ভবদহের জলাবদ্ধতা সমাধানে ৪ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর আশ্বাস
ads

যশোর অফিস 
যশোরের ভবদহ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী এলাকা পরিদর্শন করেছেন এবং স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন। গত শনিবার বিকেলে অভয়নগর উপজেলায় অবস্থিত ২১ ভেন্ট সøুইচ গেট পরিদর্শন করেন তারা। ভবদহ কলেজ মাঠে স্থানীয়দের উদ্দ্যেশে বক্তৃতা দেন চার মন্ত্রী ও প্রতিমন্ত্রী। 
সমাবেশে বক্তৃতায় পানিসম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘জনগণের দীর্ঘ ১৭ বছরের অবহেলা ও দুর্ভোগের অন্ত ঘটাতে মেগা প্রজেক্ট নেয়া হয়েছে। আর সব পরিকল্পনার ল্য ভবদহ অঞ্চল ও দণি-পশ্চিমাঞ্চলের মানুষকে চিরস্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্ত করা।’ কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘যশোর এলাকার ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি আগামী এক থেকে দুই বছরের মধ্যে এলাকার অধিকাংশ জমি যেন পুনরায় চাষাবাদের আওতায় আনা যায়, সে ল্েয সরকার কাজ করছে।’ 
এ সময় বক্তৃতা দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান আসাদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম  অমিত, মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গণি। এতে সভাপতিত্ব করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এর আগে সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরকরণ ও সেচ কার্যক্রম উন্নয়ন’ প্রকল্পের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, ‘মেগা সেচ প্রকল্প হাতে না নিয়ে, নদী ও বিলের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনতে এবং পলি ব্যবস্থাপনা সঠিকভাবে সম্পন্ন করতে টিআরএম চালু করতে হবে। তাহলেই জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব হবে।’