
ক্রীড়া প্রতিবেদক
দণি আফ্রিকার বিপে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪০০ রান করলেও শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে প্রোটিয়ারাই। কঠিন পরিস্থিতিতে মানসিক দৃঢ়তা, নিজেদের শক্তির জায়গায় আস্থা এবং ঘুরে দাঁড়ানোর মানসিকতাকেই এই জয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন অধিনায়ক বাভুমা।
পোস্ট ম্যাচে বাভুমা বলেন, চাপ সব সময়ই থাকবে। তবে সেটিকে কিভাবে গ্রহণ করা হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ। তার মতে, দলের ল্য থেকে মনোযোগ না সরিয়ে নিজেদের পরিকল্পনায় অটল থাকাই চাপ সামলানোর মূল চাবিকাঠি। আমরা যা অর্জন করতে চাই, সে দিকেই মনোযোগ দেয়া।’
এই ম্যাচ জেতাকে বিশেষ অর্জন হিসেবে দেখছেন প্রোটিয়া অধিনায়ক। কারণ এই মাঠে এর আগে এমন পরিস্থিতিতে টেস্ট জয়ের নজির ছিল না আমাদের। আমরা সে ইতিহাস বদলেছি। ওই সময় ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর ইচ্ছা থাকলেও দল সেটি হতে দেয়নি।’
ম্যাচের শুরুতে উইকেটের আচরণ প্রত্যাশার চেয়ে ভিন্ন ছিল বলেও জানিয়েছেন বাভুমা। ওয়ান্ডারার্সের মতো পিচে সাধারণত যে গতি পাওয়া যায়, সেটি না থাকায় শুরু থেকেই বড় সংগ্রহ গড়ার মানসিক প্রস্তুতি নিয়েছিল দণি আফ্রিকা। চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটের আচরণ নিজেদের বোলারদের সহায়তা করেছে।
দ্বিতীয় ইনিংসে বোলারদের পারফরম্যান্সেরও আলাদা করে প্রশংসা করেছেন বাভুমা। ‘অনুকূল কন্ডিশন কাজে লাগিয়ে সাইমন আবারো ম্যাচ জেতানো পারফরম্যান্স উপহার দিয়েছেন। দলের অন্য বোলাররাও তাকে দারুণভাবে সহযোগিতা করেছেন। সব মিলিয়ে প্রথম ইনিংসে প্রতিকূল পরিস্থিতিতে পড়েও নিজেদের সামর্থ্য ও মানসিক দৃঢ়তায় ম্যাচের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেয়াটাই ছিল বড় অর্জন।’
জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় চোটে পড়েন বাভুমা। ৪৯ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। পরে দণি আফ্রিকার অষ্টম উইকেট পতনের পর আবার ব্যাটিংয়ে ফিরে কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসনের সাথে জুটি গড়ে নিজের ঝুলিতে আরো ১৯ রান যোগ করেন। তবে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নামেননি এই প্রোটিয়া অধিনায়ক। দ্বিতীয় টেস্টে দণি আফ্রিকার চার নম্বর পজিশনে স্কোয়াডে থাকা টনি ডি জর্জি খেলতে পারেন বাভুমার জায়গায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








