
ক্রীড়া প্রতিবেদক
এক ইনিংসে লড়াই, আরেক ইনিংসে চরম ব্যর্থতা। জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের পারফরম্যান্সের গল্পটা যেন দুই বিপরীত চিত্রের সমষ্টি। প্রথম ইনিংসে তৌহিদ হৃদয় ও লিটন দাসের ব্যাটে ৪০০ রান তুলে দণি আফ্রিকাকে চ্যালেঞ্জ জানিয়েছিল সফরকারীরা। অথচ সেই দলই দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দাঁড়াতেই পারল না। সাইমন হার্মারের স্পিন বিষে নীল হয়ে মাত্র ১৬৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। ফলে ১২ রানের ল্য তাড়া করে ৯ উইকেটের জয় তুলে নিলো দণি আফ্রিকা।
এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা। দণি আফ্রিকার মাটিতে বাংলাদেশের টানা নবম টেস্ট হার এটি। দুই দলের ১৭ টেস্টের লড়াইয়ে বাংলাদেশের পরাজয় এখন ১৫টিতে। শুধু সিরিজের হিসাবেই নয়, এই হার বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পথও কঠিন করে দিলো। ৯ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ৪০.৫৭ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই রয়েছে শান্তর দল। অন্য দিকে আট ম্যাচে ছয় জয় ও ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে দণি আফ্রিকা। বাংলাদেশের জন্য এখন ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ সিরিজের দ্বিতীয় টেস্ট। আগামী সোমবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হবে সেই ম্যাচ।
গতকাল পঞ্চম দিনের সকালে বাংলাদেশের সামনে সমীকরণটা কঠিন হলেও অসম্ভব ছিল না। ৫ উইকেটে ১০০ রান নিয়ে দিনের খেলা শুরু করে সফরকারীরা। ইনিংস পরাজয় এড়াতে প্রয়োজন ছিল আরো ৫৭ রান। উইকেটে ছিলেন লিটন ও মুশফিক। দিনের শুরুতে দু’জনের ব্যাটিংয়ে কিছুটা আশার সঞ্চারও হয়েছিল। ইয়ানসেন ও রাবাদাকে বাউন্ডারি মেরে লিটন বুঝিয়ে দিচ্ছিলেন, সহজে হাল ছাড়তে রাজি নন তিনি। কিন্তু রাবাদার এক ওভারেই বদলে যায় বাংলাদেশের পরিস্থিতি। প্রথম বলে চার মারার পর পরের বলেই কাভার ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন লিটন। ৩৮ বলে ৩৯ রানের ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি। মুশফিকের সাথে ৪৭ রানের জুটির সমাপ্তির সাথে সাথে বাংলাদেশের শেষ ভরসাগুলো নিভে যায়।
লিটনের বিদায়ের পর আর কোনো কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। দায়িত্বটা যেন নিজের কাঁধেই তুলে নেন হার্মার। তার অফ স্পিন সামলাতে গিয়ে একের পর এক ভুল করেন বাংলাদেশের ব্যাটাররা। রিভিউয়ের সহায়তায় মুশফিককে ফিরিয়ে শুরু করেন তিনি। ২৩ রান করা অভিজ্ঞ এই ব্যাটারকে ফেরানোর পরের ওভারেই মিরাজকে স্টাম্পড করেন দণি আফ্রিকার এই স্পিনার। এরপর লেজের সারির ব্যাটারদেরও দাঁড়াতে দেননি হার্মার। হাসান মাহমুদকে শর্ট লেগে ক্যাচ বানানোর পর পরের বলেই ইবাদত হোসেনকে ফেরান তিনি। তাসকিন ও হাসানদের ছোট ছোট প্রতিরোধও শেষ পর্যন্ত কোনো কাজে আসেনি। ৫১ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন হার্মার। রাবাদার শিকার ৩ উইকেট।
১২ রানের ল্য দণি আফ্রিকার জন্য ছিল আনুষ্ঠানিকতা মাত্র। যদিও শুরুতেই মিরাজের বলে মার্কাস অ্যাকারম্যানের বিদায়ে কিছুটা চমক তৈরি হয়েছিল, তবে সেই উত্তেজনা স্থায়ী হয়নি। ইবাদতের বলে বোল্ড হয়েও নো বলের কারণে বেঁচে যান এইডেন মার্করাম। এরপর আর কোনো বিপদ ঘটতে দেননি স্বাগতিক ব্যাটাররা। ১.৩ ওভারেই জয় নিশ্চিত করে দণি আফ্রিকা।
সংপ্তি স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস : ৪০০
দণি আফ্রিকা ১ম ইনিংস : ৫৫৭
বাংলাদেশ ২য় ইনিংস : ১৬৮ (আগের দিন ১০০/৫) (মুশফিক ২৩, লিটন ৩৯, মিরাজ ১৫, হাসান ৪, তাসকিন ২*, ইবাদত ০; রাবাদা ৩/৪৮, ইয়ানসেন ১/৩০, প্যাটারসন হার্মার ৬/৫১)।
দণি আফ্রিকা ২য় ইনিংস : (ল্য ১২) (মার্করাম ৮*, অ্যাকারম্যান ১, হামজা ০*; মিরাজ ১/১)
ফল : দণি আফ্রিকা ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : কাগিসো রাবাদা
সিরিজ : ১-০ তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








