
নেত্রকোনার হাওর উপজেলা খালিয়াজুরীতে দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ১০ থেকে ১৫টি গ্রামের মানুষদের। বিশেষ করে শিার্থী ও যানবাহনের সাধারণ যাত্রীদের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় পারাপার হতে হচ্ছে। প্রায় ৫০০ ফুট সড়ক বিলীন হয়ে যাওয়ায় খালিয়াজুরী-প্রসাদপুর সড়কে যোগাযোগব্যবস্থা কার্যত এমন বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বড়ইকুড়ি খালের ওপর প্রায় এক যুগ আগে সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়কটি সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বাধ্য হয়ে স্কুল, কলেজ ও মাদরাসার শিার্থীসহ সাধারণ মানুষ ছোট ফেরি নৌকায় খাল পার হন। অনেক সময় অতিরিক্ত যাত্রীর চাপে নৌকা ডুবে যাওয়ার উপক্রম হয়। একাধিকবার নৌকা ডুবে শিার্থীসহ তাদের বই-খাতা পানিতে পড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে।
এ সড়ক দিয়ে খালিয়াজুরী, কাদিরপুর, রোয়াইল, আধাউরা, যুগিমারা, মুজিবনগর, মুমিননগর, অমানিপুর ও কৃষ্ণপুরসহ ১০-১৫টি গ্রামের মানুষ চলাচল করেন। এ ছাড়া কিশোরগঞ্জের ইটনা ও মিঠামইনের মানুষও সুনামগঞ্জ হয়ে সিলেট অঞ্চলে যাতায়াতে এই সড়ক ব্যবহার করেন।
খালিয়াজুরী সিদ্দিকুর রহমান বিদ্যানিকেতনের প্রধান শিক দীপঙ্কর দত্ত রায় বলেন, শিার্থীদের নৌকাডুবিতে পানিতে পড়ে যাওয়ার ঘটনা প্রায়ই শুনতে হয়। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।
খালিয়াজুরী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা অমর সরকার বলেন, ভাঙা সড়ক দিয়ে তাকেও নিয়মিত অফিসে যাতায়াত করতে হয়। এতে সাধারণ মানুষ ও শিার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা প্রেস কাবের সদস্যসচিব সোহান বিন নবাব বলেন, সড়কটি সিলেট ও ময়মনসিংহ বিভাগের যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন প্রায় হাজারো মানুষ এ পথে চলাচল করেন। দ্রুত ভেঙে যাওয়া সড়কের মাটি ভরাট ও সংস্কার প্রয়োজন।
উপজেলা প্রকৌশলী রঞ্জিত কুমার পাল জানান, ২০১৬-১৭ অর্থবছরে সেতু ও কালভার্ট নির্মাণ করা হয়েছে। প্রায় ১০ কিলোমিটার সড়কটি এখন সংস্কার করা প্রয়োজন। দ্রুত মেরামতের ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, সড়কটি দিয়ে চলাচল অত্যন্ত কষ্টকর। দ্রুত সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপকে জানানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









