সুজাতার সাথে সিনেমায় অভিনয় করে উচ্ছ্বসিত সাহেলা
সুজাতার সাথে সিনেমায় অভিনয় করে উচ্ছ্বসিত সাহেলা।
ads

 বিনোদন রিপোর্ট 
শিক্ষকতা পেশা ছেড়ে পরম ভালোবাসা থেকে অভিনয়কে বেছে নিয়েছিলেন এই সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী সাহেলা আক্তার। তিনি কখনো মায়ের ভূমিকায়, কখনো ভাবীর ভূমিকায় আবার কখনো বোনের ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। অনেক কিংবদন্তি শিল্পীর সাথে অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি। তবে বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি নায়িকা সুজাতার সাথে এরই মধ্যে পরপর দুটি সিনেমায় কাজ করার সুযোগ পেলেন সাহেলা। সুজাতার সাথে প্রথমে তিনি অভিনয় করার সুযোগ পান মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমায়। সিনেমাটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। এরপর সাহেলা আবারো আরেকটি সিনেমায় কাজ করার সুযোগ পেলেন। তবে আপাতত সিনেমার নাম এবং পরিচালকের নাম প্রকাশ করছে না প্রযোজনা সংস্থা। তবে সিনেমাটির শুটিং চলছে ঢাকা ও ঢাকার আশেপাশের এলাকায়। এই সিনেমাতেও সুজাতার সাথে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত সাহেলা। সাহেলা বলেন, ‘শ্রদ্ধেয় সুজাতা ম্যাডাম বাংলাদেশের সিনেমার একজন জীবন্ত কিংবদন্তি নায়িকা। যদিও সিনেমা হলে গিয়ে তার অভিনীত কোনো সিনেমা দেখার সুযোগ আমার হয়ে উঠেনি। তবে টিভিতে, ইউটিউবে তার অভিনীত সিনেমা দেখেছি আমি। তার অভিনয় সবসময়ই আমার ভীষণ ভালোলাগত। তিনি বাংলাদেশের সিনেমার গর্ব। তার সাথে একই সিনেমায় অভিনয় করব এটি কখনো কোনো দিন কল্পনাও করিনি। কিন্তু তার সাথে অভিনয় করার সত্যিই সুযোগ পেলাম, এটি যে আমার জন্য কত বড় প্রাপ্তি, কত বড় সৌভাগ্য তা ভাষায় প্রকাশের নয়। সুজাতা ম্যাডাম সত্যিই অনেক বড় একজন অভিনেত্রী, অনেক গুণী একজন শিল্পী। তিনি আমায় ভীষণ ¯েœহ করেন। তার সাথে আবারো একই সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়ে সত্যিই আমি ভীষণ খুশি।’ সাহেলা অভিনীত সাগর জাহান পরিচালিত ‘আকাশের রঙ গোলাপি’ ধারাবাহিকটি শিগগিরই এনটিভিতে প্রচারে আসবে। এছাড়াও এরই মধ্যে তিনি মেঘ হিমের পরিচালনায় নতুন একটি এবং মামুনুর রশীদের পরিচালনায় দুটি ধারাবাহিকে অভিনয় শুরু করেছেন। এদিকে সুজাতা নাফ এন্টারটেইনমেন্টে প্রচার চলতি ধারাবাহিক ‘প্রথম প্রেমের গল্প’তে অভিনয় করছেন। অভিনয়েই নিজেকে এই বয়সে এসেও ব্যস্ত রাখতে চাইছেন সুজাতা।