
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) চট্টগ্রামের বন্দর শাখা থেকে ঋণের নামে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো: মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। একই মামলায় আরো ১৬ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ১৯ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মামলার অভিযোগ অনুযায়ী, ভিশন ট্রেডিং নামে একটি কাগুজে প্রতিষ্ঠানের নামে জাল নথি ব্যবহার করে ঋণ নেয়া হয়। পরে সেই অর্থ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে সরিয়ে নগদে উত্তোলন এবং হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়।
মামলার নথির বিবরণ অনুযায়ী, আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ভিশন ট্রেডিংয়ের মালিক দেখানো হয়। ২০১৯ সালের ১৩ অক্টোবর ইউসিবিএলের পোর্ট শাখায় প্রতিষ্ঠানটির নামে চলতি হিসাব খোলা হয়। এরপর ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি গম, মসুর ডাল, ছোলা ও হলুদ মোটর আমদানির কথা বলে ১৮০ দিনের জন্য ২৫ কোটি টাকা ঋণের আবেদন করা হয়।
দুদকের তদন্তে প্রতিষ্ঠানের মজুদপণ্য, ব্যবসায়িক অভিজ্ঞতা ও গুদামসংক্রান্ত তথ্যে অসঙ্গতি পাওয়া যায়। ব্যাংকের করপোরেট ব্যাংকিং ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের যৌথ কমিটি ঋণ প্রস্তাবে ১৭টি নেতিবাচক পর্যবেণ দিয়েছিল। এর পরও ২০২০ সালের ১২ মার্চ পরিচালনা পর্ষদের ৪৪৮তম সভায় ঋণটি অনুমোদন করা হয়।
ঋণের টাকা পে-অর্ডারের মাধ্যমে আলফা ট্রেডার্স, কাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং নামে চারটি প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়। অভিযোগ অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের মালিক হিসেবে দেখানো ব্যক্তিরা ছিলেন আরামিট গ্রুপের কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তি। এ ঘটনায় ২০২৫ সালের ২৪ জুলাই দুদকের উপপরিচালক মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলা করেন। আসামিদের মধ্যে ছিলেনÑ সাইফুজ্জামান, তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ভাই আসিফুজ্জামান চৌধুরী, বোন রোকসানা জামান চৌধুরী এবং ব্যাংক ও আরামিট গ্রুপের কর্মকর্তারা।
শুরুতে মামলার আসামি ছিলেন ৩১ জন। তাদের মধ্যে দু’জন মারা যাওয়ায় অভিযোগপত্রে তাদের বাদ দেয়ার সুপারিশ করা হয়। বাকি ২৯ জনের সাথে নতুন সাতজনকে যুক্ত করে চলতি বছরের ৫ জানুয়ারি মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এতে ৯২ জনকে সাী করা হয়।
১১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং ৫ এপ্রিল স্যাগ্রহণ শুরু হয়। মামলায় মোট ৫৬ জনের স্যা নেয়া হয়েছে। ১১ নভেম্বর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত ১৯ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









