
ক্রীড়া প্রতিবেদক
গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে এএফসি অ্যাওয়ার্ড নাইটস। এতে বাংলাদেশ দুই ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। গ্রাস রুটস ফুটবলে কাজের স্বীকৃতিস্বরূপ সিলভার অ্যাওয়ার্ড এবং মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার ক্যাটাগরিতে রুবি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এএফসির সদস্য দেশগুলোর ফেডারেশনের সামগ্রিক কার্যক্রম ও সাফল্য বিবেচনায় এনে এই রুবি অ্যাওয়ার্ড পাওয়া। গত বছর গ্রাসরুটস ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক পায় বাফুফে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য গোলাম গাউস গতকাল দু’টি পুরস্কার গ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশে দুই শতাধিক ফুটবল অ্যাকাডেমি আছে। যা তৃণমূলে ফুটবলার তৈরিতে বিশাল ভূমিকা রাখছে। এর মধ্যে সেরা অ্যাকাডেমী হলো যশোরের শামস-উল-হুদা অ্যাকাডেমী।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







