সমুদ্রসীমার নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রার শপথ নিলো ৪৬৭ নবীন নাবিক
ads

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃপ্ত অঙ্গীকার নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত সদস্য হিসেবে যুক্ত হলো বি-২০২৬ ব্যাচের ৪৬৭ জন নবীন নাবিক। দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর প্রশিণ ও অধ্যবসায়ের সফল পরিসমাপ্তিতে আজ রোববার (২৯-১১-২০২৬) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে সম্পন্ন হলো বি-২০২৬ ব্যাচের বুটক্যাম্প প্রশিণ। ওই কুচকাওয়াজে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। নৌবাহিনীর বি-২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো: সেজান মাহমুদ পেশাগত ও সকল বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করে। এ ছাড়াও মো: মুজাহিদুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং মো: শাকিল হাসান তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা’ পদক লাভ করে। এ অনুষ্ঠানের মাধ্যমে নবীন নাবিকগণ বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয় এবং দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ গ্রহণ করে। বিজ্ঞপ্তি।