
একটি হত্যাকাণ্ড মুহূর্তেই এলোমেলো করে দিয়েছে পরিবারের সব স্বপ্ন। পরিবারের একমাত্র উপার্জনম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্ত্রী, দুই অবুঝ মেয়ে ও বৃদ্ধ বাবা-মা। ঘরের কোণে বসে সন্তানের জন্য মায়ের আহাজারি, বাবার চোখে অশ্রু আর দুই শিশুর অসহায় মুখÑ সবমিলিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামে এখন শোকের মাতম।
নিহত কৃষক দল নেতা রাজু মোল্লার বাড়িতে গিয়ে গতকাল এমন দৃশ্য দেখা যায়। ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা আক্তার মোল্লা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি আল্লাহর কাছে বিচার চাই। আমার বাজান কোনো অন্যায় করেনি। আমি খুব কষ্ট করে সংসার চালাই, কিন্তু কোনো অন্যায় করি না। আমার ছেলেও কোনো অন্যায় করেনি। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।’
ছেলের রাজনৈতিক সম্পৃক্ততার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমার ছেলে বিএনপিকে অনেক ভালোবাসত, এমপি বাবুলকে অনেক ভালোবাসত। বিএনপির কোনো কর্মসূচি হলেই তাকে আর ঘরে রাখা যেত না। সে কখনো টাকার পেছনে ছোটেনি, শুধু দলের পেছনে ছুটেছে। ঢাকায় ঠিকানা এক্সপ্রেসের ম্যানেজার হিসেবে চাকরি করত। নির্বাচনের পর আর ঢাকায় যায়নি। বাড়িতে থেকেই বিএনপির রাজনীতি করেছে।’
রাজুর স্ত্রী রিয়া বেগমের এখন একটাই প্রশ্নÑ তাদের দেখবে কে? দুই মেয়েকে লেখাপড়া করাবে কে? বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির দায়িত্বই বা নেবে কে? কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমাকে দেখবে কে, আমার ভরণপোষণ দেবে কে? আমার এতিম দু’টি বাচ্চাকে লেখাপড়া করাবে কে? তার বৃদ্ধ বাবা-মাকে দেখবে কে? এখন আমি কী করে বাঁচব, কী নিয়ে বাঁচব? আমাদের আয়ের উৎস কী?’
বাবাকে হারিয়ে রাজুর দুই মেয়ে রেহানা ও রাজিয়া এখনো বুঝে উঠতে পারেনি তাদের জীবনে কত বড় শূন্যতা নেমে এসেছে। স্ত্রী, দুই মেয়ে ও বৃদ্ধ বাবা-মাকে নিয়ে ছিল রাজুর সংসার। তার মৃত্যুতে পরিবারটি হারিয়েছে একমাত্র উপার্জনম ব্যক্তিকে।
২৬ জন গ্রেফতার, এখনো মামলা হয়নি
এ দিকে রাজু মোল্লা হত্যার ঘটনায় এ পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান। তবে গতকাল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় ‘জয় বাংলা’ সেøাগান দিয়ে তারা সড়ক অবরোধ করেন। একপর্যায়ে চারটি মোটরসাইকেলে আগুন দেয়া এবং রাস্তার পাশের ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ভাঙচুর করা হয়।
অভিযোগ অনুযায়ী, সহিংসতার একপর্যায়ে কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে একা পেয়ে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে বিােভকারীদের ব্যবহৃত একটি লেগুনা দিয়ে তাকে চাপা দেয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাজু মোল্লার বাড়ি ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামে।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার বিকেলে ভাঙ্গার দণিপাড়া বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রাজু মোল্লা হত্যার বিচার দাবি করেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
রাজুর পরিবারের আহাজারি আর দুই মেয়ের অনিশ্চিত ভবিষ্যৎ সামনে নিয়ে এসেছে এক মানবিক প্রশ্নÑ বাবাকে হারানো এই দুই শিশুর দায়িত্ব নেবে কে? যে মানুষটি পরিবারের সবার মুখে হাসি ফোটাতে দিনরাত পরিশ্রম করতেন, তার অনুপস্থিতিতে এখন পুরো পরিবার তাকিয়ে আছে ন্যায়বিচার ও মানবিক সহায়তার আশায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









