজমিন পরিদর্শনের প্রয়োজন থাকলেও আবেদনের অগ্রগতি মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের কার্যালয় থেকে তদারকি করা হয়, ফলে জবাবদিহি বাড়ে। দূরবর্তী রহিম ইয়ার খান থেকেও এখন সহজেই ইলেকট্রনিক মাধ্যমে ফাইল পাঠানো ও অনুমোদন নেয়া সম্ভব হচ্ছে।
কৃষি, শিা ও স্বাস্থ্য খাতেও ডিজিটাল সেবা চালু আছে। কৃষকেরা মাঠপর্যায় ও স্থানীয় ভাষার মোবাইল সেবার মাধ্যমে তথ্য পাচ্ছেন; শিা খাতে স্কুল ইনফরমেশন সিস্টেম এবং বড় হাসপাতালগুলোতে হাসপাতাল ব্যবস্থাপনা তথ্যব্যবস্থা চালু রয়েছে। অনলাইন পেমেন্টে ব্যবহৃত হচ্ছে ‘ই-পে’।
তবে কেবল প্রযুক্তি চালু করাই যথেষ্ট নয়; কর্মকর্তাদের অভ্যস্ত করা ও প্রশিণ দেয়া বড় চ্যালেঞ্জ। সে কারণে দীর্ঘমেয়াদি খাতভিত্তিক দল ও হাতেকলমে প্রশিণের ওপর জোর দেওয়া হচ্ছে। পাঞ্জানের পাশাপাশি সিন্ধু, বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া, কেন্দ্রসহ অন্যান্য অঞ্চলেও পিআইটিবি প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে; যেমন ই-স্ট্যাম্পিং ও ইনকিউবেশন কেন্দ্রের ধারণা অন্যত্রও ছড়িয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্মকর্তারা তথ্য যাচাইয়ে আলাদা ব্যবস্থার কথা না জানালেও পরিচয়বিহীন তথ্যভাণ্ডার চালুর পরিকল্পনার কথা বলেন। সব মিলিয়ে প্রশাসনিক দতা বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা, মানবিক তদারকি ও জবাবদিহিকেই মূল ভিত্তি হিসেবে ধরে এগিয়ে যাচ্ছে পাঞ্জাব।