
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা পশ্চিম থানা এলাকায় মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সাথে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে হেফাজতে নিয়েছে। অন্য দিকে, রাজধানীজুড়ে নাশকতা প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চলমান ব্লক রেইড ও চিরুনি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ জন নেতাকর্মীসহ ২৪ ঘণ্টায় মোট ৬১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
চব্বিশের জুলাই আন্দোলনের সময় উত্তরায় সাদিকুল ইসলাম নামে এক মাদরাসাছাত্রকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় সাবেক শিামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার সাব-ইনস্পেক্টর (এসআই) মো: মাহমুদুল হাসান মোড়লের আবেদনের প্রেেিত ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বুধবার রাতে উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের একটি বাসা থেকে সাবেক শিামন্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। শুনানি চলাকালে রাষ্ট্রপরে আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী আদালতে যুক্তি তুলে ধরে বলেন, আসামি সাবেক সরকারের একজন মন্ত্রী ছিলেন এবং ডিসেম্বরকেন্দ্রিক দেশে নতুন করে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্তে লিপ্ত ছিলেন।
যদিও শুনানিকালে আসামির পে কোনো আইনজীবী অংশ নেননি এবং তাকে এজলাসের কাঠগড়াতেও তোলা হয়নি। পরে প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন সাবেক শিামন্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশের বিষয়টি নিশ্চিত করেন। ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী, সুনির্দিষ্ট সিডিএমএস (ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম) রেকর্ডে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে। তদন্তের প্রয়োজনে পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে বলে গ্রেফতার আবেদনে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা।
সাবেক শিামন্ত্রীর গ্রেফতারের পরপরই ডিবির উত্তরা বিভাগ বুধবার রাতে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করা হয়। পরে জুলাই আন্দোলনের সময় ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে আটক রাখার আবেদন করেছে ডিবি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের সাব-ইন্সপেক্টর মুর্শিদুল আলম এ আবেদন করেন। রাষ্ট্রপরে আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে এ বিষয়ে শুনানি হবে।
এ দিকে রাজধানীর মিরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এলাকায় নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
রাজধানীতে ডিএমপির ‘ব্লক রেইড’: রাজধানীতে হঠাৎ নাশকতার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নজিরবিহীন ‘ব্লক রেইড’ ও চিরুনি অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এডিসি নিয়াজ মেহেদী জানান, গত ২৪ ঘণ্টায় নগরীর আটটি বিভাগ ও গোয়েন্দা পুলিশের সমন্বিত অভিযানে মোট ৬১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০৭ জন সদস্য রয়েছেন এবং বাকি ৫০৭ জন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের আসামি।
ঢাকার বাইরে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে ঢাকা শহরে এসে যাতে অপরাধীরা আশ্রয় নিতে না পারে, সে জন্য শহরের প্রবেশদ্বারগুলোতে কড়া নজরদারি বসানো হয়েছে। পুলিশের অতিরিক্ত উপকমিশনার জানান, রাজধানীতে চেকপোস্ট, পিকেট ডিউটি, ফুট পেট্রোল এবং মোবাইল পেট্রোলের সংখ্যা বহুগুণ বাড়ানো হয়েছে। ডিএমপির প থেকে স্পষ্ট করা হয়েছে যে, রাজপথের দৃশ্যমান পুলিশি উপস্থিতি এবং গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ব্লকরেইড চালিয়ে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও অফিস-আদালতের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অপরাধীদের দমনে পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









