
কক্সবাজার সমুদ্রসৈকতে দ্য গ্র্যান্ড ম্যানগ্রোভ কোম্পানির উদ্যোগে পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিশ্বের বৃহত্তম সমুদ্রসৈকত কক্সবাজারে পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন করেছে পর্যটন ও কৃষি খাতের ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান দ্য গ্র্যান্ড ম্যানগ্রোভ কোম্পানি লিমিটেড। কোম্পানির বিভিন্ন পর্যায়ের অংশীজনদের নিয়ে আয়োজিত এই ক্যাম্পেইনে পরিবেশ রা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় করণীয় সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকত, সুন্দরবনসহ পরিবেশ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিভিন্ন পর্যটন অঞ্চলের সুরা, পরিবেশ দূষণ রোধ, পলিথিন ও প্লাস্টিক দ্রব্যের যত্রতত্র ব্যবহার রোধ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এ আয়োজনে অংশ নেন দ্য গ্র্যান্ড ম্যানগ্রোভ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, এমডি এ এ হাসান খান, উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মফিজুল ইসলাম তালুকদার, দেলোয়ার হোসেন সিকদার। কোম্পানির হেড অব বিজনেস পিএচডি গবেষক আ ফ ম মশিউর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক ওয়াহিদুল ইসলাম লিটু, প্রিন্স গোলদার, আসমা আক্তার, থিও ফিল, কমর্কর্তা শাবানুল ইসলাম সবুজ, হাবিব খান, সরোজিত টিকাদার প্রমুখ। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









