
ক্রীড়া প্রতিবেদক
পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে শান্ত বলেন, ‘আমরা বিশেষ করে প্রথম ইনিংসে যেভাবে ব্যাটিং করেছি, তাতে আমি খুবই খুশি। সাধারণত এমন পরিস্থিতিতে আমরা টস জিতে প্রথমে ব্যাট করার সুযোগ পাই না। কিন্তু এবার এটি আমাদের জন্য অনেক বড় ইতিবাচক দিক ছিল। গত কয়েক বছরে আমাদের ফাস্ট বোলাররা অসাধারণ কাজ করছে। আর এটিই অনেক পরিবর্তন এনেছে।’
৪০০ রান করার পরও ম্যাচ জিততে না পারার কারণ হিসেবে বোলিংয়ে নো বল ও ফিল্ডিংয়ে ক্যাচ ছাড়ার ভুলগুলোকে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক। ‘বিশ্বসেরা দলের বিপে এমন ভুলের কোনো সুযোগ নেই। বিশেষ করে বোলিংয়ের েেত্র। আমরা অনেকগুলো নো বল করেছি এবং ক্যাচও ফেলেছি। আমার বিশ্বাস, এসব ভুলের কারণেই ম্যাচটি হেরেছি। এমন ভুল হতেই পারে। কিন্তু যখন আমরা বিশ্বের সেরা দলের বিপে খেলি, তখন এমন ভুল করা চলবে না।’
তবে হারের হতাশার মধ্যেও দলের ব্যাটিং থেকে ইতিবাচক দিক খুঁজে নিয়েছেন শান্ত। বিশেষ করে লিটন দাস ও তৌহিদ হৃদয়ের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি। মাত্র চারটি টেস্ট খেলা হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ বাংলাদেশ অধিনায়ক। পরের ম্যাচেও এই আত্মবিশ্বাস ধরে রাখার প্রত্যাশা তার। শান্তর ভাষায়, আমার মনে হয়, আমরা যেভাবে ব্যাটিং করেছি, বিশেষ করে লিটন ও হৃদয় যেভাবে খেলেছে, তা খুবই ভালো ছিল। হৃদয় মাত্র চারটি টেস্ট ম্যাচ খেলেছে। কিন্তু সে যেভাবে ব্যাটিং করেছে, তা দেখে আমি সত্যিই খুব খুশি। আশা করি, এই আত্মবিশ্বাস আমাদের পরবর্তী ম্যাচেও ধরে রাখতে সাহায্য করবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








