
ব্যাংকিং খাতে পরিবর্তনশীল ঝুঁকি ব্যবস্থাপনার কাঠামো এবং এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা ও ব্যাংকের করণীয় সম্পর্কিত একটি সচেতনতামূলক কর্মশালা গত ২৮ নভেম্বর মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি পলিসি অ্যান্ড কো-অর্ডিনেশন ডিপার্টমেন্টের (এসপিসিডি) পরিচালক মোহাম্মদ আব্দুর রব। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এম এ খান বেলাল এবং স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো: আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন), অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, পরিচালক আলহাজ মোশাররফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আউয়াল, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানা, পিএইচডি এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো: জাকির হোসেন, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ অসীম কুমার সাহা, ড. মো: জাহিদ হোসেন, ড. তাপস চন্দ্র পাল ও শাহ মো: সোহেল খুরশীদ প্রমুখ। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









