ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সুসংহত তদন্তের ছক ডেমোক্র্যাটদের

অ্যাক্সিওস
কংগ্রেসের ডেমোক্র্যাটরা আগামী বছরের পরিস্থিতিকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এক বিশাল সুযোগ হিসেবে দেখছেন। তবে তাদের মধ্যে একটি আশঙ্কাও কাজ করছে, সব কিছু নিয়ে যদি একসাথে তদন্ত শুরু করা হয়, তবে মূল লক্ষ্য হারিয়ে গিয়ে শেষ পর্যন্ত কোনো তদন্তই হয়তো আর কার্যকর হয়ে উঠবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের শাসনামলে তদারকি বা ওভারসাইটের ক্ষেত্রে ডেমোক্র্যাটরা যেসব বিচ্ছিন্ন শুনানি, টেবিল চাপড়ে নথি তলব আর সমনের হুমকি-ধমকির রাজনীতি করেছিলেন, এবার তারা সে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে চান।
ডেমোক্র্যাটদের উচ্চপদস্থ নেতাদের লক্ষ্য হলো ট্রাম্প প্রশাসনের তথাকথিত ‘খরচ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ নিয়ে একটি ধারাবাহিক বয়ান তৈরি করা। একই সাথে ভোটারদের এটি নিশ্চিত করা যে, তারা শুধু সমস্যা উন্মোচনই করছেন না, বরং সেগুলোর আইনগত সমাধানও তাদের কাছে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ডেমোক্র্যাটিক দলের এক জ্যেষ্ঠ উপদেষ্টা জানান, তারা এমন সব উত্তরের সন্ধান করছেন যা সরাসরি সমাধানের পথ নির্দেশ করে।
এ দিকে প্রতিনিধি পরিষদ ও সিনেটের ডেমোক্র্যাটরা যৌথভাবে বিভিন্ন কমিটির তদন্ত কার্যক্রমের সমন্বয় করছেন, যাতে ট্রাম্প প্রশাসনের প্রথম দিন থেকেই শুরু হওয়া তদারকি প্রক্রিয়াকে তাদের নিজস্ব আইন প্রণয়নের এজেন্ডার পক্ষে একটি শক্তিশালী অবস্থানে রূপান্তর করা যায়। এটি ট্রাম্পের প্রথম মেয়াদের অভিশংসন বা ইমপিচমেন্ট প্রক্রিয়ার মতো না হয়ে অনেকটা ‘জানুয়ারি ৬ তদন্ত কমিটি’র আদলে পরিচালনার পরিকল্পনা চলছে, যেখানে আকর্ষণীয় ভিডিও এবং শক্তিশালী সাক্ষীদের সাক্ষ্য প্রাধান্য পাবে। 
গত কয়েক মাস ধরে চলতে থাকা এ সমন্বয় এখন সরাসরি সিনেটর পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে আইনপ্রণেতারা নিজেদের মধ্যে তদন্তের দায়িত্ব ভাগ করে নিচ্ছেন যাতে একই বিষয় নিয়ে বিভিন্ন কমিটির কাজের পুনরাবৃত্তি না ঘটে।

Advertisement

 

 

Advertisement