নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন
ads

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
‘রফতানিমুখী প্রাণিসম্পদে সমৃদ্ধ হবে দেশ, সবার আগে বাংলাদেশ’ এই সেøাগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দফতরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার, স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহমেদ ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান, উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন এবং পল্লী বিদ্যুৎ জোনাল কর্মকর্তা গোলাম সারোয়ার মোর্শেদ।