
নিজস্ব প্রতিবেদক
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা এবং তার দুই ভাই রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়া মামুনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
গতকাল রোববার সকালে মিরপুর ডিওএইচএস ও মিরপুর রাকিন সিটি থেকে ওই তিনজনকে আটক করে পুলিশ। পরে রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এই তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ডিসি মিডিয়া মো: আকতার হোসেন।
তিনি বলেন, গতকাল রোববার সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও মিরপুরের রাকিন সিটি থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে সায়লা ফারজানাকে মিরপুর ডিওএইচএস এবং তার দুই ভাইকে রাকিন সিটি থেকে গ্রেফতার করা হয়।
ফারজানা সাবেক অতিরিক্ত সচিব। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। অন্য দিকে তার স্বামী মনিরুল ইসলাম ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে পলাতক ছিলেন। এরপর একই বছরের ১৩ আগস্ট তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়। তখন তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।
গত অক্টোবরে মনিরুল ও তার স্ত্রী সায়লা ফারজানা, মনিরুলের শ্যালক রেজাউল, শ্যালকের স্ত্রী সানজিদা খানমসহ পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেেিত ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এ আদেশ দেন। তখন দুদকের প থেকে বলা হয়, এসব ব্যাংক হিসাবে ১৯ কোটি ৪৭ লাখ টাকা রয়েছে। দুদকের প থেকে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে মনিরুল ও তার পরিবারের সদস্যরা অবৈধ সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। তারা ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









