
বিনোদন রিপোর্ট
নতুন গান ‘রূপকুমারী’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা। গত শনিবার পিয়াল হাসানের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। এতে সালমার সাথে দ্বৈতভাবে কণ্ঠও দিয়েছেন পিয়াল হাসান। নতুন গানটি প্রকাশের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এর একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন সালমা। বেশ আত্মবিশ্বাসী ও ফুরফুরে মেজাজে ধরা দিয়ে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি তো সত্যিই রূপনগরের রাজকন্যা। নামেই নয়, নিজের স্বপ্ন, আত্মবিশ্বাস আর ভালোবাসায়ও আমি রূপনগরের রাজকন্যা।’ সালাউদ্দিন সাগরের কথায় গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাজমুল ইভান। ভিডিওতে একঝাঁক নৃত্যশিল্পীর সাথে পারফর্ম করেছেন রুহুল আমিন ও আঞ্জুমান মেহজাবিন। প্রকাশের পর থেকেই গানটির আবহ ও কথা শ্রোতাদের মাঝে বেশ কৌতূহল তৈরি করেছে। মাত্র ২২ ঘণ্টায় ইউটিউবে গানটির ভিউ ১৯ হাজার ছাড়িয়েছে। বর্তমানে নতুন গান ও স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন সালমা। এর আগে সপ্তাহখানেক আগে ‘মিছামিছি তোমায় নিয়া বানাইছিলাম ঘর’ শিরোনামে তার আরো একটি গান প্রকাশিত হয়। পাশাপাশি নিয়মিত বিভিন্ন লাইভ শোতে অংশ নিচ্ছেন এই কণ্ঠশিল্পী।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









