সংক্ষিপ্ত সংবাদ
ads

পবিপ্রবিতে ৫ লাখ টাকার ক্যাবল চুরি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভেতর থেকে প্রায় পাঁচ লাখ টাকার আন্ডারগ্রাউন্ড ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মুকিব মিয়া বাদি হয়ে দুমকি থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে, প্রায় দুই মাস আগে সাব-স্টেশন থেকে পুরোনো ক্যাবল প্রকৌশল বিভাগের ভাণ্ডারে সংরণের জন্য আনা হয়, তবে জায়গা না থাকায় করিডোরে রাখা হয়েছিল। গত ১৯ নভেম্বর সকালে নির্বাহী প্রকৌশলী মাসুদ কিরিয়া ৫০ মিটার ক্যাবল দেখতে পান, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা। পরে ২২ নভেম্বর সকালে গিয়ে ক্যাবলটি আর পাননি তিনি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১৯ নভেম্বর রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে দুই চোর ও তাদের সহযোগীরা ক্যাবলটি নিয়ে যাচ্ছে। ওই স্থান থেকে আগেও দুই দফায় মালামাল চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। থানার ওসি সেলিম উদ্দিন জানান, ফুটেজ যাচাই করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা।

মাদরাসার পুকুরে মাছ লুট অব্যাহত
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ও স্থিতাবস্থা বজায় রাখার আদেশ অমান্য করে পঞ্চগড়ের বোদা পৌরসভার সাতখামার ইসলামিয়া ফাজিল মাদরাসার পুকুর থেকে মাছ লুট অব্যাহত রয়েছে। পুকুরটি নিয়ে চলা মামলার পরবর্তী শুনানিতে আদালতকে বিষয়টি অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে মাদরাসা কর্তৃপ। জানা যায়, ৯ নম্বর ওয়ার্ডের শলশলি এলাকায় অবস্থিত পুকুরটির ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের স্থিতাবস্থার অন্তর্বর্তীকালীন নির্দেশনা রয়েছে। মূল মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুকুরের বর্তমান অবস্থা বা সম্পদের কোনো পরিবর্তন করা যাবে না। কিন্তু সেই আদেশ উপো করে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ১৮ থেকে ২০ জনের একটি চক্র আড়াই মাসের বেশি সময় ধরে নিয়মিত মাছ ধরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ। ভারপ্রাপ্ত অধ্য রেজাউল করিম জানান, বিষয়টি প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে এবং পরবর্তী শুনানিতে আইনজীবীর মাধ্যমে আদালতকে অবহিত করা হবে। বোদা (পঞ্চগড়) সংবাদদাতা।

সীমান্তে মানবপাচারকারী আটক
সিলেট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত এক মানবপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযানে ৫০ লাখ ১৭ হাজার টাকার বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, গত শুক্রবার রাত ৮টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীন লালাখাল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় টহলদল। দীর্ঘ দিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কিরিয়াকে (২৭) আটকের ল্েয নজরদারি চালানো হয়। প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বাংলাদেশের অভ্যন্তরে কালীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কিরিয়া জৈন্তাপুর থানার নয়াখেল উত্তর গ্রামের রজম উদ্দীনের ছেলে। তল্লাশিতে তার কাছ থেকে একটি স্মার্টফোন, বাংলাদেশী ও ভারতীয় একটি করে মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র এবং নগদ ২৫০ টাকা উদ্ধার করা হয়। তাকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সোহেল আলম জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। সিলেট ব্যুরো।

১১ ঘণ্টা যান চলাচল বন্ধ
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে ঢাকা-বরিশাল মহাসড়কে ১১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল রোববার ভোররাত আড়াইটা থেকে শুরু হওয়া অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে দুপুর দেড়টা পর্যন্ত। এতে ভোগান্তিতে পড়েন দূর-দূরান্তের যাত্রী ও চালকরা। প্রত্যদর্শীরা জানান, ভোর আড়াইটা থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা সড়কে আগুন জ্বালিয়ে বিােভ ও অবরোধ করেন তারা। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। সকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়। রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান, দুপুরে অবরোধকারীরা সরে গেলে মহাসড়ক স্বাভাবিক হয়। মাদারীপুর প্রতিনিধি।

২০ কেজি গাঁজা জব্দ, গ্রেফতার ১০
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজা ও ১২ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের দেওয়ানের খামার এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। মাদক কারবার ও সেবনের অভিযোগে রুমা খাতুন (৩৬) নামের এক নারীসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ওসি এম আর সাঈদের উপস্থিতিতে স্থানীয়দের সহায়তায় বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় পলিথিন ও স্কচটেপে মোড়ানো তিনটি প্যাকেটে ২০ কেজি গাঁজা এবং ১২ পিস ইয়াবা জব্দ করা হয়। পুলিশ জানায়, রুমা খাতুন ও তার স্বামী গোলাম রব্বানী বাড়িটি ভাড়া নিয়ে মাদক চোরাচালানের আস্তানা গড়ে তোলেন। গ্রেফতার অন্যরা হলেন  গোলাম রব্বানী, সুজন মিয়া, সোহেল শাহ নেওয়াজ, রোকনুজ্জামান, কফিলুর রহমান, বেলাল হোসেন, জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম ও সাইফুল ইসলাম। ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা।

ককটেলসদৃশ ৪ বস্তু উদ্ধার
নীলফামারী সদর উপজেলার বনবিভাগ এলাকা থেকে ককটেলসদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল ৯টার দিকে শহরের বনবিভাগ এলাকার একটি পুকুরপাড় থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। জানা যায়, সকালে আরিফুল ইসলামের পুকুরপাড়ে লাল রঙের স্কচটেপে মোড়ানো সন্দেহজনক চারটি বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে। তবে উদ্ধার করা বস্তুগুলো প্রকৃতপে ককটেল বা বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে নীলফামারী থানার ওসি জিল্লুর রহমান জানান, উদ্ধার করা বস্তুগুলো আসলে ককটেল কি না  তা নিশ্চিত করতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেয়া হয়েছে। পরীা-নিরীা করার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। নীলফামারী প্রতিনিধি।

জাল নোট প্রতিরোধে কর্মশালা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে ও জনতা ব্যাংকের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা হয়। জনতা ব্যাংক পীরগঞ্জ বাজার শাখার ব্যবস্থাপক জাকির মোল্লার সঞ্চালনায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ড. কে এম আলমগীর কবির, ইউএনও গোলাম রব্বানী সরকার, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আবদুল্লাহ আল মামুন, সহকারী পরিচালক ভুবন চন্দ্র রায়, জনতা ব্যাংকের এজিএম ওয়াহিদ সাদিক, পীরগঞ্জ প্রেস কাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও উপপরিদর্শক শামীম হোসেন। বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় আসল ও জাল নোট চেনার উপায় এবং প্রতারণা রোধে সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা।

সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার স্থানীয় ও দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। গতকাল রোববার লক্ষ্মীছড়ি বাজার এলাকায় এ সেবা কার্যক্রম পরিচালিত হয়। লক্ষ্মীছড়ি জোনের নির্দেশনায় আয়োজিত এ চিকিৎসা কার্যক্রমে জোনের মেডিক্যাল অফিসার স্থানীয় ও দুর্গম এলাকার মোট ৭৩ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেন। এ সময় রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্যবিষয়ক সচেতনতা এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। জোনের এ উদ্যোগে স্থানীয় মানুষের চিকিৎসাসেবা পাওয়া সহজতর হয়েছে এবং সেনাবাহিনীর সাথে স্থানীয় মানুষের পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরো সুদৃঢ় হচ্ছে। লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা।