
ক্রীড়া ডেস্ক
ওয়েলিংটন টেস্টে ভারতীয় দল একাদশে রাখেনি পেসার মোহাম্মদ সিরাজকে। তার বদলে পেস বোলিংয়ের দায়িত্ব বর্তায় জশপ্রিত বুমরাহ, আকাশ দীপ, আনসুল কামবজদের ওপর। অভিজ্ঞ পেসার বুমরাহ সাথে অন্য দুইজন শুরু থেকেই চাপে রাখেন কিউই ব্যাটারদের। ৭০ রানেই পাঁচ উইকেট নেই নিউজিল্যান্ডের। অথচ এর পরও প্রথম দিনে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে রাখতে পারেনি ভারত। ওয়ান ডাউনে নামা হেরনি নিকলসের সেঞ্চুরি ও সাত নম্বরে নামা গ্লেন ফিলিপসের ৯৪ রানে দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ পাঁচ উইকেটে ২৪৩। নিকলস ১১৩ রানে অপরাজিত আছেন। আর শতরান থেকে ছয় রান দূরে ফিলিপস। দুইজনে গড়েছেন ১৭৩ রানের জুটি। ২২১ বলে ১৪টি বাউন্ডারিতে ১১৩ রান করেন নিকলস।
অথচ শুরুটা কি চমৎকারই না করেছিল ভারত। ইনিংসের তৃতীয় বলেই টম লাথামকে শূন্য রানে ফেরান বুমরাহ। বোল্ড আউট হন লাথাম। এর মাধ্যমে শূন্য রানে আউট হওয়ার বিব্রতকর এক রেকর্ড গড়েন লাথাম। সঙ্গী হলেন ব্যারি সিনকেয়ার ও স্টিফেন ফেমিংয়ের। নিউজিল্যান্ডের প্রথম অধিনায়ক হিসেবে রেকর্ডটি গড়েছিলেন ব্যারি সিনকেয়ার। আর তালিকায় এতদিন শেষ অধিনায়ক হিসেবে ছিলেন স্টিফেন ফেমিং। নতুন করে যোগ হলো টম ল্যাথামের নাম। হ্যামিল্টনের সেডন পার্কে ১৯৯৯ সালে রানের খাতা না খুলেই তৃতীয় বলে আউট হয়েছিলেন ফেমিং।
আরো একটি লজ্জাজনক রেকর্ডে নাম লিখিয়েছেন লাথাম। ওপেনারদের মধ্যে ভারতের বিরেন্দ্র শেওয়াগের সাথে যৌথভাবে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ১৫ বার শূন্য রানে আউটের মালিক এখন লাথাম। লাথামকে আউট করার পর বুমরাহ প্যাভিলিয়ানে পাঠান ড্যারেল মিচেল ও টম ব্লানডেলকে।
এ ছাড়া ডেভন কনওয়েকে কামবজ ও রাচিন রবিন্দ্রকে আকাশ দীপ আউট করেন। বুমরাহ ৫২ রানে তিন উইকেট নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








