রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ : নারীসহ আহত ৪
ads

রাজধানীর বেশ কয়েকটি জনবহুল এলাকা, হাসপাতাল ও মেট্রোরেল স্টেশনসহ সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শাহজাহানপুর, শ্যামপুর, শেরেবাংলা নগর ও আগারগাঁও মেট্রোরেল স্টেশন এলাকায় এসব নাশকতার ঘটনায় এক নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন শ্যামপুরে ককটেল বিস্ফোরণের পর এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পাম্প রুম ও ‘বি’-গেটের মধ্যবর্তী সড়কের ওপর জর্দার কৌটায় তৈরি একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত জর্দার কৌটার আলামত উদ্ধার করেছে এবং সিসিটিভি ফুটেজ পর্যবেণ করে জড়িতকে শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে বুধবার রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয়দের বরাতে জানা যায়, একটি মোটরসাইকেলে চেপে এসে দুর্বৃত্তরা ককটেল নিপে করে দ্রুত স্থান ত্যাগ করে। ককটেল বিস্ফোরণে হাসপাতালের সামনে অবস্থানরত তিনজন পথচারী আহত হন। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের বিস্ফোরণে আহত তিনজনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপর দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরো জানান, ককটেল বিস্ফোরণকারীদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
একই দিন সন্ধ্যায় ধোলাইপাড় বাস কাউন্টারের সামনে দুর্বৃত্তরা জোড়া ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার পরপরই স্থানীয় জনতার সহায়তায় পুলিশ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায়। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম জানান, আটক ব্যক্তির পরিচয় ও এই নাশকতার ঘটনার সাথে তার সুনির্দিষ্ট সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।
এ ছাড়াও খিলগাঁও রেলগেট কাঁচাবাজার-সংলগ্ন খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রথম ককটেল বিস্ফোরণ ঘটে। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, খিলগাঁও ফাইওভারের ওপর থেকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা নিচের সড়ক ল্য করে একটি ককটেল ছুড়ে মারে। ককটেলটি সড়কে বিস্ফোরিত হলে পাশের চায়ের দোকানি নাসিমা বেগম (৪০) গুরুতর আহত হন। পরে তাকে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।