
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারকে দায়ী করে দেয়া রায়কে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ হিসেবে দেখছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ড. ইশরাত জাকিয়া সুলতানা। তার মতে, এই রায়ের গুরুত্ব কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। তবে রায় কার্যকর করা কিংবা রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করার দায়িত্ব সরাসরি আইসিজের নয়। এ পরিস্থিতিতে বাংলাদেশকে নতুন করে কূটনৈতিক কৌশল সাজাতে হবে এবং আন্তর্জাতিক সমর্থন আদায়ে সক্রিয় হতে হবে। একই সাথে প্রত্যাবাসন দীর্ঘায়িত হলে রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে মর্যাদা, শিা ও কাজের সুযোগ নিশ্চিত করার বিষয়েও বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে। নিচে সাক্ষাৎকারের বিস্তারিতÑ
প্রশ্ন : আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারকে দায়ী করে দেয়া রায়কে আপনি কিভাবে দেখছেন?
ড. ইশরাত জাকিয়া সুলতানা : এটি অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে এভাবে দায়ী ও স্বীকৃত করার ঘটনা এই প্রথম। ফলে এই রায়ের গুরুত্ব কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। তবে এই রায় বাংলাদেশের জন্য কতটা সহায়ক হবে, বিশেষ করে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের েেত্র কতটুকু ভূমিকা রাখবে, সেটি এতটা সহজ-সরল বিষয় নয়।
প্রথমত, আন্তর্জাতিক বিচার আদালত রায় প্রদানকারী সংস্থা হলেও রায়ের কার্যকারিতা নিশ্চিত করার দায়িত্ব সরাসরি তাদের নয়। দ্বিতীয়ত, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি আইসিজের কাজের পরিধির মধ্যে না পড়লেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। এই রায়কে বাংলাদেশের স্বার্থে কাজে লাগানোর সুযোগ রয়েছে। বাংলাদেশকে সেই সুযোগ কাজে লাগাতে হবে।
প্রশ্ন : আইসিজের এই রায়ের পর রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় বাংলাদেশের করণীয় কী?
ড. ইশরাত জাকিয়া সুলতানা : প্রতিবেশী দেশ মিয়ানমার এবং বাংলাদেশ সবসময় প্রতিবেশীসুলভ আচরণ করে এসেছে; কিন্তু এখন বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রটি গণহত্যার অপরাধে আন্তর্জাতিক আদালতে দায়ী হিসেবে ঘোষিত হয়েছে। ফলে ওই দেশের সাথে বাংলাদেশের আচরণের ধরনও অবশ্যই নতুন করে বিবেচনা করা উচিত।
এ েেত্র বাংলাদেশ নিজের অনুকূলে আন্তর্জাতিক সমর্থন কতটুকু আদায় করতে পারে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অতীতে বারবার দেখেছি, কূটনৈতিক ব্যর্থতার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন পিছিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সংস্থা কিংবা অন্যান্য দেশ যতটা ত্রাণ দিতে আগ্রহী, প্রত্যাবাসনের প্রশ্নে ততটা জোরালোভাবে পাশে দাঁড়ায় না।
আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় বাংলাদেশের জন্য একটি ভালো সুযোগ। মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে যে সিদ্ধান্ত এসেছে, সেটি কার্যকর করার জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টির উদ্যোগ বাংলাদেশকেই নিতে হবে। অতীতে যেসব কূটনৈতিক কৌশল ব্যর্থ হয়েছে, সেগুলো পর্যালোচনা ও পুনর্বিন্যাস করার সময় এসেছে। এমনভাবে কাজ করতে হবে, যাতে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রশ্নে বাংলাদেশ আরো কার্যকর ভূমিকা রাখতে পারে।
প্রশ্ন : মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন কতটা বাস্তবসম্মত?
ড. ইশরাত জাকিয়া সুলতানা : বিষয়টি অত্যন্ত জটিল। অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের তথ্য অনুযায়ী, মিয়ানমারের বর্তমান শাসনামলে অং সান সু চি-সহ অনেক রাজনৈতিক বন্দীকে এখনো কারাগারে আটকে রাখা হয়েছে। অভ্যুত্থানের পর থেকে তারা আট হাজার ৬০০ জনেরও বেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছে এবং ৩২ হাজারেরও বেশি মানুষকে আটক করেছে।
যে দেশের জান্তা সরকার নিজের দেশের মানুষকেই নির্বিচারে হত্যা করছে, সেখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি যে অত্যন্ত কঠিন, তা বলার অপো রাখে না।
মিয়ানমার তার নিজের দেশের ভেতরে অন্য জাতিগোষ্ঠীগুলোর ওপর যেভাবে নির্যাতন চালাচ্ছে, সেটিও আমাদের বিবেচনায় রাখতে হবে; কিন্তু রোহিঙ্গারা আমাদের দেশে এসেছে এবং তাদের কারণে সৃষ্ট সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে। সুতরাং তাদের নিয়ে আমাদেরই ভাবতে হবে, কথা বলতে হবে এবং কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।
প্রশ্ন : রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন, রাশিয়াসহ মিয়ানমারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা দেশগুলোর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?
ড. ইশরাত জাকিয়া সুলতানা : অত্যন্ত গুরুত্বপূর্ণ। কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে চীন, রাশিয়া এবং অন্য যেসব দেশ মিয়ানমারকে অস্ত্র সরবরাহ করে কিংবা দেশটির নীতির প্রতি সমর্থন জানায়, সেসব দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক কার্যকর সম্পর্ক আরো জোরদার করতে হবে। অতীতে এসব দেশের সাথে আমরা যে ধরনের সম্পর্ক গড়ে তুলতে পারিনি, এখনো সেই সুযোগ রয়েছে।
বাংলাদেশের উচিত এসব দেশের সাথে রফতানি-বাণিজ্যসহ বিভিন্ন েেত্র সম্পর্ক উন্নয়নে মনোযোগ দেয়া। এমন একটি কার্যকর সম্পর্ক গড়ে তুলতে হবে, যার মাধ্যমে তাদের বোঝানো সম্ভব হবে যে, রোহিঙ্গারা মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে এবং তাদের ফিরিয়ে নেয়ার দায়িত্ব মিয়ানমারের।
শুধু আন্তর্জাতিক সংস্থা বা পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভর করলে হবে না। মিয়ানমারের ওপর যেসব দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব রয়েছে, তাদের সাথেও বাংলাদেশকে কার্যকরভাবে কাজ করতে হবে।
প্রশ্ন : দীর্ঘদিন ধরে নানা উদ্যোগ নেয়া হলেও রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না কেন?
ড. ইশরাত জাকিয়া সুলতানা : আমাদের আসলে এখন সময় এসেছে আরো বেশি বাস্তববাদী ও প্রায়োগিক চিন্তা করার। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া যদি আরো দীর্ঘায়িত হয়, তাহলে তারা এভাবে অনির্দিষ্টকাল অবস্থান করবে কি না, সেটি ভাবতে হবে। যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে সেটি নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারার মতো হবে।
আমাদের বুঝতে হবে, প্রত্যাবাসন একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হতে পারে। ১৬ থেকে ১৭ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন শুরু হলেও তা সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগবে। ২০১৭ সালে যেসব রোহিঙ্গা শিশু চার-পাঁচ বছর বয়সে বাংলাদেশে এসেছিল, আজ তারা তরুণ হয়ে গেছে। যারা প্রত্যাবাসনের প্রক্রিয়ায় দীর্ঘ সময় ধরে আটকে থাকবে, তাদের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে।
তাদের কিছু শিা, কাজের সুযোগ এবং অধিকার দিতে হবে, যাতে তারা একটি মর্যাদাপূর্ণ জীবন কাটাতে পারে।
প্রশ্ন : তাহলে প্রত্যাবাসন দীর্ঘায়িত হলে বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য বিকল্প কী হতে পারে?
ড. ইশরাত জাকিয়া সুলতানা : প্রত্যাবাসনের বিষয়টি দীর্ঘায়িত হলে রোহিঙ্গাদের একটি নির্দিষ্ট শরণার্থী মর্যাদা দেয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। শরণার্থী হিসেবে তাদের অবস্থান নির্ধারণ করে শিা গ্রহণ ও কাজ করার সুযোগ দেয়া যেতে পারে। পৃথিবীর অনেক দেশে এ ধরনের দৃষ্টান্ত রয়েছে।
তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন, শরণার্থী হিসেবে মর্যাদা দেয়ার অর্থ এই নয় যে, তাদের বাংলাদেশে স্থায়ীভাবে রেখে দেয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে; বরং প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত তাদের মানবিক ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার ব্যবস্থা করা। এখন যে অবস্থায় তারা রয়েছে, সেটিকে অনির্দিষ্টকালের জন্য দীর্ঘায়িত করার কোনো অর্থ হয় না।
প্রশ্ন : রোহিঙ্গা প্রত্যাবাসন ও তাদের অধিকার নিশ্চিত করার মধ্যে বাংলাদেশকে কিভাবে ভারসাম্য রা করতে হবে?
ড. ইশরাত জাকিয়া সুলতানা : আমাদের একই সাথে দু’টি বিষয় নিয়ে কাজ করতে হবে। প্রথমত, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। দ্বিতীয়ত, প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের শিা, কাজের সুযোগ ও মৌলিক অধিকার নিশ্চিত করার বাস্তবসম্মত ব্যবস্থা করতে হবে।
একটি বিষয় মনে রাখতে হবে, রোহিঙ্গা সঙ্কট শুধু বাংলাদেশের একার সমস্যা নয়; এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বেরও বিষয়। আইসিজের রায় সেই দায়িত্বের প্রশ্নটিকে আরো জোরালোভাবে সামনে নিয়ে এসেছে। বাংলাদেশকে এখন এই সুযোগ কাজে লাগিয়ে শক্তিশালী ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









