
বিনোদন রিপোর্ট
অলঙ্কার চৌধুরী এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী ও মডেল। সাধারণত এই সময়ে তিনি একের পর এক মিউজিক ভিডিওতে মডেল হয়েই আলোচনায় আছেন। যারা মিউজিক ভিডিও নির্মাণ করেন তাদের প্রথম পছন্দ হিসেবে অলঙ্কারই থাকেন। বিশেষত নাচে ভীষণ পটিয়সী অলঙ্কার চৌধুরী নৃত্যনির্ভর মিউজিক ভিডিওগুলোতে দুর্দান্ত। এরই মধ্যে অলঙ্কার চৌধুরী অভিনীত একটি নাটক এনটিভিতে প্রচার হওয়ার পর তা আবার ইউটিউবেও প্রকাশিত হয়েছে। নাটকের নাম ‘তুমি আমি আর কেউ না’। নাটকটি রচনা করেছেন অয়ন চৌধুরী এবং পরিচালনা করেছেন এস কে শুভ। নাটকটিতে অলঙ্কারের বিপরীতে আছেন আবু হোরায়রা তানভীর। নাটকটিতে গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অলঙ্কার চৌধুরী। এই নাটকে অভিনয়ের জন্য ভীষণ সাড়া পাচ্ছেন অলঙ্কার চৌধুরী। এই নাটকে অলঙ্কার তার নিজেকে ভেঙেছেন চরিত্রানুযায়ী। যে কারণে নাটকটিতে তার চরিত্রও দর্শকের কাছে বেশ সমাদৃত হয়েছে। এছাড়াও এরই মধ্যে জুলফিকার ইসলাম শিশিরের ‘নাইট শিফট’ নামের একটি নাটকও প্রকাশিত হয়েছে ইউটিউবে। এই নাটকেও অলঙ্কার বেশ চমৎকার অভিনয় করেছেন। অলঙ্কার চৌধুরী বলেন, ‘তুমি আমি আর কেউ-নাটকটির গল্প খুব সুন্দর। আমি কিন্তু এখন খুব বেশি নাটকে কাজ করি না। গল্প ভালো হলে তাতে কাজ করতে চাই। তুমি আমি আর কেউ নাটকটি ঠিক তেমনি আমার ভালোলাগার একটি গল্প। আর আমার সহশিল্পী তানভীর ভাই দারুণ অভিনয় করেন। যে কারণে তার সাথে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। নাটকটি প্রচারে আসার পর বেশ ভালো সাড়া পাচ্ছি। শুভ ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এত চমৎকার একটি গল্পে একটি সুন্দর চরিত্রে অভিনয় করার সুযোগ দেয়ার জন্য।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









