
- প্রতিশ্রুতির পাহাড়, কিন্তু অনুদানের ঘাটতি; ঋণ ও বিনিয়োগের হিসাব নিয়ে প্রশ্ন
- তিপূরণের দাবিতে উত্তাল সম্মেলনস্থল, অর্থায়নের অপ্রতুলতায় ক্ষুব্ধ তিগ্রস্ত দেশগুলো
দুই সপ্তাহের আলোচনা, বিনিয়োগের প্রতিশ্রুতি, কূটনৈতিক দরকষাকষি ও প্রতিবাদের মধ্য দিয়ে আজ শুক্রবার পর্দা নামছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এর। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত সম্মেলনে পরিচ্ছন্ন জ্বালানি, বিদ্যুতায়ন, বন সংরণ, কৃষি ও জলবায়ু অভিযোজন নিয়ে বেশ কিছু উদ্যোগ ঘোষণা করা হয়েছে। এসেছে কয়েক বিলিয়ন ডলারের তহবিলের প্রতিশ্রুতি এবং শত শত বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনাও। কিন্তু এসব অর্থের কতটা সরাসরি অনুদান, কতটা ঋণ এবং কতটা বেসরকারি বিনিয়োগÑ তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি তিগ্রস্ত দেশগুলোর য়তি মোকাবেলায় প্রয়োজনীয় অর্থায়নের তুলনায় ঘোষিত সহায়তা অত্যন্ত সীমিত বলে অসন্তোষ দেখা দিয়েছে। য়তি মোকাবেলার তহবিলে অর্থের ঘাটতি, ঋণনির্ভর জলবায়ু সহায়তা এবং জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ নিয়ে দেশগুলোর মতপার্থক্য সম্মেলনের শেষ মুহূর্তেও কাটেনি। ফলে নানা উদ্যোগ ও বিনিয়োগের ঘোষণা সত্ত্বেও প্রকৃত তিপূরণ ও অর্থপ্রাপ্তির অনিশ্চয়তা নিয়েই শেষ হচ্ছে এবারের সম্মেলন।
অনুদান, ঋণ ও বিনিয়োগের হিসাব : কপ৩১ ঘিরে উল্লেখযোগ্য অর্থায়নের ঘোষণাগুলোর মধ্যে যুক্তরাজ্য আগামী তিন বছরে আন্তর্জাতিক জলবায়ু সহায়তায় ছয় বিলিয়ন পাউন্ড দেয়ার পরিকল্পনা জানিয়েছে, যার অধিকাংশ অনুদানভিত্তিক। এ ছাড়া সরকারি অর্থায়ন ও বিনিয়োগের জন্য ৬.৭ বিলিয়ন পাউন্ডের আরেকটি পরিকল্পনা রয়েছে।
কানাডা আগামী পাঁচ বছরে ১৪ বিলিয়ন কানাডীয় ডলারের জলবায়ু অর্থায়নের পরিকল্পনা ঘোষণা করেছে। এতে অনুদানের পাশাপাশি স্বল্পসুদের ঋণ, উন্নয়ন ব্যাংকের অর্থায়ন ও বেসরকারি মূলধন অন্তর্ভুক্ত রয়েছে। একই সাথে ১২টি নতুন জলবায়ু প্রকল্পে ১১৬ মিলিয়ন কানাডীয় ডলারের সহায়তার ঘোষণাও দিয়েছে দেশটি।
ডেনমার্ক গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির নবম পুনঃঅর্থায়ন কর্মসূচিতে ৮০০ মিলিয়ন ডেনিশ ক্রোনার বা প্রায় ১০৭ মিলিয়ন ইউরো দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দণি কোরিয়া একই তহবিলে ৪.৫ মিলিয়ন বিশেষ অঙ্কন অধিকার (এসডিআর) দেয়ার ঘোষণা করেছে। বেলজিয়াম স্বল্পোন্নত দেশগুলোর অভিযোজন কার্যক্রমে ৫০ মিলিয়ন ইউরো এবং জার্মানি স্বল্পোন্নত দেশগুলোর তহবিল ও বিশেষ জলবায়ু পরিবর্তন তহবিলে ১৮ মিলিয়ন ইউরো দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সলোমন দ্বীপপুঞ্জ গ্রিন কাইমেট ফান্ডে চার লাখ ডলার দেয়ার ঘোষণা করেছে। অন্য দিকে বাহামা সি-গ্রাস সংরণ ও কার্বন প্রকল্পে ৭৫ মিলিয়ন ডলারের উদ্যোগ নিয়েছে।
তবে এসব অর্থের সবটুকুকে জলবায়ু তিপূরণ হিসেবে বিবেচনার সুযোগ নেই। যুক্তরাজ্য ও কানাডার ঘোষিত অর্থায়নে অনুদানের পাশাপাশি ঋণ ও বিনিয়োগও রয়েছে। ইউরোপীয় দেশগুলোর কয়েকটি ঘোষণা আন্তর্জাতিক তহবিলের পুনঃঅর্থায়নের অংশ। একইভাবে যুক্তরাজ্য, কানাডা ও নরওয়ের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠানগুলোর ২০৩০ সালের মধ্যে সম্মিলিতভাবে ১০ বিলিয়ন ডলার অর্থায়ন সংগ্রহের উদ্যোগ সরাসরি অনুদান নয়; বরং বিভিন্ন উৎস থেকে বিনিয়োগ ও অর্থায়ন জোগাড়ের পরিকল্পনা।
তিপূরণ তহবিলে ঘাটতি, ক্ষুব্ধ উন্নয়নশীল দেশ : জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট য়তি মোকাবেলায় সবচেয়ে বড় উদ্বেগের কেন্দ্রে রয়েছে ‘ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজ’ বা য়তি মোকাবেলা তহবিল। তিগ্রস্ত ১১৯টি দেশ এ তহবিল থেকে ২.৮ বিলিয়ন ডলারের সহায়তা চেয়েছে। অথচ তহবিলে এখন পর্যন্ত জমা হয়েছে মাত্র প্রায় ৬০০ মিলিয়ন ডলার। চাহিদার তুলনায় এই অর্থ অত্যন্ত অপ্রতুল।
অভিযোজন তহবিলেও নতুন অর্থের ঘাটতি দেখা দিয়েছে। এ তহবিলে নতুন করে ৫০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি এসেছে, যা গত বছর ব্রাজিলের বেলেমে কপ৩০-এ ঘোষিত ১৩৫ মিলিয়ন ডলারের তুলনায় অনেক কম। বন্যা প্রতিরোধ, খরা মোকাবেলা, কৃষি সুরা, আগাম সতর্কতা ব্যবস্থা এবং দুর্যোগ-সহনশীল অবকাঠামো নির্মাণে এই তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা। কিন্তু প্রয়োজনের তুলনায় অর্থের পরিমাণ নগণ্য বলে মনে করছেন তিগ্রস্ত দেশগুলোর প্রতিনিধিরা।
উন্নয়নশীল দেশগুলোর দাবি, জলবায়ুসহায়তা ঋণনির্ভর না করে অনুদানভিত্তিক করতে হবে। কারণ জলবায়ু বিপর্যয়ে তিগ্রস্ত দেশগুলোকে পুনর্গঠন ও পুনর্বাসনের জন্য আবার ঋণ নিতে হলে তাদের বিদ্যমান ঋণের বোঝা আরো বাড়বে। এ ছাড়া ঐতিহাসিকভাবে বেশি কার্বন নিঃসরণকারী দেশগুলোকেই তিগ্রস্ত দেশগুলোর অর্থায়নের প্রধান দায়িত্ব নিতে হবে বলে দাবি জানানো হয়েছে।
বিদ্যুতায়নে বছরে ১৫৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা : অর্থায়ন নিয়ে অসন্তোষের মধ্যেও পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের েেত্র গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। জাতিসঙ্ঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা, কাইমেট চ্যাম্পিয়নস এবং অ্যাকশন এজেন্ডার অংশীদারদের উদ্যোগে প্রকাশিত ‘কপ৩১ বিদ্যুতায়ন ডেলিভারি প্যাকেজে’ বিদ্যুৎ গ্রিড, নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি সংরণ (স্টোরেজ) খাতে বছরে অন্তত ১৫৬ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
ইউটিলিটিজ ফর নেট জিরো অ্যালায়েন্সের সদস্যদের এ বিনিয়োগ গত বছরের তুলনায় ৫ শতাংশ এবং ২০২৪ সালের তুলনায় ৩৫ শতাংশ বেশি। ২০২৫ সালে সংস্থাটির সদস্যরা ২১ হাজার কিলোমিটারের বেশি নতুন বিদ্যুৎ গ্রিড স্থাপন করেছেন। এ ছাড়া ছয়টি মহাদেশে ২৯ হাজার কিলোমিটারের বেশি সড়কজুড়ে ১৩টি শূন্য-নিঃসরণ পণ্যবাহী করিডোর তৈরির কাজ চলছে।
গতকাল বৃহস্পতিবার কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল বলেন, পরিচ্ছন্ন জ্বালানিতে বৈশ্বিক রূপান্তর এখন অপরিবর্তনীয়। বিদ্যুতায়ন গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ ও জ্বালানি ব্যয় কমানোর পাশাপাশি জ্বালানির প্রাপ্তিতে বৈষম্য দূর করতে সহায়তা করছে। এর ফলে সাশ্রয়ী জ্বালানি, নির্মল বায়ু ও উন্নত স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি হচ্ছে।
কৃষি, বন ও বর্জ্য ব্যবস্থাপনায় অগ্রগতি : কৃষি ও বন সংরণেও কয়েকটি উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরা হয়েছে। বিশ্বের ১১৬টি দেশের ছয় কোটি ৬০ লাখ হেক্টর জমিতে পুনরুৎপাদনশীল কৃষি কার্যক্রম চলছে। এসব কর্মসূচিতে ব্যয় হয়েছে প্রায় ২.৩ বিলিয়ন ডলার।
অন্য দিকে ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফ্যাসিলিটিতে নতুন করে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের অর্থায়নের প্রতিশ্রুতি আসায় এর মোট মূলধন আট বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনায় ‘ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্ম’-এর আওতায় এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ২০টি জেলায় বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার ও রিসাইকিংয়ের পরীামূলক উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া সম্মেলনের অর্জন, সীমাবদ্ধতা ও সম্ভাব্য সমাধান নথিভুক্ত করতে প্রকাশ করা হয়েছে ‘২০২৬ ইয়ারবুক অব গ্লোবাল কাইমেট অ্যাকশন’।
তিপূরণের দাবিতে উত্তাল সম্মেলনস্থল : গত ৯ নভেম্বর শুরু হওয়া সম্মেলনে প্রথম থেকেই প্রায় প্রতিদিন প্রতিবাদ ও বিােভ হয়েছে। সম্মেলনস্থলের ভেতরে বিভিন্ন প্রতিবাদী জমায়েত, সেøাগান ও পরিবেশবাদী কর্মীদের কর্মসূচিতে জলবায়ু অর্থায়নের ঘাটতি, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ এবং তিগ্রস্ত দেশগুলোর ন্যায্য তিপূরণের দাবি উঠে এসেছে।
সম্মেলনের বাইরে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদও ছিল উল্লেখযোগ্য। গত ১৪ নভেম্বর আনতালিয়ায় অনুষ্ঠিত পিপলস কাইমেট মার্চে প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন। গ্রিনপিস, ৩৫০ ডট অর্গ, ফ্রাইডেস ফর ফিউচারসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের কর্মী, শ্রমিক, নারী অধিকারকর্মী ও আদিবাসী প্রতিনিধিরা এতে যোগ দেন। তাদের দাবির মধ্যে ছিল জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণ বন্ধ, দূষণকারী প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা এবং ধনী দেশগুলোর কাছ থেকে জলবায়ু তিপূরণ আদায়।
উগান্ডা, তানজানিয়া ও দণি আফ্রিকার কর্মীরা পূর্ব আফ্রিকার ক্রুড অয়েল পাইপলাইন প্রকল্পের বিরুদ্ধেও প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, জীবাশ্ম জ্বালানিনির্ভর এসব প্রকল্প পরিবেশের তি এবং স্থানীয় জনগোষ্ঠীর বাস্তুচ্যুতির ঝুঁকি বাড়াচ্ছে।
গত বুধবার নেপালের ভোটেকোশি অঞ্চলে বন্যা ও হিমবাহ ধসে তিগ্রস্তদের স্মরণে সম্মেলনস্থলে প্রতীকী শোকসভা ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা লস অ্যান্ড ড্যামেজ তহবিলে বছরে অন্তত ৪০০ বিলিয়ন ডলার দেয়ার দাবি জানান।
বুধবার ও বৃহস্পতিবার ‘মেক পলিউটার্স পে’ বা দূষণকারীদেরই তির মূল্য দিতে হবেÑ এই দাবিও জোরালো হয়ে ওঠে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বড় তেল কোম্পানিগুলোর বিপুল মুনাফার বিপরীতে য়তি মোকাবেলা তহবিলের অপ্রতুল অর্থের বিষয়টি তুলে ধরে অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপের আহ্বান জানান।
প্রভাবশালী দেশগুলোর অবস্থানে বিভক্তি : কপ৩১-এ প্রভাবশালী দেশগুলোর অবস্থানেও স্পষ্ট বিভক্তি রয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক জলবায়ু কার্যক্রম থেকে সরে যাওয়ায় সম্মেলনে দেশটির কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি দল পাঠানো হয়নি। তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের পে বক্তব্য দিয়েছেন।
যুক্তরাজ্য ও কানাডা নতুন অর্থায়নের পরিকল্পনা জানালেও ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও নরওয়ের মতো দাতাদের নতুন অর্থায়নের বিষয়ে সতর্ক অবস্থান উন্নয়নশীল দেশগুলোর উদ্বেগ বাড়িয়েছে। চীন বিদ্যুতায়ন উদ্যোগে সমর্থন দিলেও জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের প্রশ্নে সতর্ক অবস্থান নিয়েছে। সৌদি আরবসহ কয়েকটি তেল উৎপাদনকারী দেশ এ বিষয়ে কঠোর ভাষার বিরোধিতা করছে।
সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার প্রস্তাবও আলোচনায় রয়েছে। তবে অর্থের উৎস, বাস্তবায়ন পদ্ধতি এবং দেশগুলোর মধ্যে দায়দায়িত্ব বণ্টন নিয়ে মতপার্থক্য রয়ে গেছে।
লস অ্যান্ড ড্যামেজ মোকাবেলা ও বৈশ্বিক জলবায়ু মূল্যায়নে বাংলাদেশের গুরুত্বারোপ : কপ৩১-এ জলবায়ু পরিবর্তনজনিত য়তি (লস অ্যান্ড ড্যামেজ) মোকাবেলায় কার্যকর জাতীয় কাঠামো গঠন, দণি-দণি সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নে ন্যায়সংগত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
ইউএনএফসিসিসির একটি পার্শ্ব-আলোচনা বা সাইড ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ জলবায়ুজনিত য়তি মোকাবেলায় জাতীয় কাঠামো গঠন, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও বাজেটে লস অ্যান্ড ড্যামেজ অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেন।
তিনি জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দণি-দণি সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
সব মিলিয়ে কপ৩১-এ পরিচ্ছন্ন জ্বালানি, বিদ্যুতায়ন, কৃষি ও বন সংরণে বিনিয়োগের নানা উদ্যোগ সামনে এলেও জলবায়ু বিপর্যয়ে তিগ্রস্ত দেশগুলোর জন্য সরাসরি অনুদান ও তিপূরণের ঘাটতি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ঘোষিত অর্থায়নের কতটা নতুন অর্থ, কতটা বিদ্যমান প্রতিশ্রুতির পুনর্বিন্যাস এবং কতটা ঋণ বা বেসরকারি বিনিয়োগÑ সেই হিসাবও স্পষ্ট হওয়া প্রয়োজন।
সম্মেলনের সমাপনী সিদ্ধান্তে অর্থায়নের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়নযোগ্য হবে, ঋণের পরিবর্তে অনুদানের সুযোগ বাড়বে কি না এবং জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের প্রশ্নে দেশগুলো কতটা ঐকমত্যে পৌঁছাবেÑ সেদিকেই তাকিয়ে রয়েছেন জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রতিনিধিরা। প্রতিশ্রুতির পরিমাণ নয়, বরং তিগ্রস্ত দেশগুলোর হাতে কতটা অর্থ পৌঁছাবে, শেষ পর্যন্ত সেটিই হবে কপ৩১-এর সাফল্য বিচারের অন্যতম প্রধান মাপকাঠি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









