
ক্রীড়া প্রতিবেদক
জয় থেকে একটু দূরে বাংলাদেশ। অপেক্ষা সাইফ হাসানের সেঞ্চুরির। ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত ৮৪ রানে পৌঁছলেন সাইফ। পরের ওভারে সিঙ্গেলস নিয়ে হলো ৮৫। এরপর সাইফকে আর সুযোগই দিলেন না ইয়াসির আলী। টানা তিন ছক্কা হাঁকিয়ে ওভারের শেষ বলে সিঙ্গেল। পরের ওভারে আবারো ছক্কা। সাইফ কেবল একটি বল খেলার সুযোগ পেলেন। সেঞ্চুরিটা হলো না। দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্স ওয়ানডে টুর্নামেন্টে ৫৪ বল হাতে রেখে হংকংকে আট উইকেট হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
ল্য ছিল ২২০ রানের। পারভেজ হোসেন ইমন ১২ রান করেই ফিরেন। শাহাদাত হোসেন আউট হন ৪৩ করে। তবে এরপর সাইফ আর ইয়াসির ১০৩ রানের জুটি গড়ে হংকংকে কোনো সুযোগ দেননি। ১১৬ বলে চার বাউন্ডারি আর এক ছক্কায় সাইফ অপরাজিত থাকেন ৮৬ রানে। ৫১ বলে ৭১ রানের ঝড়ো ইনিংসে তিনটি চারের সাথে পাঁচটি ছক্কা হাঁকান ইয়াসির।
এর আগে আনশি রাথ আর আইজাজ খানের জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে আট উইকেটে ২১৯ রান তোলে হংকং। রাথ ৭৭ আর আইজাজ করেন ৬৭ রান। অন্যদের কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। বাংলাদেশের ইকবাল হোসেন ইমন তিনটি, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ও সাইফ হাসান একটি করে উইকেট নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








