দেশবিরোধী তৎপরতা প্রতিহত করা হবে
রাজধানীতে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের নেতাদের বৈঠক : নয়া দিগন্ত।

 

দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। 
গতকাল জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন ২৯ মিন্টো রোডে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক শেষে নেতারা এ ঘোষণা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 
বৈঠক শেষে ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বিগত ফ্যাসিবাদী শক্তি দেশের বিভিন্ন স্থানে জনগণের জানমালের য়তি করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। আতঙ্ক সৃষ্টি করে তারা নিজেদের প্রকৃত পরিচয় নতুন করে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরছে। এ অবস্থায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণে ১১ দল বৈঠকে বসেছে। তিনি বলেন, যেকোনো মূল্যে ফ্যাসিবাদী ও বিতাড়িত আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক অপশক্তিকে রুখতে হবে। এ জন্য দেশের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করবে ১১ দল।
ব্রিফিংয়ে নেতারা আরো বলেন, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু সরকারের পদপে যথাযথ ও দৃশ্যমান ছিল না। সে সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি অপতৎপরতা চালানোর সুযোগ পেয়েছে। একই সাথে সরকারের আচরণ এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার কারণে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে বিভক্তি তৈরি হয়েছে। ফলে ফ্যাসিবাদী শক্তির পেছনে যারা রয়েছে, তারাও অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে।
তারা বলেন, কোন দল মতায় থাকবে, সেটি মুখ্য বিষয় নয়। আমাদের ল্য হলো জনগণকে রা করা, তাদের হেফাজত করা এবং অধিকার নিশ্চিত করা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা হলে আজকের এ পরিস্থিতির সৃষ্টি হতো না। ১১ দল জনগণকে সাথে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবেলা করবে।
বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন দলের প্রতিনিধিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব:) অলি আহমেদ বীর বিক্রম, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন এবং খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ; বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদারসহ দলগুলোর অন্য প্রতিনিধিরা।