আলোচনা, আগ্রহী ইরান,  আগ্রাসন,  মাথা নত করবে না, পেজেশকিয়ান,
তেহরানের দেয়াল-ছরি পাশে দিয়ে হেঁটে চলেছেন এক নারী। সংগৃহীত
ads

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান আলোচনার মাধ্যমে সামনে এগিয়ে যেতে চায়। তবে কোনো অপমান মেনে নেবে না ইরান। শত্রুপক্ষের আগ্রাসন ও অন্যায় আচরণের কাছে মাথা নত করার প্রশ্নও ওঠে না।

ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে পেজেশকিয়ান বলেন, ‘আমরা যুক্তির ভিত্তিতে আলোচনার পথ ধরে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু আগ্রাসন এবং শত্রুদের যেকোনো অন্যায় কর্মকাণ্ডের মুখে মাথা নত করব না।’

তিনি আরো বলেন, ‘আমরা অপমান মেনে নেব না। শক্তি প্রয়োগ ও কর্তৃত্ব ফলানোর বিরুদ্ধে রুখে দাঁড়াব।’

সূত্র : আল জাজিরা