মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দিতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার
মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দিতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। সংগৃহীত

মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর যুক্তরাজ্য সরকার দেশটি থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশে বা ডিফেন্স অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দিচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেয়া এক বিবৃতিতে তিনি জানান, লন্ডনে নিযুক্ত মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও তলব করা হচ্ছে এবং ‘দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা নিশ্চিত করতে আগামী দিনগুলোতে আরো পদক্ষেপ’ ঘোষণা করার অঙ্গীকার করেছে ব্রিটিশ সরকার।

যুক্তরাজ্যের বিভিন্ন দলের রাজনীতিকরা মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর আবারো নিষেধাজ্ঞা আরোপের জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানানোর পরপরই মিলিব্যান্ডের এ মন্তব্য এলো। বিবিসি