ফ্যাসিবাদের নিশানা তুড়ি মারলেই উড়ে যাবে নিপুণ চৌধুরী
ads

দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, ‘তুড়ি মারলেই উড়ে যাবে ফ্যাসিবাদের সব নিশানা। দেশকে অস্থিতিশীল করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।’ 
গত শনিবার ঢাকার কেরানীগঞ্জ উপজেলা দণি শাখা বিএনপির আয়োজিত এক মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নিপুণ রায় চৌধুরী বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রায় সবাইকে সজাগ থাকতে হবে। দেশের অগ্রযাত্রা ব্যাহত এবং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
কোনো অপশক্তির কাছে মাথা নত করার সুযোগ নেই।’ তিনি আরো বলেন, ‘গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের স্থিতিশীলতা রায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। ফ্যাসিবাদী শক্তির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।’