
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার য়তি হয়েছে বলে দাবি করেছে বাজার কমিটি।
গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে। এতে মুদি, হার্ডওয়্যার, মেশিনারি, ফার্মেসি, কাপড়, মোবাইল ও মাইক সার্ভিস, ডেকোরেশন, লন্ড্রি ও সেলুনসহ বিভিন্ন ধরনের প্রায় ২০টি দোকান পুড়ে যায়।
মাঝেরফাঁড়ি বাজার কমিটির সভাপতি মোহাম্মদ শোয়াইবুল ইসলাম (এমএ) জানান, অগ্নিকাণ্ডে তিগ্রস্ত ১৫ জন ব্যবসায়ীর তালিকা ও য়তির প্রাথমিক হিসাব তৈরি করা হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার য়তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে তিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা তিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দিয়েছেন।
বাজার কমিটির সভাপতি বলেন, আগুনে ব্যবসায়ীদের দীর্ঘদিনের স্বপ্ন ও পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন পুড়ে গেছে। সর্বস্ব হারিয়ে পরিবারগুলো এখন অনিশ্চয়তায় পড়েছে। তিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও বিত্তবানদের আর্থিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









