স্পেনে আগাম নির্বাচনে ভোটগ্রহণ কট্টরপন্থীদের উত্থানের ইঙ্গিত
মাদ্রিদে একটি ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ : ইন্টারনেট।
ads

 

আবাসনসঙ্কট ও অভিবাসন নীতি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মধ্যেই আগাম সাধারণ নির্বাচনে গতকাল রোববার ভোট দিয়েছেন স্পেনের নাগরিকেরা। এ নির্বাচনের মধ্য দিয়ে প্রায় পাঁচ দশক পর দেশটির জাতীয় সরকারে কট্টরপন্থীদের অংশগ্রহণের পথ তৈরি হতে পারে। ১৯৭৫ সালে স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর শাসনাবসানের পর স্পেনে এমন পরিস্থিতি আর দেখা যায়নি।
গতকাল স্থানীয় সময় সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত। দেশটির ৩৫০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৭৬টি আসন। সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আট বছরের শাসনামলের মূল্যায়নও এবারের নির্বাচনে বড় ভূমিকা রাখছে। পার্লামেন্টে ভাড়াটিয়াদের সুরা ও আবাসনসংক্রান্ত দু’টি প্রস্তাব পাসে ব্যর্থ হওয়ার পর গত অক্টোবরে আগাম নির্বাচনের ঘোষণা দেন তিনি। স্পেনে বর্তমানে প্রায় সাত লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। বাড়িভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের প্রতিবাদে দেশজুড়ে বিােভ হয়েছে এবং চলতি মাসে এ ইস্যুতে সাধারণ ধর্মঘটও পালিত হয়। নির্বাচনী জরিপে রণশীল পিপলস পার্টি (পিপি) এগিয়ে রয়েছে। তবে সরকার গঠনের জন্য দলটিকে কট্টর ডানপন্থী ভক্স পার্টির সমর্থন নিতে হতে পারে। ভক্স পার্টি অভিবাসন নিয়ন্ত্রণ কঠোর করা এবং অনিয়মিত অভিবাসীদের বহিষ্কারের পে অবস্থান নিয়েছে। অন্য দিকে অভিবাসনকে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে তুলে ধরছেন সানচেজ। চলতি বছর তার সরকার প্রায় ১২ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেয়ার উদ্যোগ নেয়, যা নিয়ে বিরোধীদের তীব্র সমালোচনা ও রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ন্যূনতম মজুরি বৃদ্ধিকে নিজেদের সাফল্য হিসেবে প্রচার করছেন সানচেজ। তবে দুর্নীতির অভিযোগ, দু’টি প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা এবং দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় তার সরকারের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে।