বাকৃবিতে ইলেকট্রিক গাড়ি চাই
চি ঠি প ত্র।
ads

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রায় সাড়ে ১২ শ’ একরের সুবিশাল ক্যাম্পাসে যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তির শেষ নেই। ক্যাম্পাসে যাতায়াতের জন্য অটোরিকশার ভাড়া নির্ধারণ করা আছে। কিন্তু নির্ধারিত ভাড়ার তুলনায় বেশি ভাড়া নেয়া নিত্যদিনের ঘটনা। তাছাড়া বাকৃবির শাহজালাল হল, আশরাফুল হক হল, বেগম খালেদা জিয়া হলসহ বিভিন্ন হলে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও অটো-রিকশার দেখা পাওয়া যায় না। এক্ষেত্রে হেঁটে ক্লাসে উপস্থিত হওয়া ও পরীক্ষায় অংশ নিতে প্রায়ই সময়মতো পৌঁছাতে পারেন না শিক্ষার্থীরা। 
বিশ্ববিদ্যালয়ে বাসের ব্যবস্থা থাকলেও তা শুধু শহরে এবং ফার্মে যাতায়াতে ব্যবহার করা হয়। সুতরাং সুবিশাল এ ক্যাম্পাসের ভেতরে অভ্যন্তরীণ যাতায়াত সহজ করতে ইলেকট্রিক গাড়ি একটি সময়োপযোগী সমাধান হতে পারে। এমতাবস্থায় বাকৃবিতে ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সিয়াম উজ্জামান সৌরভ
শিক্ষার্থী, কৃষি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ