
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন জাতিসঙ্ঘের সর্বোচ্চ বিচারিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর দমন-পীড়ন, নির্বিচার হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর নৃশংসতা এবং রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য করার ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে দেয়া এ রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দায়ী করল আইসিজে।
আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রায়ের সারসংপে পাঠ করার সময় বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় প্রতিফলিত হয়েছে। আদালতের পর্যবেণে উঠে এসেছে, হত্যাকাণ্ড ও নির্যাতনের পাশাপাশি অপরাধের প্রমাণ ধ্বংসের ব্যাপক তৎপরতা চালানো হয়েছে। গণহত্যার অভিযোগ তদন্ত, অপরাধীদের বিচার এবং শাস্তি নিশ্চিত করার েেত্রও মিয়ানমার তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা যথাযথভাবে পালন করেনি।
৯-৬ ভোটে দেয়া এ রায় মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলার চূড়ান্ত নিষ্পত্তি। ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তিসংক্রান্ত কনভেনশন লঙ্ঘনের দায়ে রাষ্ট্রটির বিরুদ্ধে এ সিদ্ধান্ত এসেছে। রায়টি চূড়ান্ত, এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই এবং মামলার প হিসেবে মিয়ানমার তা মানতে আইনগতভাবে বাধ্য। তবে রায় ঘোষণার মধ্য দিয়ে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন কিংবা তিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত হয়ে যাচ্ছে না। আদালতের রায় কার্যকর করার জন্য আন্তর্জাতিক রাজনৈতিক সদিচ্ছা, জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা এবং মিয়ানমারের ওপর সমন্বিত কূটনৈতিক চাপ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
গণহত্যার অভিপ্রায় প্রমাণে আদালতের পর্যবেণ : রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, গণহত্যার জন্য প্রয়োজনীয় বিশেষ অভিপ্রায় বা ‘জেনোসাইডাল ইনটেন্ট’ সম্পর্কে আদালতের সিদ্ধান্ত। আন্তর্জাতিক আইনে কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হলেই তা স্বয়ংক্রিয়ভাবে গণহত্যা হিসেবে বিবেচিত হয় না। প্রমাণ করতে হয়, সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে সম্পূর্ণ অথবা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে অপরাধ সংঘটিত হয়েছে।
১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত অথবা ধর্মীয় জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে হত্যা, গুরুতর শারীরিক বা মানসিক তি, ধ্বংসের উপযোগী জীবনযাপনের পরিস্থিতি তৈরি, জন্ম প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ অথবা শিশুদের জোরপূর্বক অন্য গোষ্ঠীতে স্থানান্তরÑ এসব কর্মকাণ্ড গণহত্যার আওতায় পড়তে পারে।
আইসিজে বলেছে, ২০১৬ ও ২০১৭ সালে রাখাইনে পরিচালিত সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধগুলোর মধ্যে গণহত্যার একাধিক উপাদান পাওয়া গেছে। আদালতের বিবেচনায়, সহিংসতার ধরন, ভৌগোলিক বিস্তৃতি, ধারাবাহিকতা এবং রোহিঙ্গাদের সামাজিক অস্তিত্ব ধ্বংসের সাথে সম্পর্কিত বিভিন্ন রাষ্ট্রীয় পদপে একত্রে গণহত্যার অভিপ্রায়ের প্রমাণ বহন করে।
আদালতের মূল্যায়নে, জাতিসঙ্ঘের তথ্যানুসন্ধানী মিশনের অন্তত ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার হিসাব প্রমাণের সাথে সামঞ্জস্যপূর্ণ। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যাপকভাবে গণধর্ষণ, সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতা চালিয়েছে। শিশুদের ওপরও চরম সহিংসতা সংঘটিত হয়েছে। গ্রাম থেকে পালিয়ে বাংলাদেশে আসার সময় রোহিঙ্গাদের ল্য করে গুলি চালানো হয়েছে। পালানোর পথেও অনেকে হত্যা, ধর্ষণ ও অন্যান্য নির্যাতনের শিকার হয়েছেন।
বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলো রোহিঙ্গাদের বসতবাড়ি ও কৃষিজমি ধ্বংস করার পর সেখানে নিরাপত্তা বাহিনীর স্থাপনা নির্মাণ এবং অরোহিঙ্গা জনগোষ্ঠীর বসতি স্থাপনে উৎসাহ দেয়ার বিষয়টি। আদালত একে বিচ্ছিন্ন সামরিক অভিযানের পরিণতি হিসেবে দেখেনি; বরং রোহিঙ্গাদের পূর্ববর্তী আবাসভূমি থেকে উচ্ছেদ ও তাদের সামাজিক উপস্থিতি মুছে ফেলার একটি সংগঠিত প্রক্রিয়ার অংশ হিসেবে মূল্যায়ন করেছে।
জন্ম প্রতিরোধের বিষয়েও আদালত গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। মংডু এলাকায় রোহিঙ্গাদের বিয়ে ও সন্তান জন্মদানের ওপর বিধিনিষেধ, শিশুদের জন্মনিবন্ধন না করা এবং সামরিক অভিযানের সময় অন্তত এক হাজার ৮৩৪টি ধর্ষণের ঘটনার প্রমাণ একত্রে বিবেচনা করেছেন আদালত। এর সাথে রোহিঙ্গাদের জনসংখ্যা বৃদ্ধির বিরুদ্ধে তৎকালীন সরকারি বক্তব্যও মূল্যায়ন করা হয়েছে। আদালতের সিদ্ধান্ত, এসব পদেেপর মাধ্যমে জনগোষ্ঠীটির স্বাভাবিক প্রজননমতা বাধাগ্রস্ত করার উদ্দেশ্য ছিল।
গণহত্যার অভিপ্রায় নির্ধারণে প্রত্য লিখিত নির্দেশ বা কোনো নেতার স্বীকারোক্তি পাওয়া অপরিহার্য নয়। অপরাধের ধরন, ল্যবস্তু নির্বাচন, ধারাবাহিকতা ও অন্যান্য পরিস্থিতিগত প্রমাণ থেকেও উদ্দেশ্য নির্ধারণ করা যায়। এ মামলায় আদালত প্রত্যদর্শীদের স্যা, সাবেক সেনাসদস্যদের বক্তব্য, জাতিসঙ্ঘের তদন্ত, স্যাটেলাইট চিত্র, অগ্নিকাণ্ড শনাক্তকরণ তথ্য এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন পর্যালোচনা করেছে।
বিশেষত জাতিসঙ্ঘের মিয়ানমারবিষয়ক স্বাধীন তথ্যানুসন্ধানী মিশন এক হাজার ২৯৪টি সাাৎকারের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেছিল। আদালত এসব প্রতিবেদনের পদ্ধতিগত নির্ভরযোগ্যতা এবং অন্যান্য প্রমাণের সাথে সামঞ্জস্যকে গুরুত্ব দিয়েছে। জাতিসঙ্ঘের স্বাধীন তদন্তব্যবস্থা আইআইএমএমের সংগৃহীত স্যাপ্রমাণও আদালতের বিবেচনায় গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে।
২০১৭ সালের অভিযানের ভয়াবহতা ও মিয়ানমারের যুক্তি : ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর মিয়ানমারের সেনাবাহিনী তথাকথিত ‘কিয়ারেন্স অপারেশন’ শুরু করে। দেশটির সামরিক কর্তৃপ দাবি করেছিল, সশস্ত্র বিদ্রোহীদের দমন এবং নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যেই অভিযান পরিচালনা করা হয়েছে। মিয়ানমার আন্তর্জাতিক আদালতেও একই যুক্তি তুলে ধরে। তাদের বক্তব্য ছিল, নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডকে পরিকল্পিত গণহত্যা হিসেবে চিহ্নিত করার মতো পর্যাপ্ত প্রত্য প্রমাণ নেই।
কিন্তু আদালত বলেছে, আরসার হামলার অস্তিত্ব থাকলেও তার প্রতিক্রিয়ায় একটি সম্পূর্ণ বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে নির্বিচার হত্যাকাণ্ড, যৌন সহিংসতা, শিশুদের ওপর আক্রমণ এবং ব্যাপক উচ্ছেদকে বৈধতা দেয়া যায় না। একটি রাষ্ট্রের নিরাপত্তা রার অধিকার থাকলেও সেই অধিকার আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের সীমার মধ্যে প্রয়োগ করতে হয়।
২০১৭ সালের অভিযানে কয়েক সপ্তাহের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বিভিন্ন আন্তর্জাতিক হিসাব অনুযায়ী, সংখ্যাটি সাত লাখ ৩০ হাজার থেকে সাত লাখ ৫০ হাজারের মধ্যে। এর আগে বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারাও কক্সবাজারের শিবিরগুলোতে বসবাস করছিলেন। ফলে নতুন করে আসা বিপুল জনগোষ্ঠী বাংলাদেশের ওপর দীর্ঘমেয়াদি মানবিক, অর্থনৈতিক ও নিরাপত্তাগত চাপ সৃষ্টি করে।
মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে গ্রাম জ্বালিয়ে দেয়া, বাড়িঘর লুট, পুরুষদের হত্যা, নারীদের ধর্ষণ এবং পালিয়ে যাওয়ার পথে সাধারণ মানুষকে গুলি করার অভিযোগ আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে নথিভুক্ত হয়। জাতিসঙ্ঘের তথ্যানুসন্ধানী মিশন ২০১৮ ও ২০১৯ সালের প্রতিবেদনে এসব অপরাধের বিবরণ তুলে ধরে। পরবর্তী সময়ে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলার অন্যতম ভিত্তি হয়ে ওঠে এসব প্রমাণ।
গাম্বিয়ার মামলা যেভাবে আন্তর্জাতিক আদালতে : রোহিঙ্গা গণহত্যার বিচারপ্রক্রিয়ার সূচনা হয় পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার উদ্যোগে। ২০১৯ সালের ১১ নভেম্বর দেশটি আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করে। ৫৭ সদস্যবিশিষ্ট ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন ও সহযোগিতা এ উদ্যোগকে আন্তর্জাতিক মাত্রা দেয়।
গাম্বিয়ার মূল অভিযোগ ছিল, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের কর্মকাণ্ড ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। দেশটি আদালতের কাছে মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী ঘোষণা, অপরাধ বন্ধ, অপরাধীদের বিচারের আওতায় আনা এবং তিগ্রস্তদের তিপূরণ দেয়ার নির্দেশ চেয়েছিল।
২০২০ সালের ২৩ জানুয়ারি আদালত অন্তর্বর্তী আদেশে মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার আওতাভুক্ত কর্মকাণ্ড প্রতিরোধ, নিরাপত্তা বাহিনীকে এ ধরনের অপরাধ থেকে বিরত রাখা এবং সংশ্লিষ্ট প্রমাণ সংরণের নির্দেশ দেয়। পাশাপাশি আদালতে নিয়মিত প্রতিবেদন জমা দেয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়।
মিয়ানমার প্রথমে আদালতের এখতিয়ার ও গাম্বিয়ার মামলা করার অধিকার নিয়ে আপত্তি তোলে। কিন্তু ২০২২ সালের ২২ জুলাই আদালত এসব প্রাথমিক আপত্তি খারিজ করে মামলাটি গ্রহণযোগ্য বলে ঘোষণা করে। ফলে মূল অভিযোগের বিচারপ্রক্রিয়া এগিয়ে যাওয়ার পথ তৈরি হয়।
পরবর্তী সময়ে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ডসহ ১১টি দেশ গণহত্যা কনভেনশনের ব্যাখ্যা ও প্রয়োগের প্রশ্নে মামলায় হস্তেেপর ঘোষণা দেয়। ২০২৪ ও ২০২৫ সালে আদালত এসব দেশের হস্তপে গ্রহণযোগ্য বলে সিদ্ধান্ত দেয়।
২০২৬ সালের ১২ থেকে ২৯ জানুয়ারি মামলার মূল শুনানি অনুষ্ঠিত হয়। উভয়পরে যুক্তিতর্ক, স্যা ও বিশেষজ্ঞদের বক্তব্য পর্যালোচনার পর আদালত ২৯ জানুয়ারি রায় নিয়ে আলোচনা শুরু করে। অবশেষে ১৯ নভেম্বর চূড়ান্ত রায় ঘোষণা করা হলো।
রায়ে মিয়ানমারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো : আদালতের রায় শুধু গণহত্যার দায় নির্ধারণেই সীমাবদ্ধ থাকেনি। গণহত্যা কনভেনশনের অধীনে মিয়ানমারের রাষ্ট্রীয় বাধ্যবাধকতা এবং তিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতিকার পাওয়ার অধিকার সম্পর্কেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। রায়ের প্রধান নির্দেশনাগুলো হলোÑ
গণহত্যার দায় : ৯-৬ ভোটে মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী ঘোষণা। গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা : ৯-৬ ভোটে নিরাপত্তা বাহিনীর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের গণহত্যা প্রতিরোধে ব্যর্থতার দায় নির্ধারণ। অপরাধীদের বিচার না করা : ১১-৪ ভোটে গণহত্যা ও কনভেনশনে উল্লিখিত অন্যান্য অপরাধের শাস্তি নিশ্চিত করতে ব্যর্থতার দায় নির্ধারণ। আইন প্রণয়নে ব্যর্থতা : ১৪-১ ভোটে গণহত্যা কনভেনশনের বাধ্যবাধকতা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন না করার দায় নির্ধারণ।
আইনগত বাধ্যবাধকতা পূরণ : ১৪-১ ভোটে কনভেনশনের সাথে সামঞ্জস্যপূর্ণ আইন প্রণয়ন এবং চলমান লঙ্ঘন বন্ধের নির্দেশ। তদন্ত ও বিচার : ১৩-২ ভোটে ২০১৭ সালের অভিযানে গণহত্যা সংশ্লিষ্ট অপরাধে যুক্ত থাকার যুক্তিসঙ্গত সন্দেহ রয়েছেÑ এমন ব্যক্তিদের অবিলম্বে কার্যকরভাবে তদন্ত এবং প্রয়োজন হলে বিচার ও শাস্তির নির্দেশ। পুনরাবৃত্তি বন্ধ : ৯-৬ ভোটে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না ঘটার নিশ্চয়তা দিতে নির্দেশ।
সম্পত্তি ও অধিকার পুনরুদ্ধার : ১০-৫ ভোটে তিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য পুনর্বাসন ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ। তিপূরণ : ১০-৫ ভোটে রোহিঙ্গা জনগোষ্ঠী ও তিগ্রস্ত ব্যক্তিদের তিপূরণ দেয়ার বাধ্যবাধকতা নির্ধারণ। তিপূরণের পরিমাণ নির্ধারণ : ১০-৫ ভোটে তিপূরণ ও অন্যান্য প্রতিকারের পরিমাণ এবং পদ্ধতি পরবর্তী বিচারিক পর্যায়ে নির্ধারণের সিদ্ধান্ত। এ উদ্দেশ্যে মিয়ানমারকে দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে হবে। প্রমাণ সংরণে ব্যর্থতা : ১১-৪ ভোটে ২০২০ সালের অন্তর্বর্তী আদেশ অনুযায়ী গণহত্যার অভিযোগ সংশ্লিষ্ট প্রমাণ সংরণে ব্যর্থতার দায় নির্ধারণ।
এসব সিদ্ধান্তের মধ্যে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং পরিবারের পুনর্মিলনের বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। আদালত বলেছেন, মিয়ানমারকে রোহিঙ্গাদের নিজ নিজ আবাসস্থলে ফেরার সুযোগ তৈরি করতে হবে। প্রত্যাবাসন শুধু সীমান্ত পার করে মানুষকে ফিরিয়ে নেয়ার বিষয় নয়; বরং তাদের নিরাপত্তা, মর্যাদা ও বসবাসের অধিকার নিশ্চিত করার সাথে সম্পর্কিত।
তবে তিপূরণের অঙ্ক এখনো নির্ধারিত হয়নি। আদালত পরবর্তী পর্যায়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। মিয়ানমারকে দুই বছরের মধ্যে পুনরুদ্ধারমূলক ব্যবস্থা এবং তিপূরণের পরিমাণ ও পদ্ধতি সম্পর্কে প্রতিবেদন জমা দিতে হবে।
ফেসবুক ও উসকানির অভিযোগে গুরুত্বপূর্ণ পার্থক্য
রায়ের একটি উল্লেখযোগ্য দিক হলো, মিয়ানমারের সামরিক বাহিনী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠিত হলেও ব্যক্তিগত পর্যায়ে গণহত্যায় সরাসরি ও প্রকাশ্যে উসকানির অভিযোগ আদালত গ্রহণ করেনি। এ সিদ্ধান্ত ১৪-১ ভোটে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে ফেসবুকে রোহিঙ্গাবিরোধী ঘৃণামূলক বক্তব্য ছড়িয়ে পড়া নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংস্থা অভিযোগ করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে সহিংসতার পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছে। তবে আইসিজে মনে করেছে, ফেসবুকে মিয়ানমারের সামরিক নেটওয়ার্কের মাধ্যমে প্রচারিত বক্তব্যের েেত্র গণহত্যার সুনির্দিষ্ট অভিপ্রায় কিংবা সরাসরি গণহত্যার আহ্বান প্রমাণের মতো পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।
এখানে আদালতের সিদ্ধান্তের তাৎপর্য হলো, ঘৃণামূলক বক্তব্য প্রচার এবং আইনগতভাবে গণহত্যায় উসকানিÑ দু’টি এক বিষয় নয়। একইভাবে কোনো রাষ্ট্রের গণহত্যার দায় প্রতিষ্ঠিত হওয়া মানেই তার প্রতিটি কর্মকর্তা বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আলাদাভাবে একই অপরাধ প্রমাণিত হওয়া নয়।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও মিয়ানমারের ওপর চাপ : রায় ঘোষণার পর আন্তর্জাতিক মহলে মিয়ানমারের জবাবদিহি নিশ্চিত করার দাবি জোরালো হয়েছে। যুক্তরাজ্যের পার্লামেন্টের মতাসীন লেবার পার্টির রুশনারা আলী এবং কনজারভেটিভ দলের জেরেমি হান্ট দেশটির সরকারের প্রতি মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে নিয়মিত নিষেধাজ্ঞা পুনর্বহালের আহ্বান জানিয়েছেন। তারা জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রস্তাব তোলার পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন।
অন্য দিকে যুক্তরাষ্ট্রের জাতিসঙ্ঘে নিযুক্ত রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এর আগে মামলাটির বিচারিক প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছিলেন। তার অভিযোগ ছিল, এ মামলায় গণহত্যা প্রমাণের আইনি মানদণ্ড দুর্বল করার চেষ্টা হচ্ছে। তবে সাবেক জাতিসঙ্ঘ আইনজীবী অলিভার উইন্ডরিজ বিবিসিকে বলেছেন, এ রায় গণহত্যা প্রমাণের বিদ্যমান আইনি মানদণ্ড কমিয়ে দেয়নি; বরং পর্যাপ্ত ও শক্তিশালী প্রমাণ থাকলে পরিস্থিতিগত তথ্যের ভিত্তিতেও গণহত্যার অভিপ্রায় প্রতিষ্ঠা করা সম্ভব, সেটিই দেখিয়েছে।
রায়টির প্রভাব শুধু মিয়ানমারেই সীমাবদ্ধ থাকবে না। আন্তর্জাতিক বিচার আদালতে দণি আফ্রিকার দায়ের করা ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাসহ অন্যান্য আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় এ রায়ের আইনি ব্যাখ্যা ও নজির আলোচনায় আসতে পারে। তবে প্রতিটি মামলার তথ্যপ্রমাণ ও আইনি পরিস্থিতি আলাদাভাবে বিবেচিত হবে।
বাংলাদেশের জন্য ঐতিহাসিক সুযোগ, প্রত্যাবাসনই বড় পরীা : মিয়ানমারের বিরুদ্ধে এ রায় বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০১৭ সালের সামরিক অভিযানের পর থেকে বাংলাদেশ প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। নতুন করে আসা শরণার্থীদের পাশাপাশি আগে থেকেই বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিয়ে কক্সবাজারের শিবিরগুলো বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী জনপদে পরিণত হয়েছে। জাতিসঙ্ঘের বিভিন্ন হিসাব অনুযায়ী, বাংলাদেশসহ দণি ও দণি-পূর্ব এশিয়ায় বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১৩ লাখের বেশি।
এ দীর্ঘ সঙ্কটের কারণে বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ, স্থানীয় শ্রমবাজার, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তার ওপর বহুমাত্রিক চাপ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সঙ্ঘাত পরিস্থিতিকে আরো জটিল করেছে।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রায়ের আগের দিন জাতিসঙ্ঘের মিয়ানমারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার কেলি অ্যান একলস-কারির সাথে বৈঠকে রোহিঙ্গাদের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের জবাবদিহি নিশ্চিত করা রোহিঙ্গা সঙ্কটের মূল কারণ মোকাবেলায় অপরিহার্য।
বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামানও রায়ের প্রত্যাশা সম্পর্কে প্রশ্নের জবাবে ‘ন্যায়বিচার’ শব্দটি উল্লেখ করেছিলেন। ঢাকা দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পে আন্তর্জাতিক সমর্থন চেয়ে আসছে।
তবে বর্তমান বাস্তবতা প্রত্যাবাসনের জন্য অনুকূল নয়। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছে। ২০২৩ সাল থেকে রাখাইন রাজ্যে নতুন করে সংঘর্ষ তীব্র হয়েছে। আরাকান আর্মির নিয়ন্ত্রণ বিস্তার, সামরিক জান্তার সাথে সঙ্ঘাত এবং রোহিঙ্গাদের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিয়ে অনিশ্চয়তা প্রত্যাবাসনকে কঠিন করে তুলেছে। মিয়ানমারের অভ্যন্তরে অবশিষ্ট রোহিঙ্গারাও চলাচল, চিকিৎসা, শিা ও জীবিকার েেত্র নানা বিধিনিষেধের মুখে রয়েছেন।
রোহিঙ্গাদের বড় অংশের দাবি, নাগরিকত্বের স্বীকৃতি, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা, জমিজমা ও বসতভিটা ফেরত এবং জাতিগত পরিচয়ের অধিকার নিশ্চিত না করে তারা দেশে ফিরতে চান না। ফলে প্রত্যাবাসন প্রশ্নে শুধু মিয়ানমারের মৌখিক আশ্বাস যথেষ্ট হবে না।
বাংলাদেশের জন্য এখন কয়েকটি কূটনৈতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রথমত, আইসিজের রায় বাস্তবায়নে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে কার্যকর উদ্যোগ নিতে হবে। দ্বিতীয়ত, মিয়ানমারের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ সমন্বিত করতে হবে। তৃতীয়ত, রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করার প্রশ্নকে প্রত্যাবাসন আলোচনার কেন্দ্রে রাখতে হবে। চতুর্থত, তিপূরণ ও পুনর্বাসন প্রক্রিয়ায় বাংলাদেশে অবস্থানরত শরণার্থীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
প্রতীকী বিজয়ের পর বাস্তবায়নের লড়াই : রোহিঙ্গা শরণার্থীশিবিরগুলোতেও গতকাল আদালতের রায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানো হয়। কক্সবাজারে বড় পর্দায় রায় দেখার সময় অনেক রোহিঙ্গার মধ্যে স্বস্তি ও আবেগ দেখা যায়। দীর্ঘদিন ধরে নিজেদের ওপর সংঘটিত হত্যাকাণ্ড, ধর্ষণ, নির্যাতন ও উচ্ছেদের বিচার চেয়ে আসা জনগোষ্ঠীর কাছে এ রায় আন্তর্জাতিক স্বীকৃতির এক ঐতিহাসিক মুহূর্ত।
তবে বিচারিক স্বীকৃতি আর বাস্তব ন্যায়বিচার এক নয়। যারা স্বজন হারিয়েছেন, যাদের বাড়িঘর ও জমি দখল হয়েছে, যারা শিবিরে মানবেতর জীবন কাটাচ্ছেন, তাদের কাছে রায়ের প্রকৃত মূল্য নির্ভর করবে অপরাধীদের বিচার, তিপূরণ, অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও নিরাপদ প্রত্যাবাসনের ওপর।
দ্য হেগের আদালত মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণ করে একটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করেছে। এখন প্রশ্ন হলো, আন্তর্জাতিক সম্প্রদায় এ রায় বাস্তবায়নে কতটা কার্যকর ভূমিকা রাখবে এবং মিয়ানমারের মতাসীন সামরিক নেতৃত্ব কতটা আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলবে।
রোহিঙ্গাদের জন্য তাই ১৯ নভেম্বরের রায় এক দিকে দীর্ঘ প্রতীতি ন্যায়বিচারের স্বীকৃতি, অন্য দিকে নতুন সংগ্রামের সূচনা। গণহত্যার দায় প্রতিষ্ঠিত হয়েছে; এবার সেই দায়ের বাস্তব পরিণতি নিশ্চিত করাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে সবচেয়ে বড় পরীা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








