
বিনোদন রিপোর্ট
শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী দিব্যানী দাস মিতালী আবারো ভারতে স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছেন। মিতালী জানান, এর আগে কয়েকবার স্টেজ শোতে পারফর্ম করার জন্য তিনি বেশ কয়েকবার ভারতে গিয়েছিলেন। এবার তিনি স্টেজ শোতে পারফর্ম করতে যাচ্ছেন ভারতের করিমগঞ্জে। যা সিলেট থেকে খুব কাছে। মিতালী বছরজুড়ে সাধারণত সিলেট, সুনামগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, হবিগঞ্জেই বেশি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করে থাকেন। মাঝে মধ্যে তিনি রাজধানীতেও এসে স্টেজ শোতে পারফর্ম করে আবার সিলেট চলে যান। এরই মধ্যে মিতালী গত ২৪ নভেম্বর সিলেটের ঢাকা দক্ষিণে, ২৫ নভেম্বর সিক্রেট প্যারাডাইসে, ২৬ নভেম্বর সুনামগঞ্জে স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেন। আজ সিলেটে এবং আগামী ২৮-২৯ নভেম্বর সিলেটে সঙ্গীত পরিবেশন করবেন। বিজয় দিবসের দিন তিনি সিলেট শহরেই আয়োজিত এক অনুষ্ঠানে এবং ১১ ডিসেম্বর সিলেট পাঠানটুলা হাই স্কুলে ৫ ও ৬ ডিসেম্বর সিলেট মেজর টিলায় সঙ্গীত পরিবেশন করবেন। বছরজুড়েই মিতালী যেমন একের পর এক স্টেজ শোতে ব্যস্ত থাকেন, ঠিক তেমনি বছরের শেষপ্রান্তে এসে যেন সেই ব্যস্ততা আরো বেড়ে গেছে। এদিকে মিতালী জানান, তার নতুন তিনটি মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে শিগগিরই। একটি ইউটিউব চ্যানেলে প্রকাশের জন্য মনসুর সানীর লেখা ও সুরে গানগুলোর কাজ চলছে। শিগগিরই মিউজিক ভিডিওর শুটিং শেষে গানগুলো প্রকাশ পাবে। মিতালী দাস বলেন, ‘আসছে ইংরেজি নতুন বছরটা আমার জন্য শুভ একটি বছর। বিগত বছরগুলোও শুভ ছিল। তবে আগামী বছরটা যেন একটু বেশিই শুভ। কারণ বছরের প্রথম তিন দিন আমি ভারতে থাকব। টানা তিন দিন স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করব। এরপর সিলেটে ফিরে এসে মৌলিক তিনটি নতুন গান একে একে প্রকাশ করব। তিনটি গানের কথা ও সুর আমার মন ছুঁয়ে গেছে। আশা করছি শ্রোতা দর্শকেরও গানগুলো ভালো লাগবে। আমি সবসময়ই সিলেটের একজন শিল্পী হিসেবে গর্ববোধ করি এবং সিলেটসহ এর আশপাশের এলাকায় সিলেটের আঞ্চলিক গান গাইতে বেশি স্বাচ্ছ্বন্দ্যবোধ করি। আমাকে যারা নিয়মিত স্টেজ শোতে ডাকেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









