
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ভূমিহীন পরিচয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) বরিশাল সার্কেলের সাবেক সহকারী পরিচালক শাহ আলম (বাবুল) ও তার পরিবারের সদস্যদের নামে মোট ১৯০ শতাংশ সরকারি খাসজমি বন্দোবস্ত নেয়ার নথিপত্র পাওয়ার দাবি উঠেছে। খাসজমি সংক্রান্ত অভিযোগের পাশাপাশি শাহ আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার তথ্যও উঠে এসেছে। ২০২৫ সালের ১ জুন দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সুশান্ত রায় বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
দুদকের অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের মার্চ থেকে অক্টোবরের মধ্যে বিআরটিএর বরিশাল সার্কেল কার্যালয় থেকে ২৫৫টি যানবাহনে অবৈধ রেজিস্ট্রেশন প্রদান এবং বিল অব এন্ট্রি যাচাই এড়াতে রেজিস্ট্রেশন সংক্রান্ত নথি গায়েব বা নষ্ট করার মাধ্যমে সরকারি রাজস্ব তির অভিযোগে মামলাটি রুজু করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী মৌজার পোনাদী এলাকায় শাহ আলম ও তার পরিবারের নামে খাসজমি বন্দোবস্ত দেয়া হয়। এর মধ্যে ২০০৬ সালে শাহ আলমের নামে ৫২ শতাংশ, ২০০৫ সালে তার বাবা মৃত আব্দুর রহমান খলিফার নামে ৪৪ শতাংশ, ২০০৫ সালে স্ত্রী কবিতা বেগমের নামে ৩৯ শতাংশ এবং ২০১১ সালে একই স্ত্রীর নামে আরো ৫৫ শতাংশ খাসজমি বন্দোবস্ত নেয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বিআরটিএর সাবেক সহকারী পরিচালক শাহ আলম নিজের ও পরিবারের নামে খাসজমির বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টিকে ‘সেনসিটিভ’ উল্লেখ করে মন্তব্য এড়িয়ে যান।
ভাণ্ডারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার বলেন, কেউ মিথ্যা তথ্য দিয়ে সরকারি জমি পেয়ে থাকলে প্রমাণ সাপেে ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









