ঢাবি শামসুন নাহার হলের সাহিত্য সাংস্কৃতিক ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ঢাবি প্রোভিসি অধ্যাপক ড. আবদুস সালাম শামসুন্নাহার হল বাষিক সাহিত্য, সংস্কৃতি ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন : নয়া দিগন্ত।
ads


ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হলের বার্ষিক সাহিত্য প্রতিযোগিতায় লোকপ্রশাসন বিভাগের মালিহা মাহজাবিন ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নাবা আহমেদ ইশতিমাম যৌথভাবে চ্যাম্পিয়ন এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের নাহিদা সুলতানা রানার আপ হয়েছেন। এ ছাড়া হলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় সঙ্গীত বিভাগের পূজা ঢালী চ্যাম্পিয়ন এবং আইন বিভাগের ফাউজিয়া হক রানার আপ হয়েছেন। 
বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের হাবিবা আক্তার ইমি চ্যাম্পিয়ন এবং ভাষাবিজ্ঞান বিভাগের সাদিয়া ইসলাম শশী রানার আপ হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরিন সুলতানার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।