লকডাউন ঘিরে দেশজুড়ে সহিংসতা, আগুন-ভাঙচুর

- থানা, রেললাইন, বাস ও সরকারি স্থাপনায় হামলা
- আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরেও অগ্নিসংযোগ
- পাল্টা মাঠে বিএনপি, দেশজুড়ে নিরাপত্তা জোরদার

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সঙ্ঘাত, সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত গোপালগঞ্জ, বরিশাল, ফেনী, পটুয়াখালী, রাজশাহী, ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় থানা, যানবাহন, রেললাইন, সরকারি কার্যালয় ও রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করা যানবাহনসহ অন্তত ১৫টি গাড়িতে আগুন দেয়া হয়। অন্য দিকে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণে যান চলাচল ব্যাহত হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে বিভিন্ন এলাকায় বিােভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন। সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতায় উদ্বেগ বাড়ছে জনমনে।
কাশিয়ানীতে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো: সেলিমুজ্জামানের পৈতৃক বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 
এ সময় তার কয়েকজন সহযোগী ও সমর্থকের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ’ নেতাকর্মী মিছিল নিয়ে সংসদ সদস্যের বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তারা বাড়ির বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করেন। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। একই গ্রামের সংসদ সদস্যের সমর্থক লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির ও রফিক মোল্লার বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। 
এ দিকে উপজেলার ঘোনাপাড়া এলাকায় উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক লাল চাঁন ফকিরের বাড়িতে এবং পরানপুরে ওয়ার্ড বিএনপি নেতা বুলবুল মোল্যার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
অন্য দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া, তিলছড়া, গোপালপুর, তারাইল ও ফুকরাসহ বিভিন্ন স্থানে বুধবার সন্ধ্যা থেকে গাছ কেটে সড়কে ফেলে অবরোধ সৃষ্টি করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকেরা। সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে হাজার হাজার আওয়ামী লীগ-ছাত্রলীগে নেতাকর্মীকে বিােভ করতে দেখা গেছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটেছে। কর্মসূচির কারণে কাশিয়ানীর বিভিন্ন এলাকায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। তবে আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি।
সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো: সাজেদুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
মুকসুদপুরে ব্যাপক সহিংসতা
মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে তাণ্ডব। এ সময় পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করা যানবাহনসহ অন্তত ১৫টি গাড়িতে আগুন দেয়া হয়। মুকসুদপুর থানায় হামলার বিষয়ে স্থানীয় বিএনপির নেতারা জানান, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে লাঠি নিয়ে সেখানে হামলা চালানো হয়। পরে থানার ভেতরে আগুন ধরিয়ে দেন হামলাকারীরা। এ সময় পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করা যানবাহনসহ অন্তত ১৫টি গাড়ি পুড়ে যায়।
অপর দিকে মুকসুদপুর গ্রামীণ ব্যাংকে ভাঙচুর করে আগুন দেয় হামলাকারীরা।
কোটালীপাড়ায় নয়া দিগন্ত সংবাদদাতার ওপর হামলা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় দৈনিক নয়া দিগন্তের সংবাদদাতা রনী আহমেদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার উপজেলার ওয়াপদারহাট এলাকায় একটি চায়ের দোকানে বসে থাকার সময় কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সারাদিনের কাজ শেষে ওয়াপদারহাট এলাকার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন সাংবাদিক রনী আহমেদ। এ সময় একটি মহেন্দ্র ও কয়েকটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি সেখানে এসে তার ওপর হামলা চালান। হামলাকারীরা তাকে আহত অবস্থায় ফেলে রেখে চলে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় ও হামলার কারণ স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ দিকে সাংবাদিক রনী আহমেদের ওপর হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ােভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। তারা হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 
চট্টগ্রামে পুলিশ বক্স ও বাসে আগুন, আ’লীগ নেতার বাড়ি ভাঙচুর
চট্টগ্রাম ব্যুরো জানান, চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং পুলিশ বক্স ও বাকলিয়া থানার লিজা কমিউনিটি সেন্টারের সামনে একটি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম নগর সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসায়ও হামলা ও ভাঙচুর হয়েছে। বুধবার রাতের এ ঘটনাগুলোর পর নগরীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। 
বুধবার রাত ৪টার দিকে এক দল যুবক নগরীর সিমেন্ট ক্রসিং পুলিশ বক্সে গিয়ে আগুন লাগিয়ে দেয়। ইপিজেড থানার ওসি আতিকুর রহমান নয়া দিগন্তকে বলেন, পুলিশ বক্স থেকে ধোঁয়া বের হতে দেখে দায়িত্বরত পুলিশ সদস্যরা সেখানে ছুটে যান। এসময় চেয়ারে একটু আগুন ও সিলিংয়ে ধোঁয়া দেখা যায়। এ ঘটনায় মামলা প্রস্ততি চলছে বলে তিনি জানান। 
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় লীজা কমিউনিটি সেন্টারের সামনে একটি লেগুনায় আগুন দেয়ার ঘটনা ঘটে বুধবার রাতে। থানার শাহীনূর আলম নয়া দিগন্তকে বলেন, কয়েকজন যুবক লেগুনায় উঠে কিছু পথ যাওয়ার পর সেটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ তাদের মধ্যে চারজনকে আটক করেছে। তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মী। 
এ দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগর সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাতে নগরীর দামপাড়া এলাকার পল্টন রোডে তার বাসভবনে এ হামলা চালানো হয়। হামলার একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, একদল যুবক লাঠিসোঁটা নিয়ে বাসভবনের ফটকে ভাঙচুর করছে। এ সময় তারা ভবন ল্য করে ঢিল ছোড়ে এবং লাঠি দিয়ে জানালার কাচ ভাঙে।  
চকবাজার থানার ওসি নুর হোসেন মামুন বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। বাসার সামনে ভাঙা কাচের কিছু টুকরা পাওয়া গেছে। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।
সাবেক এমপি রহিম উল্যার বাড়িতে আগুন, দু’টি গাড়ি ভস্মীভূত
ফেনী অফিস জানায়, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও কারাবন্দী হাজী রহিম উল্যার গ্রামের বাড়ি জেলার সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের ‘সালমা গার্ডেনে’ বুধবার দিবাগত গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুবৃত্তরা। এ সময় পুরো বাড়িটি ভাঙচুর ও লুটপাট শেষে আঙিনায় থাকা দু’টি গাড়ি পুড়িয়ে দেয়া হয়।
পারিবারিক সূত্র ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার গভীর রাতে ১০-১২টি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে ৪০-৫০ জনের একটি দল বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ঘরের বিভিন্ন কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা বাড়িতে থাকা নারী গৃহকর্মী ও এক নারী আত্মীয়কে মারধর করে বলেও অভিযোগ রয়েছে।
বাড়ির আঙিনায় থাকা দু’টি গাড়িতেও আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশী ও স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় পরিবারের সদস্য ও স্বজনদের সাথে যোগাযোগ করা হলেও তারা ভয়ে কথা বলতে রাজি হননি। সাবেক এমপি রহিম উল্যাহ ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গ্রেফতার হয়ে প্রায় দুই বছর ধরে কারাবন্দী রয়েছেন। তার পরিবারের সদস্যরাও কেউ গ্রামের বাড়িতে থাকেন না।
এ দিকে একই দিন রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: আকাশের তুলাতলী এলাকার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সোনাগাজী মডেল থানার ওসি আবুল হাসিম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিগ্রস্ত বাড়ির লোকজনকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
বরিশালে নানকের বাসভবনসহ দু’টি বাড়িতে অগ্নিসংযোগ, যুবলীগ নেতাকে মারধর
বরিশাল ব্যুরো জানায়, বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একইদিন গৌরনদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের বাড়িতে অগ্নিসংযোগ ও সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়িতে হামলা ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার ভোররাতে নগরীর বটতলা এলাকায় নানকের বাসভবন ল্য করে ইটপাটকেল নিেেপর পাশাপাশি কয়েকটি জানালার গ্লাস ভাঙচুর করা হয়। পরবর্তীতে বাড়ির গার্ডরুমে অগ্নিসংযোগ করা হয়। তবে অগ্নিসংযোগপ বড় ধরনের য়তির খবর পাওয়া যায়নি।
প্রত্যদর্শীরা জানান, ভোররাতে একদল বিক্ষুব্ধ নেতাকর্মী নানকের বাসভবনে হামলা চালান। তারা ইটপাটকেল নিপে করে কয়েকটি জানালা ভাঙচুর করেন। একপর্যায়ে বাসভবনের সামনের গার্ডরুমে আগুন ধরিয়ে দেয়া হয়।
গৌরনদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সদস্য কে এম আহসান ইমাম খায়রুল খান মোবাইল ফোনে অভিযোগ করেন, তিনি এবং তার ভাই উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ইমরাত খানের কসবা গ্রামের বাড়িতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় বিএনপির একদল লোক সশস্ত্র অবস্থায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলার সময় বাড়িতে অবস্থানরত নারী ও শিশুরা ভয়ে চরম আতঙ্কিত হয়ে পরেন।
তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, এসব ঘটনার সাথে আমাদের কোনো নেতাকর্মী জড়িত নেই। তৃতীয় কোনো প কিংবা নিজেরা এ ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপানো হচ্ছে।
একইদিন রাতে গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো: নান্নু মৃধাকে (৩৮) পিটিয়ে গুরুত্বর আহত করেছে বিএনপির নেতাকর্মীরা। নান্নুর স্বজনরা জানান, মুমূর্ষু অবস্থায় নান্নু মৃধাকে উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বৃহস্পতিবার আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়। 
অপর দিকে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বরিশালের বিভিন্ন সড়ক ও মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে বরিশাল-ঢাকা ও বরিশাল-খুলনা মহাসড়কের পৃথক স্থানে গাছের গুঁড়ি ফেলে আগুন জ¦ালিয়ে বিােভ মিছিল করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গৌরনদীতে ট্রাকে পেট্রলবোমা নিপে 
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা নামক স্থানে বুধবার রাতে দাঁড়িয়ে থাকা বাঁশের চেরাবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা নিপে করেছে দুর্বৃত্তরা। একই দিন সন্ধ্যায় অজ্ঞাতনাম দুর্বৃত্তরা গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ফকিরবাড়ি এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরপর এ ধরনের ঘটনায় মহাসড়কসংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের কার্যক্রম এবং জনশৃঙ্খলা বিঘœকারী কর্মসূচির বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ 
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা জানান, মাদারীপুরের শিবচর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের উপজেলার কুতুবপুর সীমানাসহ একাধিক স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটানো হয়। বুধবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত একাধিক স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে অবরোধকারীরা পালিয়ে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ বথ্যাপাথরে মাদারীপুরের পুলিশ সুপার ফজলে এলাহী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা সড়ক অবরোধের চেষ্টা করে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়িতে ২টি পিকআপে আগুন
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়িতে পার্কিংয়ে রাখা দু’টি পিকআপে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে গাড়ি দু’টির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে যায়। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার খাগড়াপুর এলাকায় মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। 
স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ পার্কিং করে রাখা হতো। গত রাতে যথারীতি গাড়িগুলো সেখানে রাখা ছিল। গভীর রাতে নাশকতাকারীরা চারটি গাড়ির মধ্যে দু’টিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু জানান, নাশকতার উদ্দেশ্যে পিকআপ দু’টিতে আগুন দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ঝালকাঠিতে বিএনপি কার্যালয়ে আগুন
ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর চরভাটারাকান্দা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাতে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। তাদের দাবি, ভোররাত ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের পেছনের অংশ দিয়ে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। সকালে ঝালকাঠি সদর থানা পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের শোডাউন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ৪৪ কিলোমিটার এলাকায় নাশকতার চেষ্টাকালে টায়ার ও পেট্রোলসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আ’লীগের তিন নেতাকে আটক করেছে। এ দিকে বৃহস্পতিবার সকালে জামায়াতের উদ্যোগে চৌদ্দগ্রাম বাজারে বিােভ মিছিল শেষে মহাসড়কে মোটরসাইকেল শোডাউন করে। অপর দিকে বিএনপির উদ্যোগে চৌদ্দগ্রাম বাজার, মিয়াবাজার, জগন্নাথ ও বাবুচি বাজারে মিছিল করে নেতাকর্মীরা। তবে দিনের বেলায় মহাসড়কের কোথাও দেখা যায়নি আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। 
চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি জি এম তাহের পলাশী বলেন, পলাতক আ’লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কার্যক্রম করে আতঙ্ক সৃষ্টি চেষ্টা করছে। আমরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চৌদ্দগ্রাম বাজার, মিয়াবাজার, বাবুচিবাজার ও জগন্নাথ এলাকায় নাশকতা বিরোধী অবস্থান নিয়েছি। কোনোভাবেই মানুষের জানমালের তি হতে দেয়া হবে না। তার পরও কেউ তির চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।
সোনারগাঁওয়ে বাস ও ট্রাকে আগুন
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। গতকাল ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মীরের টেক এলাকায় ট্রাকে ও সকাল সোয়া ৯টায় উপজেলার কাঁচপুর সেতুর ঢালু এলাকায় মামা ভাগিনা পরিবহনের (পাহাড়িকা) একটি বাসে এ ঘটনা ঘটে।  আগুনে দু’টি যানবাহনই ব্যাপক তি হয়। তবে অল্পের জন্য বাস যাত্রীরা রক্ষা পায়। কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। 
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন, আটক ৬
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বক্সটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টা করে। এতে ভেতরে থাকা কয়েকটি চেয়ার পুড়ে গেছে। তিগ্রস্ত হয়েছে আসবাবপত্রও। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নলডাঙ্গায় ‘জয় বাংলা’ সেøাগান দিয়ে আগুন 
নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের নলডাঙ্গায় ‘জয় বাংলা’ সেøাগান দিয়ে পাকা রাস্তার ওপর আগুন জ্বালিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে বিস্ফারিত ককটেল ও একটি পিস্তলসদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়াও নলডাঙ্গা উপজেলার বিলপাড়া এলাকায় রেললাইনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নলডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছেন। নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দাউদকান্দিতে বিএনপির যানবাহন শোডাউন 
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ২২ কিলোমিটার অংশে বিএনপির যানবাহন শোডাউন করেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় দাউদকান্দি টোল প্লাজা থেকে শুরু হয়ে শোডাউনটি ইলিয়টগঞ্জ পৌঁছে, আবার ইলিয়টগঞ্জ থেকে দাউদকান্দি পৌঁছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মোটরসাইকেল, মাইক্রোবাস, জিপ ও পিক-আপের তিন শতাধিক গাড়িতে সহস্রাধিক নেতাকর্মী গাড়ি বহর থেকে বিভিন্ন সেøাগান দেয়। 
লংগদু (রাঙামাটি) সংবাদদাতা জানান, রাঙামাটির লংগদুতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লংগদু উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিল শেষে সংপ্তি হয়। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হালিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, হামলা, অগ্নিসংযোগ ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠন বিােভ করেছে। গতকাল তারাবো পৌরসভার বিশ^রোড, পূর্বাচল উপশহরের কালনী, কাঞ্চন পৌরসভা, মুড়াপাড়া ও ভুলতা-গাউছিয়া এলাকায় পৃথক পৃথক এসব কর্মসূচি পালন করা হয়।
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা জানান, সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টি চেষ্টা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এমপির বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে নওগাঁর আত্রাইয়ে বিােভ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ বিােভ মিছিল বের হয়।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিােভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পৌরসদর ঈদগাহ থেকে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিনের নেতৃত্বে বিােভ মিছিল বের হয়। পরে সেখানে একটি সংপ্তি সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য দেনÑ অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো: আতিকুর রহমান মাসুদ, মো: কামাল উদ্দিন (ভিপি), পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন প্রমুখ।
শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা জানান, চাঁদপুরের শাহরাস্তিতে সড়কে গাছ কেটে অবরোধ ও টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার উপজেলার রায়শ্রী দণি ইউনিয়নের কৃষ্ণাপুর ইটভাটার সামনে মুদাফফরগঞ্জ-চিতোষী সড়কে গাছ কেটে ফেলে সড়ক অবরোধ করা হয়। একই রাতে ঠাকুরবাজারের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা চালানো হয়।
পটুয়াখালীতে সাবেক প্রতিমন্ত্রীসহ আ’লীগের ৮ নেতার বাড়িতে ভাঙচুর-আগুন
পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালীতে এক রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আট নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পটুয়াখালী পৌর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। কয়েকটি বাড়িতে আগুন দেয়ার পাশাপাশি পেট্রোল বোমা নিেেপর ঘটনাও ঘটেছে। এতে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আতঙ্কে কয়েকটি পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। 
ঘটনার সূত্রপাত হয় বুধবার রাত ১০টার দিকে। পৌর শহরের দণি সবুজবাগ এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
একই রাতে জেলা শ্রমিক লীগের সহসভাপতি খলিলুর রহমানের শহরের বাসভবনে হামলা ও ভাঙচুর চালানো হয়। দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন মালামাল, জানালার অংশ এবং বিদ্যুতের মিটার ভাঙচুর করে। অন্য দিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের পটুয়াখালী শহরের পিডিএস মাঠসংলগ্ন চারতলা ভবনের সামনে কয়েক দফায় আগুন ও পেট্রোল বোমা নিপে করা হয়।
বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। একই রাতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের পুরান বাজারের বাসায়ও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 
এ ছাড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ সোহেলের টাউন জৈনকাঠি এলাকার বাড়িতেও হামলার ঘটনা ঘটে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানের পুরান বাজারের বাড়িতেও হামলা চালানো হয়।
পাশাপাশি পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার বাসভবনে আগুন দেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। দূর থেকে বাড়িটি ল্য করে আগুন নিপে করা হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। স্থানীয়দের ধারণা, ১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার সাথে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
রাজশাহীতে দু’টি বিআরটিসি বাস ও রেললাইনে আগুন
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে জেলার চারঘাটে রেললাইনে আগুন ও লাল নিশান টাঙিয়ে দেয়ার ঘটনায় ৫০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে। এ ছাড়া নগরীর দু’টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাঘায় পাঁচটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বুধবার রাত ২টা ২৫ মিনিটের দিকে নগরীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শাহ মখদুম থানার ওসি আকবর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে জেলার চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। একই সাথে সেখানে লাল নিশান টাঙিয়ে দেয়া হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ঢাকা কমিউটার ট্রেনটি আটকা পড়ে। পরে স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভিয়ে লাল নিশান সরিয়ে দেয়া হয়। খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
খুলনায় বিএনপির ব্যানারে অগ্নিসংযোগ, বাসে আগুন দিতে গিয়ে দুই যুবক আটক
খুলনা ব্যুরো জানায়, খুলনায় একটি পুলিশ বক্সের পাশে বিএনপির ব্যানারে আগুন দিয়েছে কয়েকজন দুর্বৃত্ত। আর নগরীর লবণচরায় একটি টেক্সটাইল মিলের সামনে সড়কের পাশে রাখা একটি বাসে আগুন দেয়ার সময় দুই যুবককে বিএনপির নেতাকর্মীরা আটক করে পুলিশে দেন। আটক দুই যুবক হলেন, কৌশিক ও ইয়াছিন। 
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাথায় হেলমেট পরা দুই যুবক মোটরসাইকেলে এসে নগরীর শিববাড়ী মোড়ে পুলিশ বক্সের পাশে বিএনপির একটি প্যানায় আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে নগরীর সোনাডাঙ্গা থানার ওসি মো: রফিকুল ইসলাম বলেন, হেলমেট পরিহিত দুই যুবক মোটরসাইকেলে এসে কিছু বুঝে ওঠার আগেই প্যানায় আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশের সিসি টিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করে আটক করার চেষ্টা করা হচ্ছে।

অন্য দিকে গতকাল সকালে নগরীর লবণচরায় সড়কের পাশে টেক্সটাইল মিলের সামনে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দেয়ার চেষ্টা করাকালে বিএনপির নেতাকর্মীরা কৌশিক ও ইয়াছিন নামে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এর আগে ভোরে ওই দুইজন খুলনা বিশ^বিদ্যালয়ের সামনে একটি বাসে আগুন দেয় ।
নগরীর লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, আটক দু’জন বটিয়াঘাটা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ দিকে খুলনার দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনকে গত বুধবার রাতে দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের চন্দনীমহল গ্রামের বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে।