গোলাম মোর্তোজা
গোলাম মোর্তোজা। সংগৃহীত
ads

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োজিত গোলাম মোর্তোজার মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে সরকার। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন প্রজ্ঞাপনে তাকে ২০২৭ সালের ২০ নভেম্বর পর্যন্ত এক বছরের জন্য একই পদে নিয়োগ দেয়া হয়েছে। আগের মতোই সচিব পদমর্যাদায় পুনরায় এ চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে গোলাম মোর্তোজাকে এ নিয়োগ দেয়া হয়েছে।

এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। বাসস