ফাস্টফুড আসক্তি
ads

শিশু, কিশোর তরুণদের মধ্যে ফাস্টফুড খুব জনপ্রিয় হয়ে উঠেছে। ঘরে তৈরি পুষ্টিকর খাবারের পরিবর্তে ফাস্টফুডের জনপ্রিয়তা আশঙ্কাজনক হারে বেড়েছে। সহজলভ্যতা এবং মুখরোচক হলেও জনস্বাস্থ্যের ওপর এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব অত্যন্ত ভয়াবহ। ফাস্টফুডে প্রচুর পরিমাণে ক্যালোরি, চিনি এবং অস্বাস্থ্যকর চর্বি থাকে। নিয়মিত এসব খাবার গ্রহণে শরীরে অতিরিক্ত মেদ জমে। অল্প বয়সে স্থূলতার সমস্যা দেখা দেয়।  এসব খাবারে ব্যবহৃত অতিরিক্ত লবণ (সোডিয়াম) এবং ট্রান্স ফ্যাট রক্তে তিকর কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। এর উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। ফাস্টফুড ও কোমল পানীয়তে থাকা অতিরিক্ত চিনি এবং পরিশোধিত শর্করা টাইপ-২ ডায়াবেটিসের অন্যতম কারণ। এছাড়াও, হজমের সমস্যা ও পুষ্টিহীনতা ফাস্টফুডের তিকর দিকগুলোর মধ্য অন্যতম।
 মানসিক স্বাস্থ্যের ওপর এর যথেষ্ট প্রভাব আছে। অতিরিক্ত ফাস্টফুড গ্রহণ মস্তিষ্কের কর্মমতা কমায় এবং অবসাদ, বিষণœতা ও মেজাজ খিটখিটে হওয়ার প্রবণতা বাড়িয়ে তোলে। এছাড়া খাবারের কৃত্রিম রঙ ও রাসায়নিক উপাদান শিশুদের মনোযোগের ঘাটতি তৈরি করতে পারে। 
এই ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি থেকে বাঁচতে ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতা সবচেয়ে জরুরি। অভিভাবকদের উচিত শিশুদের ছোটবেলা থেকে ঘরে তৈরি সুষম ও পুষ্টিকর খাবারে অভ্যস্ত করা। পাশাপাশি শিাপ্রতিষ্ঠানগুলোতে ফাস্টফুডের অপকারিতা সম্পর্কে প্রচার চালানো। একইসাথে খাবারের মান নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপরে কঠোর নজরদারি নিশ্চিত করা প্রয়োজন। 
মো: সিয়াম হোসেন
শিার্থী, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়,  কুষ্টিয়া