
লালমনিরহাটে ইটভাটার জ্বালানি ও ইট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে আবাদি জমির উর্বর উপরিভাগের মাটি (টপ সয়েল)। এক শ্রেণীর অসাধু মাটি ব্যবসায়ী কৃষকদের প্রলোভন দেখিয়ে এসব মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন। এতে এক দিকে কমছে জমির উর্বরতা ও ফসলের উৎপাদন, অন্য দিকে বাড়ছে কৃষকের উৎপাদন ব্যয়।
জানা যায়, জেলায় থাকা ৫৫টি ইটভাটার মধ্যে ৩৬টিই অবৈধভাবে পরিচালিত হচ্ছে। পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই এসব ভাটায় ইট উৎপাদন চললেও কার্যকর ব্যবস্থা না নেয়ায় ােভ প্রকাশ করেছেন বৈধ ইটভাটার মালিকরাও।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলায় আটটি ইটভাটার মধ্যে পাঁচটি, আদিতমারীতে ১৪টির মধ্যে ১০টি, কালীগঞ্জে ১২টির মধ্যে আটটি, হাতীবান্ধায় ১৭টির মধ্যে ১২টি এবং পাটগ্রামে চারটির মধ্যে একটি ইটভাটা অবৈধ। পরিবেশ অধিদফতরের অনুমোদন রয়েছে মাত্র ১৯টি ইটভাটার। বাকি ৩৬টি অনুমোদন ছাড়াই চলছে। অনেক বৈধ ইটভাটার লাইসেন্সের মেয়াদও ইতোমধ্যে উত্তীর্ণ হয়ে গেছে। এসব ভাটার বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে তালিকা দেয়া হলেও কার্যকর ব্যবস্থা না নেয়ার অভিযোগ রয়েছে।
সরেজমিন জানা যায়, শুকনো মৌসুমে বিভিন্ন এলাকার আবাদি জমির উপরিভাগের দুই থেকে তিন ফুট পর্যন্ত মাটি কেটে নেয়া হচ্ছে। মাটি ব্যবসায়ীরা উঁচু জমি চিহ্নিত করে মালিকদের বোঝান, তাদেরকে প্রলুদ্ধ করে বলেন, ‘জমি নিচু হলে সেচের পানির প্রয়োজন কমবে’ ইত্যাদি বলে। এই প্রলোভনে পড়ে অনেক কৃষক সামান্য অর্থের বিনিময়ে জমির মাটি বিক্রি করে দেন। কোনো কোনো েেত্র জৈব সার কেনার খরচ দেয়ার কথা বলে মাটি কাটার অনুমতি নেয়া হচ্ছে। পরে এসব মাটি ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। কৃষিজমির উপরিভাগের মাটিতে জৈব পদার্থ ও উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি থাকে। এ স্তর কেটে নেয়ায় জমির স্বাভাবিক উর্বরতা নষ্ট হচ্ছে। ফলে পরবর্তী সময়ে অতিরিক্ত সার প্রয়োগ করেও কাক্সিক্ষত ফলন পাওয়া কঠিন হয়ে পড়ছে। মাটি ব্যবসায়ীরা এক জমির মাটি কাটার পর আশপাশের জমির মালিকদেরও একইভাবে প্রলুব্ধ করছেন। এতে ক্রমেই বিস্তৃত হচ্ছে আবাদি জমির উপরিভাগের মাটি বিক্রির প্রবণতা।
কৃষক মোফাজ্জল হোসেন (৬০) জানান, এলাকার অনেক কৃষিজমি এক ফসলি হওয়ায় কৃষকরা আর্থিক প্রয়োজনে মাটি বিক্রি করেন। জমির অবস্থানভেদে মাটির দামও ভিন্ন হয়। সম্প্রতি তিনি ২৮ শতক জমির মাটি আট হাজার টাকায় বিক্রি করেছেন।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সাইখুল আরেফিন বলেন, জমির উপরিভাগের ছয় থেকে আট ইঞ্চি মাটিতে অধিকাংশ উর্বরতা শক্তি থাকে। এ স্তর তুলে ফেললে জমির উৎপাদনমতা মারাত্মকভাবে কমে যায়। পুনরায় স্বাভাবিক উর্বরতা ফিরে পেতে অন্তত পাঁচ থেকে সাত বছর জমিটি চাষাবাদ করতে হয়। এ সময়ে ফলন কম হওয়ায় কৃষকরাই বেশি তিগ্রস্ত হন।
পরিবেশ অধিদফতরের একটি সূত্র জানায়, জনবল সঙ্কটের কারণে নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে অবৈধ ইটভাটার তালিকা স্থানীয় প্রশাসনকে দেয়া হয়েছে। জনবল সঙ্কট থাকলেও অবৈধ ভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে।
জেলা প্রশাসক মুহা: রাশেদুল হক প্রধান বলেন, কৃষকদের ফসলি জমির মাটি বিক্রি না করতে নিরুৎসাহিত করা হচ্ছে। মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা করা হচ্ছে। পরিবেশ অধিদফতরের চাহিদা পাওয়ার সাথে সাথে অভিযান চালানো হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









