
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে অগ্নিকাণ্ডে একটি মুদি মনোহারি দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, চাল, চিনি, তেল, ফ্রিজসহ মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার তি হয়েছে বলে দাবি করছেন তিগ্রস্তরা। গত শনিবার ভোর ৩টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী কাব বাজারে এ ঘটনা ঘটে।
তিগ্রস্ত ব্যবসায়ী রিপন সিকদার জানান, রাত ৩টার দিকে তার দোকানে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে ওই এলাকার লোকজন। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকান ও গোডাউনের অধিকাংশ মালামাল পুড়ে যায়।
রিপন সিকদার জানান, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর রাত ৩টার দিকে আগুনের খবর পান। দোকানে নগদ প্রায় এক লাখ টাকা, ৫০ বস্তা চাল, চিনি, তেল, মুদি পণ্য ও দু’টি ফ্রিজ ছিল। সব মিলিয়ে প্রায় ১৫ লাখ টাকার তি হয়েছে।
তিনি দাবি করেন, দোকানে অটো সার্কিট থাকায় বিদ্যুৎ থেকে আগুন লাগার আশঙ্কা নেই। রাতের আঁধারে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে তার সন্দেহ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন তিনি।
রাজাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি।
রাজাপুর থানার ওসি মো: হারুন অর রশীদ হাওলাদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিগ্রস্ত ব্যবসায়ী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









