লর্ডসে বাংলাদেশের টি-২০ অভিষেক

 ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেটের ইতিহাস আর ঐতিহ্যের সাথে জড়িয়ে থাকা লর্ডসে খেলতে পারা যেকোনো ক্রিকেটারের কাছেই বিশেষ অর্জন। এবার লর্ডসে ইংল্যান্ডের বিপে টেস্ট খেলার কয়েক দিনের মধ্যেই একই মাঠে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। শুধু একটি ম্যাচ নয়, এটি হতে যাচ্ছে বাংলাদেশের পুরুষ দলের লর্ডসে প্রথম আন্তর্জাতিক টি-২০! বাংলাদেশের মেয়েদের অবশ্য লর্ডসে টি-২০ খেলার অভিজ্ঞতা হয়েছে আগেই। চলতি বছরের জুনে নারী টি-২০ বিশ্বকাপে দণি আফ্রিকার বিপে এই মাঠে খেলেছেন তারা।
২০১৮ সালের জুলাইয়ে লর্ডসে নেদারল্যান্ডস ও নেপালের মধ্যকার আন্তর্জাতিক টি-২০ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর এই মাঠে আর কোনো আন্তর্জাতিক টি-২০ হয়নি। প্রায় আট বছর পর লর্ডসে টি-২০ প্রত্যাবর্তনের ম্যাচগুলোর একটি হবে বাংলাদেশ ও নেপালের লড়াই।
আগামী বছরের ৩ জুন লর্ডসে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। ক্রিকেটের আইনপ্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট কাব (এমসিসি) এই ম্যাচের আয়োজন করছে। ম্যাচটির মধ্য দিয়ে ঐতিহাসিক এই মাঠে বাংলাদেশের পুরুষ দলের টি-২০ অভিষেক হবে।
লর্ডসে বাংলাদেশের পুরুষ দলের স্মৃতি অবশ্য একেবারে নতুন নয়। এর আগে এই মাঠে দু’টি ওয়ানডে ও একটি টেস্ট খেলেছে টাইগাররা। ২০১০ সালে ইংল্যান্ডের বিপে সেই টেস্টে ৯৪ বলে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। সেই ইনিংস এখনো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় ব্যক্তিগত অর্জন। কাকতালীয়ভাবে বর্তমানে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা তামিমের সময়েই লর্ডসে বাংলাদেশের নতুন ইতিহাসের অপো।
এমসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে তামিম জানিয়েছেন, ঐতিহাসিক এই ভেনুতে প্রথমবারের মতো পুরুষ দলের টি-২০ আন্তর্জাতিক খেলতে পারা বাংলাদেশের জন্য বিশেষ উপল। নেপালের বিপে ম্যাচটির অংশ হতে পারাটা আনন্দের।
বাংলাদেশের ইংল্যান্ড সফরের মূল আকর্ষণ অবশ্য ইংল্যান্ডের বিপে একমাত্র টেস্ট। আগামী ২৮ মে লর্ডসেই শুরু হওয়ার কথা রয়েছে ম্যাচটি। এর আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপে একটি টেস্ট দিয়ে সফর শুরু করার কথা বাংলাদেশের। সেই ম্যাচের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। পূর্বনির্ধারিত সূচিতে লর্ডস টেস্টের পর দেশে ফেরার কথা থাকলেও নেপালের বিপে টি-২০ যুক্ত হওয়ায় সফরের দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে।
দণি এশিয়ার ক্রিকেটে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে নেপাল। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাথে দুবারের দেখায় জয় বাংলাদেশেরই। তবে টি-২০তে নেপালের সাম্প্রতিক অগ্রগতি এবং তাদের সমর্থকদের উন্মাদনা বিবেচনায় ম্যাচটি একেবারে একতরফা হওয়ার কথা নয়।
অবশ্য লর্ডসে মুখোমুখি হওয়ার আগেই নেপালের মাঠে তাদের বিপে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ কীর্তিপুরে তিন ম্যাচের টি-২০ সিরিজে অংশ নেয়ার কথা রয়েছে উভয় দলের। নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে উৎসর্গ করা হবে সিরিজটি।