শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে অসন্তোষ
ads

চট্টগ্রাম ব্যুরো

সরকারি নির্দেশনা ও নিয়োগবিধি উপেক্ষা করে জ্যেষ্ঠ শিক্ষকদের পাশ কাটিয়ে পছন্দের এক জুনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়ার অভিযোগ উঠেছে বোয়ালখালী গোমদণ্ডী পাইলট মডেল স্কুলে। দায়িত্ব পাওয়া ওই শিক্ষকের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ ও পলাতক আওয়ামী লীগের অঙ্গসংগঠন বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার উপজেলা শাখার দায়িত্বে থাকার অভিযোগও রয়েছে। এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। 
বোয়ালখালী উপজেলা সদরে অবস্থিত গোমদণ্ডী পাইলট মডেল স্কুলে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত হওয়ার পর গত পাঁচ-ছয় বছর ধরে বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের এ অস্থিরতায় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ তিগ্রস্ত হচ্ছে।
সর্বশেষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গত ২৪ নভেম্বর অবসরে যান। অভিযোগ উঠেছে, তার অবসরের আগে সরকারি এমপিও নীতিমালা ও জনবল কাঠামো অনুযায়ী প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সহকারী শিক্ষককে দায়িত্ব দেয়ার কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি। বরং জ্যেষ্ঠতার তালিকায় থাকা চার-পাঁচজন শিককে পাশ কাটিয়ে জুনিয়র শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে যান তিনি।
অভিযোগকারীদের দাবি, প্রলয় চৌধুরী মুক্তি সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘনিষ্ঠ ও অনুগত। পাশাপাশি তিনি আওয়ামী লীগের অঙ্গসংগঠন বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার বোয়ালখালী উপজেলা শাখার দায়িত্বে রয়েছেন বলেও সুত্র অভিযোগ করেছে। 
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান অনুসরণ করা বাধ্যতামূলক। 
এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী নয়াদিগন্তকে বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। তবে শিক্ষাবোর্ড শিক্ষকদের সিনিয়রিটির বিষয়টি দেখভাল করেনা, এটি মাউশির বিষয়। বিদ্যালয়ের গভর্নিং বডি প্রস্তাব দেয় এবং মাউশির ডিজি অফিস অনুমোদন দেয়। তবে বিদ্যালয়ের গভর্নিং বডি শিক্ষা বোর্ড অনুমোদন দেয় বলে স্বীকার করেন।