
পোশাকশ্রমিকদের জন্য ন্যায্য, যৌক্তিক ও জীবনধারণ উপযোগী ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন সংসদ সদস্য, শ্রমিক নেতা, অর্থনীতিবিদ, আইনজীবী ও বিশিষ্টজনরা। তারা বলেছেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য মজুরি নিশ্চিত না করে পোশাকশিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়। বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে দ্রুত শ্রমিকবান্ধব মজুরি কাঠামো ঘোষণা করতে হবে।
গতকাল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি মিলনায়তনে গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ আয়োজিত ‘পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বাস্তবতা, মানদণ্ড ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আহ্বায়ক ও বৈঠকের মডারেটর অ্যাডভোকেট আতিকুর রহমান।
আতিকুর রহমান বলেন, অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি অথচ এ শিল্পের শ্রমিকরা তাদের শ্রম ও অবদানের তুলনায় ন্যায্য মজুরি এবং সম্মানজনক জীবনযাপন থেকে বঞ্চিত। বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত ও জীবনধারণ উপযোগী ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে।
বৈঠকে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মপরিবেশের উন্নয়ন, নারী শ্রমিকদের অধিকার, ট্রেড ইউনিয়ন করার সুযোগ এবং শিল্প খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, পোশাকশিল্পের স্বার্থ রা ও শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক, শ্রমিক ও সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রমিকের ন্যায্য পাওনা নিশ্চিত করার পাশাপাশি শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ এখন সময়ের দাবি।
শ্রম সংস্কার কমিশনের প্রধান ও বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, মজুরি বাড়ালে কোনো কারখানা বন্ধ হয়ে যাবেÑ এমন ধারণা সঠিক নয়। যৌক্তিক মজুরি চালু থাকলে আজকের পরিস্থিতি তৈরি হতো না। ২০২৩ সালে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ যৌক্তিক ও ন্যায়সংগত ছিল না। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও তাদের উত্থাপিত সমস্যাগুলোকে অগ্রাধিকার দিতে হবে। মজুরির বিষয়ে সুরাহা না করে শ্রমেেত্রর বৈষম্য দূর করা সম্ভব নয়।
সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী বলেন, শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে উদ্যোক্তাদের নানা ধরনের হয়রানি, দুর্নীতি ও চাঁদাবাজির শিকার হতে হয়। মালিকরা যাতে বাস্তবসম্মতভাবে শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। সরকারি পর্যায়ে যথাযথ মনিটরিংয়ের অভাবে বিভিন্ন েেত্র অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সংসদ সদস্য নাজমুন নাহার নীলু বলেন, মালিক ও শ্রমিকের জীবনযাত্রার মধ্যে বড় ধরনের বৈষম্য রয়েছে। বিশেষ করে পোশাকশিল্পে নারী শ্রমিকের সংখ্যা বেশি হলেও তাদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। নারী শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও বিশেষ সুবিধার বিষয়ে আলাদা গুরুত্ব দিতে হবে।
নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, আগামী ২৩ নভেম্বর মজুরি নিয়ে দর-কষাকষি হবে। শ্রমিকদের সন্তুষ্ট করতে না পারলে তাদের পরে প্রতিনিধি হিসেবে নিজেদের সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। প্রয়োজনে একই দিনে সমাধানের ল্েয বৈঠকের সময় বাড়ানো হবে। গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের প্রস্তাবনাও কাজে লাগানো হবে বলে জানান তিনি।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমদ বলেন, বাংলাদেশের পোশাকশ্রমিকদের মজুরি শুধু কম নয়, অযৌক্তিকও। সস্তা শ্রমের ওপর নির্ভর করে শিল্প পরিচালনার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হলে তাদের সন্তানদেরও উন্নত জীবনযাপনের সুযোগ তৈরি হবে। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলেও যথাসময়ে মজুরি বোর্ড গঠন না করায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেল বলেন, শ্রমিকদের নিয়োগপত্র দেয়া, ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করা এবং কর্মেেত্র হয়রানি বন্ধ করতে হবে। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক নেতাদের খুশি রাখতে উদ্যোক্তাদের যে অনানুষ্ঠানিক অর্থ ব্যয় করতে হয়, তা বন্ধ করতে হবে।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. মো: আতিয়ার রহমান বলেন, প্রতিটি কারখানায় চিকিৎসাকেন্দ্র নিশ্চিত করার পাশাপাশি নারী শ্রমিকদের ছয় মাস মাতৃত্বকালীন ছুটি এবং কারখানার আশপাশে শিশুদের জন্য কিন্ডারগার্টেন প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া প্রয়োজন।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, শ্রমিক অসন্তোষের সুযোগে কারখানা বন্ধ ও বেকারত্ব বাড়ছে। তিনি অবিলম্বে যৌক্তিক ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানান। একই সাথে শ্রমিকদের কর্মস্থলে ফিরে উৎপাদন কার্যক্রম সচল রাখার আহ্বান জানিয়ে বলেন, কারখানা শ্রমিকদের জীবিকার জায়গা, তাই ভাঙচুর কোনো সমাধান নয়। শ্রমিকদের হয়রানি ও বাসা থেকে ধরে পুলিশের হাতে দেয়ার মতো কর্মকাণ্ড বন্ধেরও দাবি জানান তিনি।
এতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক হারুনুর রশীদ খান, আইবিডব্লিউএফের সহসভাপতি আনোয়ারুল ইসলাম রাজু, আন্তর্জাতিক ছাত্র ও যুব ফেডারেশনের (ইপসু) মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলামসহ পোশাকশিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









