নবীনগরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ads

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকারায় সাদেক মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে হাত-পা বেঁধে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর তার লাশ চট্টগ্রামের সীতাকুণ্ড রেলস্টেশনের পাশে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। নিহত সাদেক মিয়া কনিকারা দণিপাড়ার ফুল মিয়া সরদারের ছেলে। এ ঘটনায় একই এলাকার আবদুর রহিম মিয়া (৬০) এবং তার দুই ছেলে বুলবুল ওরফে সফি মিয়া (৪০) ও স্বপন মিয়ার (৩৮) বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
জানা যায়, গত বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সাদেক মিয়াকে ফোন করে নবীনগরে ডেকে আনা হয়। পরে একটি বৈঠক শেষে কথাকাটাকাটির জেরে তাকে হাত-পা বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে নারায়ণপুর এলাকার একটি অটো গ্যারেজে তার মৃত্যু হয়। লাশ চট্টগ্রামের সীতাকুণ্ড রেলস্টেশনের পাশে ফেলে রাখা হয়। সীতাকুণ্ড থানা পুলিশ লাশ উদ্ধার করে পরিচয় শনাক্তের পর পরিবারের সদস্যদের খবর দেয়।
লাশ বাড়িতে পৌঁছানোর পর স্থানীয় জনপ্রতিনিধি ও মাতবরদের উদ্যোগে গ্রাম্য সালিস বসে। স্থানীয় সূত্রের দাবি, সেখানে ৩৫ লাখ টাকায় বিষয়টি মীমাংসার সিদ্ধান্ত হলেও গতকাল রোববার টাকা লেনদেনের সময় দুই পরে মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কোনো সমাধান ছাড়াই এক প ঘটনাস্থল ত্যাগ করে।
নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। উপপরিদর্শক (এসআই) কামরুল জানান, লাশ চট্টগ্রামে উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় মামলা ও ময়নাতদন্তের কার্যক্রম সম্পন্ন হয়েছে। সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, লাশের বিষয়টি আমার জানা নেই।