বোধোদয় আর হবে কবে!!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে প্রথম ইনিংসে রেকর্ড ৪০০ রান করে বাংলাদেশ দিয়েছিল লড়াইয়ের বার্তা। অথচ সেই বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেল মাত্র ১৬৮ রানে। জয়ের জন্য দণি আফ্রিকার সামনে ল্য দাঁড়াল মাত্র ১২ রান। ৯ বলেই শেষ হলো ম্যাচ। ৯ উইকেটে জিতে প্রোটিয়ারা এগিয়ে গেল সিরিজে ১-০ ব্যবধানে। যে কারো মনেই প্রশ্নটা জাগা স্বাভাবিকÑ প্রথম ইনিংসে যে দল ৪০০ রান করতে পারে তারা দ্বিতীয় ইনিংসে এমন অসহায় কেন? 
জোহানেসবার্গ টেস্টের ফলকে কেবল ব্যাটসম্যানদের ব্যর্থতা বলে ব্যাখ্যা করলে পুরো চিত্রটা পাওয়া যাবে না। এই পতনের পেছনে ছিল দণি আফ্রিকার বোলিংয়ের পরিকল্পনা, বাংলাদেশের ব্যাটিংয়ের মানসিকতা, পরিস্থিতি বুঝে খেলার ব্যর্থতা এবং প্রথম ইনিংসে পাওয়া সুযোগ কাজে লাগাতে না পারার সম্মিলিত প্রভাব। 
বাংলাদেশের প্রথম ইনিংসের ৪০০ রান নিঃসন্দেহে ইতিবাচক দিক। কিন্তু দণি আফ্রিকা প্রথম ইনিংসে ৫৫৭ রান তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয়। বাংলাদেশকে তখন শুধু উইকেট বাঁচালেই চলত না, প্রতিপরে বড় লিডের চাপ সামলে দীর্ঘ সময় ব্যাটিং করতে হতো। এখানেই ব্যর্থ হয়েছে শান্তরা। প্রথম ইনিংসে ব্যাটাররা রান করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে পরিস্থিতি ছিল ভিন্ন। যেটা কাজে লাগেনি। বিপরীতে প্রোটিয়া বোলাররা লিড নিয়ে আক্রমণ করেছেন। উইকেটের আচরণ, ফিল্ডিং সাজানো এবং বোলিংয়ের বৈচিত্র্য কাজে লাগিয়ে বাংলাদেশের ব্যাটারদের ভুল করতে বাধ্য করেছেন। 
শেষ পর্যন্ত জোহানেসবার্গ টেস্ট বাংলাদেশের জন্য একটি বড় শিাÑ টেস্ট ক্রিকেটে এক ইনিংসের সাফল্য দিয়ে ম্যাচ জেতা যায় না। লড়াইটা চালিয়ে যেতে হয় শেষ উইকেট পর্যন্ত। এ বোধোদয় আর হবে কবে!! 
পুরনো সমস্যার নতুন উদাহরণ 
দণি আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যর্থতা নতুন নয়। এর আগে ২০২২ সালের সফরেও ডারবানে হার্মার ও কেশব মহারাজের স্পিনে বড় বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। ডারবান টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানে অলআউট হওয়ার স্মৃতি এখনো বাংলাদেশের ক্রিকেটে আলোচিত। একই সফরের পোর্ট এলিজাবেথ টেস্টেও স্পিনের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিল। এবারো হার্মারের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্বলতা প্রকাশ পেয়েছে। প্রশ্ন উঠছে, এত বছর পরও দণি আফ্রিকার কন্ডিশনে খেলার প্রস্তুতি ও স্পিন সামলানোর কৌশলে কেন প্রত্যাশিত উন্নতি আসছে না? 
পরিকল্পনায় ঘাটতি 
টেস্ট ক্রিকেটে পিছিয়ে পড়লে ম্যাচ বাঁচানোর জন্য ব্যাটিংয়ের ধরন বদলাতে হয়। প্রতিটি বলকে রান করার সুযোগ হিসেবে দেখার প্রয়োজন নেই। আবার শুধু উইকেট বাঁচানোর জন্য অতিরিক্ত রণাত্মক হয়ে পড়লেও বিপদ তৈরি হয়। বাংলাদেশের সমস্যা ছিল এই দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজে না পাওয়া। কী করতে হবে বুঝতে না পারা। 
মুশফিক ও মিরাজের আউট দু’টি সেই সমস্যার প্রতীক। দু’জনই অভিজ্ঞ। তারা জানতেন, দলের সামনে তখন জয়ের ল্য নয়, আগে ইনিংস পরাজয় এড়ানো এবং যতটা সম্ভব সময় ক্রিজে কাটানো জরুরি। অথচ দু’জনই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে বিপদ বাড়িয়েছেন। এখানে ব্যক্তিগত ভুলের পাশাপাশি দলের কৌশল নিয়েও কথা থেকে যায়। ম্যাচের এমন পরিস্থিতিতে ব্যাটসম্যানদের জন্য কী পরিকল্পনা ছিল? কতণ উইকেটে থাকতে হবে, কোন বোলারকে কিভাবে সামলাতে হবে, কোন সময় আক্রমণে যাওয়া যাবেÑ এসব বিষয়ে আরো পরিষ্কার পরিকল্পনা থাকা জরুরি ছিল। 
ধৈর্যের বিকল্প নেই 
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের পতনের সবচেয়ে বড় কারণ নিঃসন্দেহে সাইমন হার্মারের বোলিং। ৫১ রানে ৬ উইকেট নিয়ে তিনি শুধু বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেননি, ব্যাটসম্যানদের দুর্বলতাও সামনে এনে দিয়েছেন। অফ স্পিনের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটসম্যানদের সমস্যাটা নতুন নয়। বিশেষ করে বলের লাইন ও দৈর্ঘ্য বুঝে খেলার পরিবর্তে অনেক সময় আগেভাগেই শট খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তারা। হার্মার সেই দুর্বলতারই সুযোগ নিয়েছেন। 
বাংলাদেশের ব্যাটাররাও ছিলেন অধৈর্য। টেস্ট ক্রিকেটে প্রতিপরে ভালো বোলিংয়ের জবাব সব সময় আক্রমণাত্মক শট দিয়ে দিতে হয় না। কখনো কখনো উইকেটে পড়ে থাকাটাই সবচেয়ে বড় লড়াই। বাংলাদেশ সেটি করতে পারেনি। মুশফিক ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ডিফেন্ড করতে গিয়ে গ্লাভসে বল লাগিয়ে ক্যাচ দিয়েছেন। পরের ওভারেই মিরাজ ক্রিজ ছেড়ে বেরিয়ে বড় শট খেলতে গিয়ে স্টাম্পড হয়েছেন। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় আরো বেশি সতর্কতা প্রত্যাশিত ছিল। 
প্রোটিয়া লোয়ার অর্ডারের চমক 
বাংলাদেশের ব্যর্থতার আরেকটি বড় জায়গা ছিল দণি আফ্রিকার লোয়ার অর্ডার সামলাতে না পারা। রায়ান রিকেলটনের সেঞ্চুরি ও মার্কেস অ্যাকারম্যানের ১৫৭ রানের ইনিংস দণি আফ্রিকাকে এগিয়ে দিয়েছিল ঠিকই। কিন্তু শেষ দিকে কাগিসো রাবাদার ৭২ রানের ইনিংস এবং রিকেলটনের সাথে তার ১১৭ রানের জুটি বাংলাদেশের জন্য ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। দণি আফ্রিকার শেষ ৩ উইকেট নিতে বাংলাদেশের বোলারদের যথেষ্ট সময় লেগেছে। শেষ পর্যন্ত ১৫৭ রানের লিড পায় স্বাগতিকরা।  
চাপের পাহাড় 
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় অবশ্য শেষ দিনের ঘটনা নয়। চতুর্থ দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি দণি আফ্রিকার হাতে চলে যায়। ১০০ রানে ৫ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। শেষ দিনের শুরুতেই ব্যাটসম্যানদের সামনে ছিল পাহাড়সম চাপ! 
শুরুর দিকের ব্যাটাররা উইকেটে থিতু হতে পারেননি। মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তসহ ওপরের সারির ব্যাটসম্যানদের কাছ থেকে বড় ইনিংস আসেনি। অভিষিক্ত মাহফিজুল ইসলাম ৩২ রান করলেও দলের বিপর্যয় ঠেকাতে পারেননি। হৃদয়ের ২৩ রানও ছিল ণস্থায়ী প্রতিরোধ। 
রাবাদার গতি ও বাউন্সের সাথে ইয়ানসেনের উচ্চতা কাজে লাগিয়ে তারা ব্যাটসম্যানদের স্বাভাবিক খেলা থেকে সরিয়ে দেন। এরপর হার্মার এসে সেই চাপকে আরো বাড়িয়ে তোলেন।  
আসল ঘাটতি মানসিক দৃঢ়তায় 
জোহানেসবার্গের পরাজয়কে শুধু টেকনিক্যাল ব্যর্থতা বললে ভুল হবে। প্রথম ইনিংসে ৪০০ রান করার সামর্থ্য বাংলাদেশের আছে। লিটন ও হৃদয়ের সেঞ্চুরি তার প্রমাণ। কিন্তু টেস্ট ক্রিকেটে সামর্থ্যরে পাশাপাশি প্রয়োজন ধারাবাহিকতা, ধৈর্য ও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার মতা। 
দণি আফ্রিকা ৫৫৭ রান করেছে। তাদের ব্যাটসম্যানরা কঠিন পরিস্থিতিতেও বড় জুটি গড়েছেন। রিকেলটন ও রাবাদার জুটি তার সবচেয়ে বড় উদাহরণ। বিপরীতে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে কোনো বড় জুটি গড়তে পারেনি। এখানেই দুই দলের পার্থক্য স্পষ্ট হয়েছে। দণি আফ্রিকা খারাপ পরিস্থিতি থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে। বাংলাদেশ ভালো পরিস্থিতিতে থেকেও ম্যাচে ফেরার সুযোগ হারিয়েছে। 
নিজেদের ভুলগুলো চিহ্নিত করা 
বেশি জরুরি হলো নিজেদের ভুলগুলো চিহ্নিত করা। শুধু ব্যাটিং অর্ডার বদলে বা একজন-দু’জনের ওপর বাড়তি দায়িত্ব দিয়ে এ সমস্যার সমাধান হবে না। প্রোটিয়াদের মতো প্রতিপরে বিপে লম্বা সময় ব্যাটিং করার মানসিকতা, লোয়ার অর্ডারকে দ্রুত গুটিয়ে ফেলার বোলিং পরিকল্পনা এবং চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেয়ার অভ্যাস তৈরি করতে হবে। 
সেঞ্চুরিয়নে ঘুরে দাঁড়ানোর পরীা 
জোহানেসবার্গের হার বাংলাদেশের জন্য কেবল সিরিজে পিছিয়ে পড়া নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসাবেও বড় ধাক্কা। দণি আফ্রিকা আট ম্যাচে ছয় জয়ে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে। অন্য দিকে বাংলাদেশ ৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে। ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে সামনে কঠিন সমীকরণ মেলাতে হবে। 
আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেখানে বাংলাদেশের সামনে শুধু সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ নয়, জোহানেসবার্গের ব্যর্থতা যে নিছক দুর্ঘটনা ছিল, সেটি প্রমাণেরও সুযোগ। প্রথম ইনিংসে ৪০০ রান করার সামর্থ্য দেখানো দলটি দ্বিতীয় ইনিংসে কেন ১৬৮ রানে থেমে গেল, সেই প্রশ্নের উত্তর ব্যাটে-বলেই দিতে হবে।